ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

ভোর থেকে বোমা আতঙ্ক, অতঃপর বেজে উঠল ভাষণ

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ১২:০১ পিএম
ছবি: আরটিভি

ভোর থেকে মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে তারে লাগানো ছিল বোমা সাদৃশ্য বস্তু। আতঙ্ক ছড়িয়ে পাড়ে পুরো এলাকা। শেষ পর্যন্ত বোমা সাদৃশ্য বস্তু থেকে বেজে ওঠে শেখ মুজিবুর রহমানের ভাষণ।

শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে, শহরের কোর্টমোড় ও ড. শহীদ সামসুজ্জোহা পার্কের সামনে থেকে উদ্ধার করা হয় ঐ বস্তুগুলো। তবে পুলিশ বলছে, আতঙ্কিত হবার কিছু নেয়, এগুলো বোমা নয়।

পুলিশ জানায়, সকালে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বৈদ্যুতের খুঁটির বিভিন্ন তারের সাথে একটি বক্স আকৃতির বস্তু দেখতে পায় সাধারণ মানুষ। বোমা সাদৃশ্য বস্তু বলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। উৎসুক মানুষের ভিড় জমতে থাকে সেখানে। খবর দেয় পুলিশে। সদর থানা পুলিশের একটি দল যায় ঘটনাস্থলে। সাধারণ মানুষের সহায়তায় বক্সটি নামানো হয়। রাখা হয় পানি ভর্তির একটি বালতির ভেতর। কিছুক্ষণ পর কেটে দেওয়া হয় ব্যাটারির সঙ্গে তারের সংযোগগুলো। বক্সটি খুলে দেখা যায় সাউন্ড বক্স আকৃতির এক বস্তু।

এরপর শহরের কোর্টমোড় ও ড. শহীদ সামসুজ্জোহা পার্কের সামনে বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে আরও দুটি বস্তু রাখার খবর পাওয়া যায়। পরে উদ্ধার করা হয় কোর্টমোড়ের বস্তুটি।

পথচারীরা জানায়, সকাল সোয়া ৯টা থেকে পার্কের সামনের বক্স থেকে বাজতে থাকে শেখ মুজিবুর রহমানের ভাষণ। দ্রুত পুলিশ সেখানে এসে বক্সটি নামিয়ে আনে। তিনটি বস্তু উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

আরও পড়ুন

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানান, আতঙ্কিত হবার কিছু নয়। এগুলো কোনো বোমা সাদৃশ্য বস্তু নয়। বস্তুগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। কে বা কারা রেখেছে তার অনুসন্ধান চলছে। এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে অজ্ঞাতপরিচয় একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৭টার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হিটলার বিশ্বাস গোপালগঞ্জ জেলার বড় ডুমরাসুর এলাকার সুভাষ চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি ঢাকার দোহার থানার শাইনপুকুর তদন্তকেন্দ্রে কর্মরত ছিলেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে পূজার ছুটিতে কর্মস্থল থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি গোপালগঞ্জের উদ্দেশে রওনা হন হিটলার বিশ্বাস। পথে ভাঙ্গার বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাতপরিচয় বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহম্মেদ বলেন, অজ্ঞাতপরিচয় বাসের ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় হিটলার বিশ্বাস নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বাসটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আরটিভি/টিআর
বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু
মনপুরার কলাতলী ইউনিয়ন পরিষদ আবাসন বাজারে স্থাপনের দাবিতে মানববন্ধন
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার ৫ নম্বর কলাতলী ইউনিয়ন পরিষদ ভবন আবাসন বাজারে স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
মনপুরার কলাতলী ইউনিয়ন পরিষদ আবাসন বাজারে স্থাপনের দাবিতে মানববন্ধন
বান্দরবানের তিন্দু সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা
বান্দরবানের থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। 
বান্দরবানের তিন্দু সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা
ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাহমিনাকে অপহরণ, গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও প্রকাশ্যে অভিযুক্তরা
হবিগঞ্জের মাধবপুরে বানেশ্বর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাহমিনা আক্তার নিখোঁজের এক মাস পেরিয়ে গেলেও তার সন্ধান মেলেনি। তাকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাহমিনাকে অপহরণ, গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও প্রকাশ্যে অভিযুক্তরা
মেয়ের লাঠির আঘাতে আহত পিতা, অতঃপর...
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পারিবারিক কলহের জেরে মেয়ের লাঠির আঘাতে আহত হওয়ার পর বিষাক্ত পদার্থ সেবনে গাজী খোরশেদ আলম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 
মেয়ের লাঠির আঘাতে আহত পিতা, অতঃপর...
আরও পড়ুন
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, তদন্তে পুলিশ
নিরাপত্তা শঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি ছাড়ল মার্কিন বোমারু বিমান
এবার পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার