ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

চলন্ত মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে কনটেন্ট ক্রিয়েটরের ভিডিও, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০৪:৪০ পিএম
ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চলন্ত মোটরসাইকেলে ঝুঁকিপূর্ণভাবে ভিডিও কনটেন্ট তৈরি করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় শাওন মিয়া (৩২) নামে এক কনটেন্ট ক্রিয়েটর নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে গোবিন্দগঞ্জ-রাজাবিরাট সড়কের ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাওন মিয়া বগুড়ার মোকামতলা উপজেলার দাড়িদহ সরদারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও কনটেন্ট তৈরি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চালানোর সময় শাওনের সঙ্গীরা তার ভিডিও ধারণ করতেন। পরে সেসব ভিডিও নিজের ফেসবুক পেজে প্রকাশ করতেন তিনি। এসব ভিডিওতে চলন্ত মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে দেওয়ার মতো ঝুঁকিপূর্ণ কৌশলও ব্যবহার করতেন শাওন।

সোমবার দুপুরেও একইভাবে মোটরসাইকেল চালিয়ে ভিডিও তৈরি করছিলেন তিনি। একপর্যায়ে চলন্ত অবস্থায় মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে দেন শাওন। কিছুদূর যাওয়ার পর তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে সড়কের পাশে একটি গাছের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে।

এতে গুরুতর আহত হন শাওন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা বলেন, শাওন চলন্ত মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে দিয়ে ভিডিও বানাতেন। এ ধরনের ভিডিও তার ফেসবুক পেজে প্রচুর ভিউ পেত। সোমবারও একইভাবে ভিডিও তৈরি করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।

তিনি আরও বলেন, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগতে পারে। শাওন দীর্ঘদিন বিদেশে ছিলেন। সম্প্রতি বাড়িতে ফিরে আবার কনটেন্ট তৈরি শুরু করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালনমেলা উপলক্ষে পুলিশের অভিযানে গাঁজা সেবনের প্রায় দুই হাজার পিস সরঞ্জাম জব্দ করা হয়েছে। জব্দ করা এসব সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা।
কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ
‘বেশি বাড়াবাড়ি করিও না’: অনিয়মের প্রশ্নে সাংবাদিকদের ইউপি চেয়ারম্যান
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল বিতরণে অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে।
‘বেশি বাড়াবাড়ি করিও না’: অনিয়মের প্রশ্নে সাংবাদিকদের ইউপি চেয়ারম্যান
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
কিশোরগঞ্জের তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘরের দেয়াল, রান্নাঘর, উঠান ও শাকসবজির ক্ষেত সবখানেই ছড়িয়ে পড়েছে ছোট-বড় অসংখ্য শামুক।
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
ঝিনাইদহে মনিকা ইয়াসমিন (২১) নামের দুই সন্তানের এক জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, স্বামীর পরকীয়া সম্পর্ক এবং স্বামী ও শাশুড়ির শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে তিনি এই চরম পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
রাজশাহীর উন্নয়নে হচ্ছে ৬ ট্রেন লাইন ও ৪ লেনের সড়ক
রাজশাহী শহরের সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন অব্যাহত রাখার পাশাপাশি আধুনিক প্রযুক্তির প্রয়োগে ছয়টি আপ-ডাউন ট্রেন লাইন, চার লেনের সড়ক এবং ২৫০ শয্যাবিশিষ্ট ডেন্টাল কলেজ হাসপাতালের কার্যক্রম দ্রুত শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
রাজশাহীর উন্নয়নে হচ্ছে ৬ ট্রেন লাইন ও ৪ লেনের সড়ক
আরও পড়ুন
বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন, নবদম্পতির মৃত্যু
সম্পত্তির ভাগ না পেয়ে বাবার জানাজা আটকে দিলেন মেয়ে
রাতে ইটভাটা থেকে ভেসে আসছিল তরুণীর চিৎকার, ঘটনা কী
মা-বাবার শখ পূরণ করতে হাতির পিঠে বরযাত্রা