
সুন্দরবনের নলিয়ানে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজন অবৈধ মাংস ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খুলনার দাকোপ থানার নলিয়ান বাজার ও দোয়ানিরগেট এলাকায় শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত দুটি পৃথক অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় ওই এলাকা থেকে প্রায় ৯৯ হাজার টাকা মূল্যের ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজন অবৈধ মাংস ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দ করা হরিণের মাংস এবং আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য নলিয়ান ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।
আরটিভি/এমএইচজে


