ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

প্রবাসীর বাড়িতে চুরি করতে গিয়ে ছাত্রলীগ নেতা ধরা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১০:২৬ এএম
অভিযুক্ত নাঈম। ছবি সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদে প্রবাসীর বাড়িতে চুরির সময় স্থানীয়দের হাতে নাঈম (২৫) নামে এক ছাত্রলীগ নেতা আটক হয়েছেন। আটকের আগে ওই যুবকের ছুরিকাঘাতে প্রবাসীর স্ত্রী, মেয়ে ও এক প্রতিবেশীসহ তিনজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে স্বরূপকাঠী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত নাঈম স্বরূপকাঠি পৌরসভার ৭নং ওয়ার্ডের রফিক মিয়ার ছেলে ও নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসী ইলিয়াস হোসেনের বাড়ির পাশে থাকা একটি সুপারি গাছ বেয়ে উঠে নাঈম ঘরে প্রবেশ করেন। এ সময় ঘরে থাকা ইলিয়াস হোসেনের স্ত্রী নাজমা আক্তার তাকে দেখে ফেলেন। নাজমা মোবাইল ফোনে বিষয়টি জানানোর চেষ্টা করলে নাঈম তাকে বাধা দেন। একপর্যায়ে হাতে থাকা ছুরি দিয়ে নাজমাকে আঘাত করা হয়। নাজমার চিৎকার শুনে তার মেয়ে এগিয়ে এলে তাকেও আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে প্রতিবেশী জাহাঙ্গীর হোসেনের ছেলে নুহিন মিয়া তাদের উদ্ধারে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে আহত করা হয়। আহতদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে নাঈমকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন

হাসপাতালে চিকিৎসাধীন নাজমা আক্তার বলেন, ঘরে কাজ করার সময় হঠাৎ দেখি নাঈম সুপারি গাছ বেয়ে ঘরে ঢুকেছে। আমি মোবাইলে ফোন করতে গেলে সে বাধা দেয়। পরে চিৎকার করলে ছুরি দিয়ে আমাকে আঘাত করে। আমার মেয়ে ও প্রতিবেশী নুহিন এগিয়ে এলে তাদেরও আহত করা হয়।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে দস্যুতার সময় স্থানীয়রা নাঈম নামে এক যুবককে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। এ ঘটনায় তার বিরুদ্ধে দস্যুতার অভিযোগে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নারীকণ্ঠে প্রেম, প্রবাসী তরুণকে ফাঁদে ফেললেন যুবক
বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের ভুয়া পরিচয় ও পোশাক পরিহিত ছবি ব্যবহার করে প্রবাসী এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে তোফায়েল আলম টিটু (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। পরে নানা কৌশলে ওই প্রবাসীর কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পিবিআই।
নারীকণ্ঠে প্রেম, প্রবাসী তরুণকে ফাঁদে ফেললেন যুবক
নৌপথ ‘সচল’ হলেও দেখা নেই ফেরি, বিপাকে ১০ হাজার মানুষ
ব্রহ্মপুত্রের তলদেশ খনন করে ফিরিয়ে আনা হয়েছে নৌপথের প্রয়োজনীয় গভীরতা। কুড়িগ্রামের চিলমারী, রৌমারী ও খেরুয়ার চরসংলগ্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টে এখন ফেরি চলাচলে বাধা নেই। অথচ ফেরি নেই। ফলে প্রায় ২২ কিলোমিটারের গুরুত্বপূর্ণ চিলমারী-রৌমারী নৌপথ এখন পুরোপুরি ফেরিশূন্য। বিপাকে একাধিক উপজেলার ১০ হাজার মানুষ। নাব্যতা ফেরাতে কোটি টাকা ব্যয়ে খনন শেষ হয়েছে। গত আগস্টে নাব্যতা সংকটের কথা বলে ফেরি চলাচল বন্ধের পর একে একে সরিয়ে নেওয়া হয়েছে তিনটি ফেরি। সর্বশেষ গত ২ সেপ্টেম্বর মেরামতের কথা বলে একমাত্র সচল ফেরি ‘কদম’ নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে পাঠানো হলে চিলমারী-রৌমারী নৌপথ এখন পুরোপুরি ফেরিশূন্য। এতে সরকারের বিপুল বিনিয়োগের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন দুই পাড়ের মানুষ, চালক ও ব্যবসায়ীরা। বিআইডব্লিউটিএ সূত্র জানায়, জুলাইয়ের শেষ দিকে চিলমারী, রৌমারী ও খেরুয়ার চরসংলগ্ন এলাকায় চারটি কাটার সাকশন ড্রেজার দিয়ে নিবিড় খনন শুরু হয়। খননের পর নৌপথে ফেরি চলাচলের প্রয়োজনীয় গভীরতা নিশ্চিত হয়েছে। বর্তমানে চ্যানেল সচল রাখতে সংরক্ষণমূলক ড্রেজিং চলছে। তবে ফেরি না থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন পণ্যবাহী যানবাহনের চালক ও ব্যবসায়ীরা। বাধ্য হয়ে দীর্ঘ বিকল্প পথে চলাচল করায় বাড়ছে সময় ও জ্বালানি ব্যয়। পচনশীল পণ্য পরিবহনে বাড়ছে নষ্ট হওয়ার ঝুঁকিও। স্থানীয়দের প্রশ্ন, নৌপথ খনন করে প্রস্তুত রাখার পরও ফেরি না চললে এ বিনিয়োগের সুফল মিলবে কীভাবে? বিআইডব্লিউটিএর পুরকৌশল শাখা গত ১০ সেপ্টেম্বর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনকে (বিআইডব্লিউটিসি) দ্রুত ফেরি চালুর তাগিদ দিয়ে চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, নিয়মিত ফেরি না চললে নৌপথে আবার পলি জমে নাব্যতা সংকট তৈরি হতে পারে। ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর চালু হওয়া এ রুটে ‘কুঞ্জলতা’, ‘বেগম সুফিয়া কামাল’ ও ‘কদম’ নামে তিনটি ফেরি চলাচল করত। কিন্তু চালুর তিন বছরের মধ্যেই বারবার বন্ধ হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। পরিবহনসংশ্লিষ্ট ও সুশীল সমাজের প্রতিনিধিরা দ্রুত ফেরি চালু এবং দুই সংস্থার সমন্বয়ে নিয়মিত ড্রেজিং অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা রেজাউল করিম বলেন, এইভাবে যদি চলতে থাকে, তাহলে ফেরি আর চালু হবে না, আমাদের দুর্ভোগও শেষ হবে না। ট্রাকচালক রফিকুল ইসলাম বলেন, ফেরি বন্ধ হওয়ার পরে আমাদের খুব সমস্যা হচ্ছে। রংপুর থেকে এসে মাল নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় মালবাহী নৌকার জন্য। এতে হয়রানি হচ্ছে এবং পোষাচ্ছে না। কুলি মজনু মিয়া বলেন, ড্রেজিং করে জনগণের টাকা তো খায়ই খায়ই। কর্মকর্তারা টেবিলে শুয়ে খায়। এখানে শুনছিলাম ৬০০ কোটি টাকা বাজেট বলে আসছিল। সব টাকা ব্যাটা তারা একাই খেয়ে লাইছে। বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক মাহমুদুল আলম তায়েফ বলেন, ঘাট ম্যানেজমেন্টসহ বন্দরের সার্বিক কার্যক্রম বিআইডব্লিউটিএ করে। কিন্তু নৌপথের নাব্যতা সংকট দূরীকরণের জন্য বিআইডব্লিউটিএ পর্যাপ্ত পদক্ষেপ ইতোমধ্যে নিয়েছে। আরটিভি/টিআর
নৌপথ ‘সচল’ হলেও দেখা নেই ফেরি, বিপাকে ১০ হাজার মানুষ
মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাচ্ছিলেন আ.লীগ নেতা, অতঃপর...
তার পাসপোর্ট ও ভিসাসহ প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করতে গিয়ে তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা থাকার তথ্য পাওয়া যায়।
মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাচ্ছিলেন আ.লীগ নেতা, অতঃপর...
পেট্রলবোমা মেরে দোকানে আগুন, কুপিয়ে দোকানিকে হত্যা
রাজশাহীতে এক মুদিদোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর আগে দোকানে পেট্রলবোমা ছুঁড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে নগরীর রাজপাড়া থানার বাকির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পেট্রলবোমা মেরে দোকানে আগুন, কুপিয়ে দোকানিকে হত্যা
স্কুলে দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাং, অতঃপর...
পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ সুত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার স্কুলে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শেষে নবম শ্রেণির শিক্ষার্থী সঙ্গে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্কুলের শিক্ষকদের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা করা হয়।
স্কুলে দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাং, অতঃপর...
আরও পড়ুন
কার্নিশ বেয়ে চুরি করতে গিয়ে যুবকের করুণ পরিণতি
শরীয়তপুরে তালা ভেঙে পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরি
চুরির অভিযোগে যুবককে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন, ভেঙে দেওয়া হলো পা
পাসপোর্ট হারালে দ্বিতীয়বার থেকে জরিমানা ১০ হাজার টাকা