ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

রেলের সম্পদ রক্ষকই চোর, পিডব্লিউ কর্মচারী আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১০:৩৪ পিএম
গ্রেপ্তার ওয়েম্যান হুমায়ুন কবির । ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ের চোরাই মালামাল ভাঙারির দোকানে বিক্রির চেষ্টার অভিযোগে হুমায়ুন কবির (৩৫) নামে রেলওয়ের পথ বিভাগের (পিডব্লিউ) এক ওয়েম্যানকে গ্রেপ্তার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। এ সময় তার কাছ থেকে প্রায় ১৯ কেজি ৫০০ গ্রাম রেলওয়ের মালামাল জব্দ করা হয়।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস। এর আগে বৃহস্পতিবার রাতে আখাউড়া রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের উত্তর পাশ থেকে তাকে আটক করা হয়। পরে আজ শুক্রবার দুপুরে তাকে আখাউড়া রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার হুমায়ুন কবির গাজীপুরের কাপাসিয়া থানার ক্ষীরাহাটি গ্রামের বাসিন্দা। তিনি শায়েস্তাগঞ্জ রেলওয়ের পথ বিভাগে ওয়েম্যান হিসেবে কর্মরত বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরএনবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের উত্তর পাশে অভিযান চালানো হয়। এ সময় রেলওয়ের চোরাই মালামাল নিয়ে অবস্থান করা হুমায়ুন নিরাপত্তাকর্মীদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহায়তায় অংকুর কিন্ডারগার্টেনের সামনে পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়।

আরও পড়ুন

তার সঙ্গে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে রেলওয়ের বিভিন্ন মালামাল পাওয়া যায়। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ২৫টি ইআরসি (ERC), যার ওজন ১৩ কেজি ৯০০ গ্রাম; একটি হুক বল্টু, ওজন ১ কেজি ৭০০ গ্রাম; এবং চারটি ইনছান, ওজন ৩ কেজি ৯০০ গ্রাম। সব মিলিয়ে জব্দ মালামালের ওজন প্রায় ১৯ কেজি ৫০০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৫ হাজার টাকা।

আরএনবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হুমায়ুন কবির জানিয়েছেন, হরষপুর রেলস্টেশন এলাকায় নতুন মালামাল পুনঃস্থাপনের পর পুরোনো মালামালগুলো তিনি চুরি করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিলেন।

এদিকে, আটক করার সময় পালানোর চেষ্টা করলে স্থানীয়দের গণপিটুনিতে হুমায়ুন সামান্য আহত হন। পরে তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আদালত প্রাঙ্গণে স্লোগান দিয়ে ‘খেসারত’ দিলেন আইভীর আইনজীবীসহ ৩ জন
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর আইনজীবীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  
আদালত প্রাঙ্গণে স্লোগান দিয়ে ‘খেসারত’ দিলেন আইভীর আইনজীবীসহ ৩ জন
টঙ্গীর ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী-বিজিবি
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ উৎপাদন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
টঙ্গীর ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী-বিজিবি
রাজশাহীতে ৪৫ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে আলোচনা
আর মাত্র দুই দিন পর শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসব ঘিরে রাজশাহীর মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমায় রঙের আঁচড়, মণ্ডপ সাজসজ্জা ও পূজার আনুষঙ্গিক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন আয়োজক ও কারিগরেরা। এর মধ্যে রাজশাহীর টাইগার সংঘের ৪৫ ফুট উচ্চতার দুর্গাপ্রতিমা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।
রাজশাহীতে ৪৫ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে আলোচনা
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি
সুনামগঞ্জ পৌর শহরের বাধনপাড়া আবাসিক এলাকার একটি বাসার পারিবারিক মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো রাধা-মদনমোহনের দুইটি মূল্যবান মূর্তি এবং এর গায়ে থাকা গহনাসহ বিভিন্ন পূজার সামগ্রী চুরির ঘটনা ঘটেছে।
মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি
আরও পড়ুন
কসবায় ৭৫ কেজি গাঁজাসহ দুই যুবক আটক
রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে কিছকি ও আক্কার বাড়ির সংঘর্ষ
চট্টগ্রামে চাঁদাবাজি মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ৩০