ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাচ্ছিলেন আ.লীগ নেতা, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পিএম
নাসিমুল ইসলাম। ছবি: সংগৃহীত

মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নাসিমুল ইসলাম নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) ইমিগ্রেশন কার্যক্রমের সময় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাসিমুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভগবন্তপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তিনি রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

দর্শনা ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, নাসিমুল ইসলাম চিকিৎসার উদ্দেশ্যে মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার জন্য দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে উপস্থিত হন। এসময় তার পাসপোর্ট ও ভিসাসহ প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করতে গিয়ে তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা থাকার তথ্য পাওয়া যায়। পরে সংশ্লিষ্ট থানার সঙ্গে তথ্য যাচাই করে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, ২০২৪ সালের ৬ ডিসেম্বর গোদাগাড়ী মডেল থানায় নাসিমুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্যসংক্রান্ত অভিযোগ রয়েছে।

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) তুহিন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার উদ্দেশ্যে নাসিমুল ইসলাম ইমিগ্রেশন চেকপোস্টে হাজির হয়েছিলেন। তার তথ্য যাচাইয়ের সময় আইনগত জটিলতার বিষয়টি সামনে আসে। পরে সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নারীকণ্ঠে প্রেম, প্রবাসী তরুণকে ফাঁদে ফেললেন যুবক
বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের ভুয়া পরিচয় ও পোশাক পরিহিত ছবি ব্যবহার করে প্রবাসী এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে তোফায়েল আলম টিটু (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। পরে নানা কৌশলে ওই প্রবাসীর কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পিবিআই।
নারীকণ্ঠে প্রেম, প্রবাসী তরুণকে ফাঁদে ফেললেন যুবক
নৌপথ ‘সচল’ হলেও দেখা নেই ফেরি, বিপাকে ১০ হাজার মানুষ
ব্রহ্মপুত্রের তলদেশ খনন করে ফিরিয়ে আনা হয়েছে নৌপথের প্রয়োজনীয় গভীরতা। কুড়িগ্রামের চিলমারী, রৌমারী ও খেরুয়ার চরসংলগ্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টে এখন ফেরি চলাচলে বাধা নেই। অথচ ফেরি নেই। ফলে প্রায় ২২ কিলোমিটারের গুরুত্বপূর্ণ চিলমারী-রৌমারী নৌপথ এখন পুরোপুরি ফেরিশূন্য। বিপাকে একাধিক উপজেলার ১০ হাজার মানুষ। নাব্যতা ফেরাতে কোটি টাকা ব্যয়ে খনন শেষ হয়েছে। গত আগস্টে নাব্যতা সংকটের কথা বলে ফেরি চলাচল বন্ধের পর একে একে সরিয়ে নেওয়া হয়েছে তিনটি ফেরি। সর্বশেষ গত ২ সেপ্টেম্বর মেরামতের কথা বলে একমাত্র সচল ফেরি ‘কদম’ নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে পাঠানো হলে চিলমারী-রৌমারী নৌপথ এখন পুরোপুরি ফেরিশূন্য। এতে সরকারের বিপুল বিনিয়োগের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন দুই পাড়ের মানুষ, চালক ও ব্যবসায়ীরা। বিআইডব্লিউটিএ সূত্র জানায়, জুলাইয়ের শেষ দিকে চিলমারী, রৌমারী ও খেরুয়ার চরসংলগ্ন এলাকায় চারটি কাটার সাকশন ড্রেজার দিয়ে নিবিড় খনন শুরু হয়। খননের পর নৌপথে ফেরি চলাচলের প্রয়োজনীয় গভীরতা নিশ্চিত হয়েছে। বর্তমানে চ্যানেল সচল রাখতে সংরক্ষণমূলক ড্রেজিং চলছে। তবে ফেরি না থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন পণ্যবাহী যানবাহনের চালক ও ব্যবসায়ীরা। বাধ্য হয়ে দীর্ঘ বিকল্প পথে চলাচল করায় বাড়ছে সময় ও জ্বালানি ব্যয়। পচনশীল পণ্য পরিবহনে বাড়ছে নষ্ট হওয়ার ঝুঁকিও। স্থানীয়দের প্রশ্ন, নৌপথ খনন করে প্রস্তুত রাখার পরও ফেরি না চললে এ বিনিয়োগের সুফল মিলবে কীভাবে? বিআইডব্লিউটিএর পুরকৌশল শাখা গত ১০ সেপ্টেম্বর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনকে (বিআইডব্লিউটিসি) দ্রুত ফেরি চালুর তাগিদ দিয়ে চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, নিয়মিত ফেরি না চললে নৌপথে আবার পলি জমে নাব্যতা সংকট তৈরি হতে পারে। ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর চালু হওয়া এ রুটে ‘কুঞ্জলতা’, ‘বেগম সুফিয়া কামাল’ ও ‘কদম’ নামে তিনটি ফেরি চলাচল করত। কিন্তু চালুর তিন বছরের মধ্যেই বারবার বন্ধ হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। পরিবহনসংশ্লিষ্ট ও সুশীল সমাজের প্রতিনিধিরা দ্রুত ফেরি চালু এবং দুই সংস্থার সমন্বয়ে নিয়মিত ড্রেজিং অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা রেজাউল করিম বলেন, এইভাবে যদি চলতে থাকে, তাহলে ফেরি আর চালু হবে না, আমাদের দুর্ভোগও শেষ হবে না। ট্রাকচালক রফিকুল ইসলাম বলেন, ফেরি বন্ধ হওয়ার পরে আমাদের খুব সমস্যা হচ্ছে। রংপুর থেকে এসে মাল নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় মালবাহী নৌকার জন্য। এতে হয়রানি হচ্ছে এবং পোষাচ্ছে না। কুলি মজনু মিয়া বলেন, ড্রেজিং করে জনগণের টাকা তো খায়ই খায়ই। কর্মকর্তারা টেবিলে শুয়ে খায়। এখানে শুনছিলাম ৬০০ কোটি টাকা বাজেট বলে আসছিল। সব টাকা ব্যাটা তারা একাই খেয়ে লাইছে। বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক মাহমুদুল আলম তায়েফ বলেন, ঘাট ম্যানেজমেন্টসহ বন্দরের সার্বিক কার্যক্রম বিআইডব্লিউটিএ করে। কিন্তু নৌপথের নাব্যতা সংকট দূরীকরণের জন্য বিআইডব্লিউটিএ পর্যাপ্ত পদক্ষেপ ইতোমধ্যে নিয়েছে। আরটিভি/টিআর
নৌপথ ‘সচল’ হলেও দেখা নেই ফেরি, বিপাকে ১০ হাজার মানুষ
পেট্রলবোমা মেরে দোকানে আগুন, কুপিয়ে দোকানিকে হত্যা
রাজশাহীতে এক মুদিদোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর আগে দোকানে পেট্রলবোমা ছুঁড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে নগরীর রাজপাড়া থানার বাকির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পেট্রলবোমা মেরে দোকানে আগুন, কুপিয়ে দোকানিকে হত্যা
স্কুলে দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাং, অতঃপর...
পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ সুত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার স্কুলে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শেষে নবম শ্রেণির শিক্ষার্থী সঙ্গে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্কুলের শিক্ষকদের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা করা হয়।
স্কুলে দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাং, অতঃপর...
নওগাঁয় বাস চলাচল বন্ধ
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ রুটের বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। হঠাৎ এই ধর্মঘটের কারণে গন্তব্যে পৌঁছাতে গিয়ে চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।
406230
আরও পড়ুন
ভারতের আকাশে মার্কিন যুদ্ধবহর
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ২
ভারতে ভয়াবহ দুর্যোগ, নিহত ৫৬
২০২৪ সাল থেকে ভোটার তালিকায় জেন-জিদের যুক্ত করছে না ভারত