ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ৫০০ পিস ইয়াবা জব্দ

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১০:২১ পিএম
গ্রেপ্তার আবুল কালাম আজাদ। ছবি: আরটিভি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মোঃ আবুল কালাম আজাদ (৪০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হরিণাকুণ্ডু থানার অন্তর্গত পোড়াহাটি চরপাড়া পুলিশ ক্যাম্পের সামনে দায়িত্ব পালনকালে এসআই মুকুল রঞ্জন জ্যোতি ও তার সঙ্গীয় ফোর্স একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে থামার সংকেত দেন। সন্ধ্যার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে থাকা দুই আরোহী দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ ধাওয়া দিয়ে একজনকে ধরে ফেলতে সক্ষম হলেও অপরজন কৌশলে পালিয়ে যায়।

পরবর্তীতে উপস্থিত স্থানীয় লোকজনের সম্মুখে আটককৃত আবুল কালাম আজাদের দেহ তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ২ প্যাকেটে মোট ৫০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন

গ্রপ্তারকৃত আবুল কালাম আজাদ হরিণাকুণ্ডু উপজেলার হরিশপুর গ্রামের বাসিন্দা।

ঘটনাস্থলে উপস্থিত সাধারণ জনতার উপস্থিতিতে উদ্ধারকৃত ইয়াবা গণনা করে ৫০০ পিস পাওয়ার বিষয়টি পুলিশ প্রশাসন ও স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।

এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি গ্রহণ করেছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চুয়াডাঙ্গায় ছাত্রনেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
চুয়াডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমানের নেতৃত্বে আয়োজিত এ গণমিছিলে কয়েক হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।
চুয়াডাঙ্গায় ছাত্রনেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
শিয়ালের হামলায় মারা গেল ‘বিজলী’
নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে শিয়ালের আক্রমণে মারা গেছে স্থানীয় বাসিন্দাদের আদরের মায়াবী চিত্রা হরিণ ‘বিজলী’। দীর্ঘ ৯–১০ বছর ধরে দ্বীপের মানুষের সঙ্গে মিশে থাকা হরিণটির মৃত্যুতে পুরো দ্বীপে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম নিয়াজী বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার নিঝুমদ্বীপের নামার বাজার জামে মসজিদের কবরস্থানে বিজলীকে মাটিচাপা দেওয়া হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে নিঝুমদ্বীপের নামার বাজারে শিয়ালের আক্রমণে গুরুতর আহত হয় বিজলী। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৬ সালে বন থেকে অসুস্থ অবস্থায় বিজলীকে নামার বাজারে নিয়ে আসা হয়। এরপর দুধ খাইয়ে আদর-যত্নে তাকে বড় করে তোলেন স্থানীয় বাসিন্দারা। মানুষের ভালোবাসা ও সাহচর্যে অভ্যস্ত হয়ে পড়ায় সে আর স্থায়ীভাবে বনে ফিরে যায়নি। গত ৯–১০ বছর ধরে দ্বীপের মানুষের সঙ্গে তার গড়ে উঠেছিল গভীর সখ্য। দেশি-বিদেশি পর্যটকদের কাছেও পরিচিত ছিল বিজলী। অনেকের কাছে সে ছিল পরিবারের সদস্যের মতো। তাকে ঘিরে স্থানীয়দের রয়েছে অসংখ্য স্মৃতি। আদর করে অনেকেই তাকে খাবার দিতেন। সে লোকালয়ে ঘুরে বেড়াত। জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম নিয়াজী আরও বলেন, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে নিঝুমদ্বীপের নামার বাজার এলাকায় শিয়ালের আক্রমণে বিজলী গুরুতর আহত হয়। তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে তার মৃত্যু হয়। বন বিভাগের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছে। বিজলীর মৃত্যুতে দ্বীপের বাসিন্দারা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আরটিভি/টিআর
শিয়ালের হামলায় মারা গেল ‘বিজলী’
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
বগুড়ার ধুনট ও দুপচাঁচিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল ও ইজিবাইক চালকসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ধুনট-শেরপুর সড়কের মাঠপাড়া এলাকায় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজন নিহত হন।
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রেমের টানে গুজরাট থেকে বরিশালে তরুণ, ১৭ বছরের কিশোরীকে বিয়ে
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পরিচয়, সেখান থেকে প্রেমের সম্পর্ক। সেই প্রেমের টানে ভারতের গুজরাট থেকে বাংলাদেশের বরিশালে এসেছেন ২০ বছর বয়সী এক তরুণ। পরে ১৭ বছর বয়সী প্রেমিকাকে বিয়ে করে বর্তমানে শ্বশুরবাড়িতে অবস্থান করছেন তিনি।
প্রেমের টানে গুজরাট থেকে বরিশালে তরুণ, ১৭ বছরের কিশোরীকে বিয়ে
কেইপিজেডের চাকরিতে স্থানীয়দের অগ্রাধিকারের দাবিতে বিক্ষোভ
চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বেকার যুবকদের চাকরিতে অগ্রাধিকার দেওয়ার দাবিতে কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (কেইপিজেড) কর্তৃপক্ষের বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। 
কেইপিজেডের চাকরিতে স্থানীয়দের অগ্রাধিকারের দাবিতে বিক্ষোভ
আরও পড়ুন
ঝিনাইদহ থেকে নিখোঁজ দুই কিশোরীকে ভৈরব থেকে উদ্ধার
অবৈধভাবে সীমান্ত পেরোনোর সময় নারী-পুরুষ-শিশুসহ ১১ জন আটক
খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় যুবক আটক
অনিয়ম-দুর্নীতির বরপুত্র স্বাস্থ্য কর্মকর্তা