ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ঘাসের জমিতে বিষ প্রয়োগ, প্রাণ গেল শতাধিক দেশীয় পাখির

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১০:৩৬ এএম
ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি জমির মালিক : ছবি আরটিভি

চুয়াডাঙ্গার দর্শনা থানার মদনা এলাকায় ঘা‌সের জ‌মি‌তে বিষ প্র‌য়োগ করে দেশীয় প্রজাতীর বিভিন্ন পাখি মেরে ফেলার অভিযোগে জমি মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৬ আগস্ট) রাত ৮টার দিকে দামুড়হুদা উপ‌জেলা সহকা‌রি ক‌মিশনার (ভূ‌মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

gugu

জানা গে‌ছে, শ‌নিবার (১৫ আগস্ট) বিকে‌লে জেলার দর্শনা থানার পারকৃষ্ণপুর-মদনা গ্রামের দ‌ক্ষিনপাড়ার আতিয়ার রহমান তার ঘা‌সের জ‌মি‌তে বিষ প্র‌য়োগ ক‌রেন। এ দিন বিকেল থেকে পরের দিন বিকেল পর্যন্ত ওই জ‌মি‌তে পোকা-মাকড় খে‌য়ে বি‌ভিন্ন প্রজাতীর প্রায় শতাধীক পা‌খি মারা যায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আরও পড়ুন

খবর পেয়ে রোববার রাত ৮টার দিকে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীন আলম ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পান। জমির মালিক আতিয়ার রহমা‌নের ছে‌লে রাজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জমিতে বিষ প্রয়োগের বিষয়টি স্বীকার করেন। ভ্রাম্যমাণ আদালতে দায় স্বীকার করা অভিযুক্তকে বন্য প্রাণী সংরক্ষণ আইনে ৫’শ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় কৃষকদের পাশাপাশি জমির মালিকদেরও পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করার বিষয়ে সচেতন করা হয়।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবনে দুর্বৃত্তের আগুন
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের লেকের পাড়ে কাশবনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবনে দুর্বৃত্তের আগুন
স্ত্রীকে নিয়ে যাওয়ায় ‘মাথা নষ্ট’ হয়ে যায় যুবকের, নিলেন ‘চরম সিদ্ধান্ত’
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় স্ত্রীকে শ্বশুরবাড়ির লোকজন জোরপূর্বক নিয়ে যাওয়ায় ক্ষোভে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন জীবন (২০) নামে এক যুবক। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
স্ত্রীকে নিয়ে যাওয়ায় ‘মাথা নষ্ট’ হয়ে যায় যুবকের, নিলেন ‘চরম সিদ্ধান্ত’
লক্ষ্মীপুরে কিশোর গ্যাং বিরোধী অভিযান, আটক ১৮২
লক্ষ্মীপুরে প্রায় পাঁচ ঘণ্টার বিশেষ অভিযানে ১৮২ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে পুলিশ। 
লক্ষ্মীপুরে কিশোর গ্যাং বিরোধী অভিযান, আটক ১৮২
মমেক হাসপাতাল ঘিরে অনুমোদনহীন ক্লিনিকের ছড়াছড়ি
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালকে (মমেক) ঘিরে নগরের বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে বিপুলসংখ্যক বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। 
মমেক হাসপাতাল ঘিরে অনুমোদনহীন ক্লিনিকের ছড়াছড়ি
চলছে কিশোর গ্যাং বিরোধী অভিযান, ৪ দিনে আটক ছাড়াল ১৬০০
কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 
চলছে কিশোর গ্যাং বিরোধী অভিযান, ৪ দিনে আটক ছাড়াল ১৬০০
আরও পড়ুন
পল্লি বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু
মৃত্যুর এক যুগ পরও মামলার আসামি সাবেক এমপি
মেয়ের বিয়ের বাজার করতে গিয়ে বাড়ি ফেরা হলো না বাবার
ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু