ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

মহিলা মেম্বারের বাড়ির সামনে রাখা হলো বোমা, ঘটনা কী

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১২:৪০ পিএম
ছবি: আরটিভি

মেহেরপুরের আমতৈল গ্রামের মহিলা মেম্বার আফরোজা খাতুনের বাড়ির সামনে থেকে বোমা সাদৃশ্য ২টি বস্তু উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট) সকালে লাল স্কচ টেপ দিয়ে মোড়ানো বস্তু দুটি উদ্ধার করে থানায় হেফাজতে নিয়েছে পুলিশ।

আফরোজা খাতুন ষোলটাকা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার স্বামী আবুল হোসেন ষোলটাকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।

ইউনিয়ন পরিষদের আধিপত্য বিস্তারের জেরে ভীতি সৃষ্টির লক্ষ্যে দুর্বৃত্তরা এগুলো রাখতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমতৈল গ্রামের আফরোজা খাতুনের বাড়ির সামনে ২টি বোমা সাদৃশ্য বস্তুর সন্ধান পান স্থানীয়রা। বোমা সাদৃশ্য বস্তু বোমা কিনা, তা নিয়ে সংশয় দেখা দেয়। তবে বোমা সন্দেহে আতঙ্কিত হয়ে পড়েন ইউপি মেম্বারের পরিবারের সদস্যরা। খবর পেয়ে হেমায়েতপুর ‍পুলিশ ক্যাম্পের একটি দল গিয়ে বোমা সাদৃশ্য বস্তু দুটি উদ্ধার করে।

আরও পড়ুন

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাদ্দিস মোর্শেদ চৌধুরী জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টয়লেটে যাওয়ার কথা বলে প্রিজনভ্যান থেকে পালালেন ‘পিচ্চি রাজা’
আদালতে হাজিরা শেষে ফেরার পথে টয়লেটে যাওয়ার কথা বলে প্রিজনভ্যান থেকে নেমে পালিয়ে গেছেন রাজধানীর মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত ‘পিচ্চি রাজা’ ওরফে বাদশা।
টয়লেটে যাওয়ার কথা বলে প্রিজনভ্যান থেকে পালালেন ‘পিচ্চি রাজা’
ভয় দেখিয়ে ছাত্রলীগ কর্মীর টাকা-চেইন-মোবাইল হাতিয়ে নিলেন বৈছাআ নেতা
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে পুলিশে দেওয়ার ভয় দেখিয়ে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে নগদ ৫০ হাজার টাকা, মানিব্যাগ, গলায় থাকা সোনার চেইন ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এস এম হাসান রাজু নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) এক নেতার বিরুদ্ধে।
ভয় দেখিয়ে ছাত্রলীগ কর্মীর টাকা-চেইন-মোবাইল হাতিয়ে নিলেন বৈছাআ নেতা
৪ দিন ধরে খোঁজ মিলছে না দুই মাদরাসাছাত্রীর
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদরাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে মাহিমা আক্তার মাহি ও তানিশা আক্তার নামে দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার চারদিন পেরিয়ে গেলেও তাদের কোনো খোঁজ মেলেনি।
৪ দিন ধরে খোঁজ মিলছে না দুই মাদরাসাছাত্রীর
পালিয়ে বিয়ের দুই মাস পর ৮ম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু, হাসপাতালে মরদেহ রেখে স্বামী উধাও
ফরিদপুরের ভাঙ্গায় বিয়ের প্রায় দুই মাস পর লামিয়া ইসলাম (১৪) নামে এক অষ্টম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এদিকে স্বামীর বাড়িতে মৃত্যুর পর তাকে হাসপাতালে নিয়ে মরদেহ রেখে স্বামী পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।
পালিয়ে বিয়ের দুই মাস পর ৮ম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু, হাসপাতালে মরদেহ রেখে স্বামী উধাও
গোপালগঞ্জে কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি আটক
গোপালগঞ্জের চাঞ্চল্যকর কলেজছাত্র জুবায়ের হত্যা মামলার প্রধান আসামি সোহেল মোল্লাকে (৪৭) আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প, সিপিসি-৩ ও যশোরের যৌথ অভিযানিক দল।
গোপালগঞ্জে কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি আটক
আরও পড়ুন
আ.লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলির অভিযোগ
সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী
ভালো শিক্ষা অর্জনের মাধ্যমে জীবনে ভালো কিছু করা সম্ভব: নাজমুন নাহার বেবী
এক বাড়িতে বিএনপি করলে সবার বিএনপি হতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী