ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হাতেনাতে ধরা তিন চোর, পড়ানো হলো ১০০ রাকাত নামাজ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০৭:৫০ পিএম
চট্টগ্রামের মিরসরাইয়ে সিএনজি অটোরিকশা চোরচক্রের তিন সদস্যকে হাতেনাতে ধরে ১০০ রাকাত নফল নামাজ পড়িয়েছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে সিএনজি অটোরিকশা চোরচক্রের তিন সদস্যকে হাতেনাতে ধরে ১০০ রাকাত নফল নামাজ পড়িয়েছেন স্থানীয়রা।

বুধবার (১২ আগস্ট) রাতে উপজেলার মিঠাছড়া বাজারের গাংচিল ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

ধরা খাওয়া চোরদের মধ্যে দুইজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন বারইয়ারহাট এলাকার বেলাল হোসেন ও পূর্ব মোটবাড়িয়া এলাকার রিফাত হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনদিন আগে তিন সদস্যের একটি চক্র মিঠাছড়া বাজার এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশা চুরি করে নিয়ে যায়। পরে স্থানীয়রা সিসিটিভি ফুটেজ দেখে চক্রটির সদস্যদের শনাক্ত করার চেষ্টা করেন। সবশেষ গতকাল রাতে চক্রটির তিন সদস্যকে স্থানীয়রা আটক করেন। পরে তাদের আর চুরি করবেন না, এ মর্মে তওবা পড়ানো হয়। এরপর ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন

স্থানীয় যুবদল নেতা আমজাদ হোসেন বাবু বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে অপরাধীদের সংশোধনের সুযোগ দিতে এবং শারীরিক নির্যাতন না করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা নুর হোসেন মিয়া বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে চুরির সঙ্গে জড়িত। বুধবার তাদের হাতেনাতে আটক করা হয়। পরে কোনো ধরনের আঘাত না করে তওবা পড়িয়ে নামাজ আদায়ের সুযোগ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, মিঠাছড়া এলাকায় চোর আটক করে নামাজ পড়ানোর বিষয়ে আমরা অবগত নই। এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগও করেননি।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চরের মানুষের স্বাস্থ্যসেবায় নৌ-অ্যাম্বুলেন্স চালু
কুড়িগ্রামের যাত্রাপুর নৌঘাটে নৌ এম্বুলেন্স ব্যবস্থার উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর এলাকায় এ নৌ এম্বুলেন্সের উদ্বোধন করেন জাতীয় নাগরিক পাটির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ। 
চরের মানুষের স্বাস্থ্যসেবায় নৌ-অ্যাম্বুলেন্স চালু
দুর্গম চরে বই হাতে শিক্ষার্থীর দুয়ারে ইউএনও মাহবুব
যেখানে যান, সেখানেই শিক্ষার্থীদের হাতে তুলে দেন বই। কখনো যমুনার তীরে, কখনো দুর্গম চরের আঁকাবাঁকা মেঠোপথে, কখনো বিদ্যালয়ের আঙিনায়। হাতে থাকে বই, চোখে থাকে সম্ভাবনাময় ভবিষ্যতের স্বপ্ন। বইয়ের পাতায় পাতায় তিনি বুনে দেন স্বপ্নের বীজ, জাগিয়ে তোলেন অজানাকে জানার আগ্রহ।
দুর্গম চরে বই হাতে শিক্ষার্থীর দুয়ারে ইউএনও মাহবুব
পাহাড়ে গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৬
চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে টানা কয়েক দিনের অভিযানে শীর্ষ সন্ত্রাসী রায়হানের ব্যবহৃত ইতালিতে তৈরি একটি পিস্তল, একটি একনলা বন্দুক, ৩৪ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। এ সময় রায়হানের ছয় সহযোগীকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. এমরান হোসেন মাসুদ (২০), কাজী মো. সাইদুল ইসলাম সৌরভ (২১), মো. ইকতিয়ার ফরহাদ (২০), মো. মহররম আলী (২৮), জনার্ধন দে (৬৫) এবং সিএনজিচালিত অটোরিকশার চালক মো. জাবেদ হোসেন (২৫)। পুলিশ সূত্রে জানা গেছে, শীর্ষ সন্ত্রাসী রায়হান ভূজপুর থানার সুয়াবিল ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ নভেম্বর থেকে যৌথ অভিযান শুরু করে জেলা গোয়েন্দা শাখা ও থানা পুলিশ। ২৩ নভেম্বর ফটিকছড়ির হাজীরখিল কোদালিয়া টিলায় দিনব্যাপী অভিযান চালিয়ে সন্ত্রাসীদের একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে অস্ত্রের বাট, নল, স্প্রিং, ড্রিল ও গ্রাইন্ডার মেশিনসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ওই দিন সন্ধ্যা পৌনে ৮টার দিকে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে পালানোর সময় সুয়াবিল চুরখাঁরহাট এলাকায় স্থানীয়রা তাদের গতিরোধ করেন। এ সময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে কয়েকজন সাধারণ মানুষ আহত হন। তবে স্থানীয়রা রায়হানের বিশ্বস্ত চালক জাবেদ হোসেনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এরপর ভূজপুর, ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজান থানা পুলিশ এবং ডিবি সদস্যরা সাঁড়াশি অভিযান শুরু করেন। এর ধারাবাহিকতায় ২৫ নভেম্বর সন্ধ্যায় কালাইয়ারটেক এলাকায় তল্লাশি চালিয়ে ১০ রাউন্ড কার্তুজ ও একটি মোটরসাইকেলসহ মাসুদ ও সৌরভকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরখাঁরহাট বাজার এলাকা থেকে ইকতিয়ার ফরহাদকে গ্রেপ্তার করা হয়। তার ঘর থেকে একটি একনলা বন্দুক ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে সুয়াবিলের বেতুয়ারকুল বড় বিল এলাকার দুর্গম পাহাড় থেকে মহররম আলীকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২৪ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত সেখানে আত্মগোপনে থাকা রায়হানের রেখে যাওয়া ইতালিতে তৈরি ৭.৬৫ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। এ ছাড়া কাজীরহাট এলাকা থেকে জনার্ধন দে নামে আরও এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, অভিযানকালে স্থানীয় জনগণ পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। পলাতক শীর্ষ সন্ত্রাসী রায়হান ও তার আশ্রয়দাতা এজাহার মিয়াকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আরটিভি/টিআর
পাহাড়ে গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৬
পদ্মার চরাঞ্চলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল
ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীবেষ্টিত চরাঞ্চলে মশাল মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চর নাছিরপুর ইউনিয়নের জঙ্গী কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় স্থানীয় জামাল মোড়লের চায়ের দোকানে কয়েকজন অপরিচিত ব্যক্তি চা পান করতে আসেন। এ সময় স্থানীয়রা তাদের পরিচয় ও ঠিকানা জানতে চাইলে তারা নিজেদের ঢাকা জেলার দোহার থেকে ঘুরতে এসেছেন বলে জানান। পরে রাত সাড়ে ৯টার দিকে তারা স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে মশাল মিছিল বের করেন। মিছিল দেখে স্থানীয় কয়েকজন বাসিন্দা ক্ষুব্ধ হয়ে উঠলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। স্থানীয় বাসিন্দা হোসেন শেখ বলেন, হঠাৎ গ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলের খবর পান তিনি। পরে ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন, বাইরে থেকে আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় ১০ থেকে ১৫ জনকে সঙ্গে নিয়ে মশাল মিছিল করেছেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বা কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আরটিভি/টিআর
পদ্মার চরাঞ্চলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে পেলে গণধোলাই দিয়ে পুলিশে দিন’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের যেখানে পাওয়া যাবে, গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জুলফিকার আলী।
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে পেলে গণধোলাই দিয়ে পুলিশে দিন’
আরও পড়ুন
পাহাড়ে গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৬
চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, দ্রুত চান অচলাবস্থার সমাধান
উপাচার্য পুনর্বহালের এক দফা দাবি থেকে সরে এলেন চুয়েট শিক্ষকরা
মাকড়সা দিয়ে মজা করতে গিয়ে বিপাকে চবির তিন শিক্ষার্থী