ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পিএম
নবিরুল ইসলাম : ছবি আরটিভি

জয়পুরহাটের পাঁচবিবিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই দেলোয়ার হোসেন (৬৭) নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালবেলা উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালীবাগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন ওই গ্রামের মৃত জামতুল্লাহ মণ্ডলের ছেলে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম জানান, দেলোয়ার হোসেনের আপন ছোট ভাই নবিরুল ইসলামের (৫৫) সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।
শুক্রবার সকালে দেলোয়ার জমির আইল কাটতে গেলে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই নবিরুল ইসলাম কোদাল দিয়ে বড় ভাই দেলোয়ার হোসেনকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় জনতা ঘাতক নবিরুলকে আটক করে পুলিশে দিয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে পাঁচবিবি থানার ওসি তামবিরুল ইসলাম বলেন, ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নড়াইলের ৫ প্রতিষ্ঠানে লটারির মাধ্যমে ১৫ লাখ টাকা বরাদ্দ
নড়াইলের আউড়িয়া ইউনিয়নে ১০টি প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দকৃত ৩০ লাখ টাকার প্রকল্পের প্রথম কিস্তির ১৫ লাখ টাকা ৫টি প্রতিষ্ঠানের মধ্যে লটারির মাধ্যমে ভাগ করে দিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।
নড়াইলের ৫ প্রতিষ্ঠানে লটারির মাধ্যমে ১৫ লাখ টাকা বরাদ্দ
ঢাকায় পলিথিনে মোড়ানো ৫ ককটেল সদৃশ বস্তু উদ্ধার
ঢাকার আশুলিয়ায় বাইপাইল থেকে এসআরবি-৪ এর অভিযানে ককটেল উদ্ধার ও নিষ্ক্রিয়করণ করেছে বোম ডিসপোজাল ইউনিট। 
ঢাকায় পলিথিনে মোড়ানো ৫ ককটেল সদৃশ বস্তু উদ্ধার
বিএনপির নাম ভাঙিয়ে চলা কিছু চাঁদাবাজ আ.লীগের সঙ্গে আঁতাত করছে: আইনমন্ত্রী
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্যকালে এমন মন্তব্য করেন তিনি।
বিএনপির নাম ভাঙিয়ে কিছু চাঁদাবাজ আ.লীগের সঙ্গে আঁতাত করছে: আইনমন্ত্রী
লক্ষ্মীপুরে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ 
লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জে একটি দেশীয় বন্দুক দিয়ে বিএনপি নেতা সামছুল আলম সহেলকে ফাঁসানোর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, পুলিশ প্রথমে এসে পুরো ঘর তল্লাশি করেও কিছু পায়নি। এমন শর্তে সাদাকাগজে সাক্ষরও নেয়। এরপর তারা চলেও যাচ্ছিল। কিছুদূর গিয়ে মোবাইলফোনে কারো একজনের কল পেয়ে ফের ফিরে আসে পুলিশ।
লক্ষ্মীপুরে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ 
বিদেশি পিস্তলসহ ১৩ মামলার শীর্ষ সন্ত্রাসী রনজু গ্রেপ্তার
জয়পুরহাটে আমেরিকার তৈরি একটি অবৈধ বিদেশি পিস্তলসহ ১৩ মামলার শীর্ষ সন্ত্রাসী রনজু সরকারকে (রনজু) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সদস্যরা।
বিদেশি পিস্তলসহ ১৩ মামলার শীর্ষ সন্ত্রাসী রনজু গ্রেপ্তার
আরও পড়ুন
স্কুল ফুটবল ম্যাচে গুলি, নিহত ১
কারাগার থেকে পলাতক আসামি গণপিটুনিতে নিহত 
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ঢাকায় বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৩