ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

পাটুরিয়ায় ওয়াই-টাইপ সেতুর ফিজিবিলিটি স্টাডির নির্দেশ প্রধানমন্ত্রীর

মানিকগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০৫:১১ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

পাটুরিয়া থেকে কাজীরহাট যাবে এবং আরেকটি যাবে দৌলতদিয়া, এই ওয়াই-টাইপের ব্রিজটির ফিজিবিলিটি স্টাডির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খান রিতা।

রোববার (১৬ আগস্ট) দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহের অনুষ্ঠানের সভা শেষে উন্নয়ন সভায় তিনি এসব কথা বলেন।

বিমানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশ সরকারি কর্মকর্তারা যার যার এলাকার যার যার চেয়ারে বসে কাজগুলো সম্পূর্ণ করতে হবে। এটা ওনার কড়া নির্দেশ।

মন্ত্রী বলেন, যার যার যেখানে যে কাজ আছে, সেই কাজ তার দায়িত্বে বসে কঠিনভাবে করতে হবে। যারা কন্ট্রাক্টরের কাজ তুলে নাই, তাদেরকে এনে আপনারা তাদের শাস্তির ব্যবস্থা করবেন। কারণ এটা তো জনগণের কষ্ট হচ্ছে, এলাকার মানুষ হাঁটতে পারছে না, স্কুলের বাচ্চারা স্কুলে যেতে পারছে না। এই টেন্ডার নিয়ে তারা অর্ধেক করে আর অর্ধেক ফেলে চলে গেছে, তাদের কোনো খবর নাই। এটা ডিসি সাহেব, আপনি এটা শক্তভাবে ধরবেন। হয় তারা কাজ করবে, নয়তো তাদের একদম ব্ল্যাকলিস্টেড করে দেবেন। তারা যেন জীবনে না আসতে পারে এবং আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার কিন্তু কাজ করে যাচ্ছে, বাংলাদেশের প্রতিটি জেলায় মানুষের জন্য প্রচণ্ডভাবে কাজ করে যাচ্ছে। আমি শুধু মানিকগঞ্জের কথাই বলি, এই মানিকগঞ্জ সদরে এই পাঁচ মাসে ১০০ কোটি টাকা উন্নয়নের বরাদ্দ দেওয়া হয়েছে। মানিকগঞ্জ সদরের চারটা ব্রিজ নির্মাণে ৩০০ কোটি টাকার বরাদ্দ, এটাও প্রক্রিয়াধীন আছে।

তিনি জানান, মানিকগঞ্জ জেলার এলজিইডির মাধ্যমে রাস্তা ও ব্রিজ নির্মাণে ৪০০ কোটি টাকার বরাদ্দ প্রদান করা হয়েছে। আর মানিকগঞ্জে দুইটা উপশহর নির্মাণ করা হবে। আমরা অলরেডি গজারিয়াতে নির্মাণের জায়গা দেখেছি তা উপশহর করার জন্য।

আফরোজা খান রিতা বলেন, এই যে এতগুলো কাজ, এই কাজগুলি যখন আসবে তখন কিন্তু মানুষের কর্মসংস্থানের আর অভাব থাকবে না। অনেক লোকের কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে। অতএব এই কাজগুলো করতে হলে যার যার জায়গা থেকে সকলেই সহযোগিতা করবেন। বরাদ্দ সরকার থেকে আসে, সেগুলো যদি ফিরে যায়, এর থেকে দুঃখের কিছু আর থাকবে না।

মন্ত্রী বলেন, আগামীতে আবার যখন আসবো, তখন আমি বুঝতে পারবো আজকে যে অর্ডারগুলো দিয়ে গেলাম, সেটা আপনারা কতটুকু প্রগ্রেস করেছেন। যদি না হয়, তাহলে কিন্তু আমার ব্যবস্থা গ্রহণ করতে হবে, আমি কিন্তু কঠিন ব্যবস্থা নেব।

আরও পড়ুন

এ সময় তিনি মৎস্য সপ্তাহের অনুষ্ঠানের বর্ণাঢ্য র‍্যালিতে যোগদান করেন এবং জেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌসসহ জেলার সরকারি দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আমবাগান থেকে ৯২টি ককটেল ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি আমবাগান থেকে ৯২টি ককটেল, গানপাউডারসদৃশ সাদা পাউডার এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব। এ সময় দুটি হাসুয়াও উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে এসব সামগ্রী উদ্ধার করা হয়। র‍্যাব-৫-এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার (ইনচার্জ) মেজর মারুফুল ইসলাম শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫-এর একটি দল রাজশাহীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহায়তায় মহারাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব টিকরা গ্রামের ওই আমবাগানে অভিযান চালায়। সেখানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯২টি ককটেল, ১১ কেজি ৮০০ গ্রাম গানপাউডারসদৃশ সাদা পাউডার, দুটি হাসুয়া এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। অভিযানের সময় ঘটনাস্থল বা আশপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি। এ কারণে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধার করা বিস্ফোরকগুলো দেশের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে মজুত করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে বিস্তারিত তদন্তের তথ্য সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। উদ্ধার করা ককটেল, পাউডার ও অন্যান্য সরঞ্জাম পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এসব বিস্ফোরক কারা সেখানে রেখেছিল, তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুসন্ধান অব্যাহত রয়েছে। আরটিভি/টিআর
আমবাগান থেকে ৯২টি ককটেল ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার
রাজশাহী রেশম কারখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে: ভূমিমন্ত্রী মিনু
রাজশাহী রেশম কারখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এর উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় তুঁতচারা রোপণ ও রাজশাহী রেশম কারখানার পাওয়ার লুম চালুকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, রাজশাহী সিল্কের সুনাম রয়েছে বিশ্বব্যাপী। অতীতে রাজশাহীর অর্থনীতির অন্যতম চালিকাশক্তি ছিল এটি। ধীরে ধীরে কারখানাটি তার ঐতিহ্য হারিয়ে ফেলেছিল। এ কারখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এর উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে। তিনি জানান, কারখানায় আরও বেশি পাওয়ার লুম চালুর পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনারা আন্তরিকতার মাধ্যমে এই কারখানায় কাজ করুন। কারখানাটি যাতে আবার আগের রূপে ফিরে আসে, সেভাবে কাজ করুন। কারখানাকে জিম্মি করে, কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে কোনো লাভ নেই। এর জন্য সবাইকে ভুগতে হবে। আমি আপনাদের ভাই। সব সময় আপনাদের পাশে রয়েছি এবং থাকব। কারখানাটির ঐতিহ্য ফিরিয়ে আনতে যত সহযোগিতা প্রয়োজন, তা করা হবে। এরপর রেশম কারখানায় পাওয়ার লুম চালু ও বৃক্ষরোপণ করা হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তৌফিক আল মাহমুদ, পরিচালক (অর্থ ও পরিকল্পনা) ড. এমএ মান্নান এবং রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার প্রমুখ। এ ছাড়াও রাজশাহী রেশম কারখানার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। আরটিভি/টিআর
রাজশাহী রেশম কারখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে: ভূমিমন্ত্রী মিনু
৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মমতাজ (৬০) নামে এক বৃদ্ধা ভিক্ষুক ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানা গেছে।
৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি
ঐতিহ্য ফিরিয়ে রাজশাহী রেশম কারখানার উৎপাদন বাড়ানো হবে: ভূমিমন্ত্রী মিনু
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী রেশম কারখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এর উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে। এর অংশ হিসেবে কারখানায় আরও বেশি পাওয়ার লুম চালুর পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
ঐতিহ্য ফিরিয়ে রাজশাহী রেশম কারখানার উৎপাদন বাড়ানো হবে: ভূমিমন্ত্রী মিনু
৬৪ কোটি টাকার গড়াই সেতু, ৬ বছরেও শেষ হয়নি নির্মাণকাজ
রাজবাড়ীর পাংশা উপজেলার নাদুরিয়া ঘাটে গড়াই নদীর ওপর ৬৩ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর কাজ ছয় বছরের বেশি সময়েও শেষ হয়নি। তিন দফা সময় বাড়িয়েও শেষ করা যায়নি ৬৫০ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণকাজ।
৬৪ কোটি টাকার গড়াই সেতু, ৬ বছরেও শেষ হয়নি নির্মাণকাজ
আরও পড়ুন
ইয়েমেনে এবার প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়ল ৫ ক্ষেপণাস্ত্র, বেঁচে গেলেন প্রধানমন্ত্রী
গোপনে শিবির, প্রকাশ্যে ছাত্রলীগ করে বারুদ বজ্র কণ্ঠ অর্জন করা যায় না: রাশেদ খাঁন
একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী
সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর