ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

ঢাকায় ভাড়া কক্ষে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার (আশুলিয়া), আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১১:৩৭ এএম
ছবি : সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া কক্ষে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।

রোববার (১৬ই আগস্ট) রাতে আশুলিয়া ইউনিয়নের বাসাইদ এলাকায় রাজু সিটি সংলগ্ন মৃত আমির আলীর মালিকানাধীন বাড়ির একটি ভাড়া কক্ষের মেঝেতে নিহতের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আশুলিয়া ইউনিয়নের বাসাইদ এলাকার মৃত আমির আলীর মালিকানাধীন বাসায় প্রায় সাত দিন আগে রাজমিস্ত্রির কাজের কথা বলে দুজন ব্যক্তি কক্ষটি ভাড়া নেন। প্রতিবেশীদের সঙ্গে তাদের তেমন কোনো যোগাযোগ ছিল না। গত কয়েকদিন ধরে ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। সন্ধ্যার দিকে কক্ষটির ভেতর থেকে পচা দুর্গন্ধ ছড়াতে থাকলে প্রতিবেশীদের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে অবহিত করেন।

আরও পড়ুন

পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে ঘরের মেঝেতে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। নিহতের গলায় গামছা পেঁচানো ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই জানান, ঘরটির বাইরে থেকে তালা লাগানো ছিল। প্রাথমিক আলামত দেখে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে। তবে বাড়িওয়ালা ওই ভাড়াটিয়াদের জাতীয় পরিচয়পত্র কিংবা মোবাইল নম্বর সংরক্ষণ না করায় তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনার কারণ অনুসন্ধান ও অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তারে জন্য পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট
দেশে নতুন গ্যাসকূপের সন্ধান পাওয়া গেছে। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সেই কূপের গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।
দেশে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট
উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া, নতুন উপজেলা গঠন প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৩টি ইউনিয়ন ও বিজয়নগর উপজেলার ১টি ইউনিয়ন ভেঙে আখাউড়া উপজেলার বরিশল ইউনিয়নের সঙ্গে করে বরিশল নামে নতুন উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া। 
উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া, নতুন উপজেলা গঠন প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ
৫২ বছর বয়সে এইচএসসি পাস শেফালীর
শৈশবে বাবাকে হারিয়ে থেমে গিয়েছিল পড়াশোনা। পরিবারের আর্থিক সংকট ও সংসারের দায়িত্বের চাপে বিসর্জন দিতে হয়েছিল উচ্চশিক্ষার স্বপ্ন।
৫২ বছর বয়সে এইচএসসি পাস শেফালীর
মাদরাসা সুপার ও পিয়নকে আটকে বিক্ষোভে সহকর্মীরা, ঘটনা কী
বেতন ভাতার দাবিতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী কামাত আঙ্গারীয়া দাখিল মাদরাসার সুপার ও অফিস সহকারীকে অফিস কক্ষে তালা দিয়ে অবরুদ্ধ করে রেখেছে সহকর্মীরা। এ সময় তালা দেওয়া অফিস কক্ষের সামনে বারান্দায় বসে বেতনের দাবিতে বিক্ষোভ করেন তারা।
মাদরাসা সুপার ও পিয়নকে আটকে বিক্ষোভে সহকর্মীরা, ঘটনা কী
পাঁচ দফা দাবিতে পোশাকশ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ পাঁচ দফা দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। সোমবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মেট্রো গার্মেন্টস, লিবার্টিসহ বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন।
পাঁচ দফা দাবিতে পোশাকশ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ
আরও পড়ুন
মিরপুরে পুলিশ-শ্রমিক সংঘর্ষ-আগুনে ৪ মামলা, আসামি সাড়ে ১০ হাজার
মিরপুরে ফের সড়কে নামার চেষ্টা পোশাক শ্রমিকদের, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর কন্টেইনারবাহী গাড়িতে আগুন
পুলিশের গাড়িতে আগুন দেওয়ার স্বীকারোক্তি, ফেসবুক পোস্টকারী রাজিব আটক