ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

৫ দিন ধরে নিখোঁজ ছিলেন বৃদ্ধা, অতঃপর...

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১১:৫৩ এএম
বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: আরটিভি

কুমিল্লার মুরাদনগরে নিখোঁজের পাঁচদিন পর রেনু বেগম (৭০) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) রাতে উপজেলার সদর ইউনিয়নের উত্তরপাড়া এলাকার বইদার বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেনু বেগম উপজেলার ধামঘর ইউনিয়নের নহলচাপাড়া গ্রামের মৃত শামসু মিয়ার স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। এর আগেও বেশ কয়েকবার নিখোঁজ হওয়ার পর নিজ বাড়িতে ফিরেছিলেন তিনি।

সোমবার থেকে রেনু বেগম নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে শনিবার বিকেলে স্থানীয়রা বইদার বিলে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।

আরও পড়ুন

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টয়লেটে যাওয়ার কথা বলে প্রিজনভ্যান থেকে পালালেন ‘পিচ্চি রাজা’
আদালতে হাজিরা শেষে ফেরার পথে টয়লেটে যাওয়ার কথা বলে প্রিজনভ্যান থেকে নেমে পালিয়ে গেছেন রাজধানীর মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত ‘পিচ্চি রাজা’ ওরফে বাদশা।
টয়লেটে যাওয়ার কথা বলে প্রিজনভ্যান থেকে পালালেন ‘পিচ্চি রাজা’
ভয় দেখিয়ে ছাত্রলীগ কর্মীর টাকা-চেইন-মোবাইল হাতিয়ে নিলেন বৈছাআ নেতা
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে পুলিশে দেওয়ার ভয় দেখিয়ে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে নগদ ৫০ হাজার টাকা, মানিব্যাগ, গলায় থাকা সোনার চেইন ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এস এম হাসান রাজু নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) এক নেতার বিরুদ্ধে।
ভয় দেখিয়ে ছাত্রলীগ কর্মীর টাকা-চেইন-মোবাইল হাতিয়ে নিলেন বৈছাআ নেতা
৪ দিন ধরে খোঁজ মিলছে না দুই মাদরাসাছাত্রীর
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদরাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে মাহিমা আক্তার মাহি ও তানিশা আক্তার নামে দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার চারদিন পেরিয়ে গেলেও তাদের কোনো খোঁজ মেলেনি।
৪ দিন ধরে খোঁজ মিলছে না দুই মাদরাসাছাত্রীর
পালিয়ে বিয়ের দুই মাস পর ৮ম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু, হাসপাতালে মরদেহ রেখে স্বামী উধাও
ফরিদপুরের ভাঙ্গায় বিয়ের প্রায় দুই মাস পর লামিয়া ইসলাম (১৪) নামে এক অষ্টম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এদিকে স্বামীর বাড়িতে মৃত্যুর পর তাকে হাসপাতালে নিয়ে মরদেহ রেখে স্বামী পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।
পালিয়ে বিয়ের দুই মাস পর ৮ম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু, হাসপাতালে মরদেহ রেখে স্বামী উধাও
গোপালগঞ্জে কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি আটক
গোপালগঞ্জের চাঞ্চল্যকর কলেজছাত্র জুবায়ের হত্যা মামলার প্রধান আসামি সোহেল মোল্লাকে (৪৭) আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প, সিপিসি-৩ ও যশোরের যৌথ অভিযানিক দল।
গোপালগঞ্জে কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি আটক
আরও পড়ুন
৪ দিন ধরে খোঁজ মিলছে না দুই মাদরাসাছাত্রীর
মেঘনায় ট্রলারডুবিতে নারী নিহত, একই পরিবারের ৪ সদস্য নিখোঁজ
দুই দিন ধরে নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্রী সাহারা!
চাঁদপুরে নিখোঁজ কিশোর রাতুলকে বান্দরবান পাহাড় থেকে উদ্ধার