ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মরম আলীর ‘লালসা’র শিকার ২০ মাসের শিশু

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০২:৩১ পিএম
গ্রেপ্তার মরম আলী। ছবি: আরটিভি

সুনামগঞ্জের ছাতকে ২০ মাসের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মরম আলী (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাবনগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিশুকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবনগাঁও এলাকার ২০ মাসের ওই শিশুর প্রতিবেশী মরম আলী। পাশাপাশি বাড়ির বাসিন্দা হওয়ায় ওই শিশুটিকে মরম আলী প্রতিদিনই কোলে নিয়ে আদর করত। পরে রোববার শিশুটিকে তার বসতঘরে নিয়ে ধর্ষণ করেন। এ সময় ওই শিশুর মা ঘটনাটি দেখে ফেললে তিনি পালিয়ে যান। পরে আহত শিশুটিকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
ঘটনার পরদিন সোমবার (১৭ আগস্ট) ওই শিশুর বাবা মরম আলীর বিরুদ্ধে ছাতক থানায় মামলা করেন। পরে পুলিশ সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে মরম আলীকে বাবনগাঁও থেকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন

ইসলামপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আলী হোসেন বলেন, পরিবারের কাছ থেকে আমরা শুনেছি এই মরম আলী নাকি এর আগেও শিশুটির সাথে খারাপ আচরণ করেছে। ওই দিন শিশুটিকে ধর্ষণের সময় শিশুটির মা দেখে ফেলে। থানায় মামলা হওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ২০ মাসের এক শিশুকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। আহত শিশুটি বর্তমানে চিকিৎসাধীন আছে। সোমবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত মরম আলীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মুন্সীগঞ্জে পাঁচতলা ভবনে আগুন, ছাদে আটকা বাসিন্দাদের উদ্ধার
মুন্সীগঞ্জ পৌরসভার শিলমন্দি এলাকার মোহাম্মদপুরে একটি পাঁচতলা ভবনের নিচতলার মিটার বোর্ডে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে কয়েকজন বাসিন্দা ছাদে উঠে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি তাদের নিরাপদে উদ্ধার করেন।
মুন্সীগঞ্জে পাঁচতলা ভবনে আগুন, ছাদে আটকা বাসিন্দাদের উদ্ধার
পদ্মা-মেঘনায় মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু আজ
মা ইলিশ রক্ষায় বুধবার (৭ অক্টোবর) রাত ১২ টার পর থেকে পদ্মা-মেঘনায় ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজার জাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
পদ্মা-মেঘনায় মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু আজ
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ বিকৃত ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে অবমাননা করার এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের জনৈক মুকুলের ঘর থেকে এক সন্তানের জননী শিখার মৃতদেহ উদ্ধার করেছে।
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে চাইলে এদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন প্রকার হেলা ফেলাকরা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
আরও পড়ুন
রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
কিশোরীর মুখ চেপে নির্জনে নিয়ে যান কাশেম, স্বামীর অপকর্ম লুকাতে বিকল্প প্রস্তাব স্ত্রীর
অন্ধকারে নিজেকে লুকানোর চেষ্টা ৭ বছরের শিশুর, একান্ত জিজ্ঞাসায় মিলল আপন চাচার নাম 
জীববিজ্ঞানের বই নিতে ছাত্রীকে একা যেতে বলেন শরীরচর্চার শিক্ষক, অতঃপর...