ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলো না দাদি-নাতনির

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ১০:০৬ পিএম
ছবি: আরটিভি

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে জোসনা বেগম (৫০) ও তার নাতনি চাঁদনী আক্তার (১৪) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা রেলস্টেশনের পাশে শাসনগাছা ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকার মৃত মিজানুর রহমানের স্ত্রী জোসনা বেগম এবং একই এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে চাঁদনী আক্তার।

পরিবারের সদস্যরা জানান, চিকিৎসকের কাছে দেখানোর জন্য জোসনা বেগম তার নাতনি চাঁদনী আক্তারকে সঙ্গে নিয়ে কুমিল্লা শহরে গিয়েছিলেন। চিকিৎসক দেখানো শেষে বাসস্টেশনে ফেরার পথে শাসনগাছা ক্রসিং এলাকায় রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির সহকারী উপ-পরিদরসশ (এএসআই) মোহাম্মদ মামুনুর রশিদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা রেলস্টেশনের প্রবেশমুখে পৌঁছালে ওই নারী ও তার নাতনি রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় তারা কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

নিহত জোসনা বেগমের ভাইয়ের মেয়ে জোহরা আক্তার জানান, চিকিৎসকের কাছে দেখানোর জন্য জোসনা বেগম তার নাতনি চাঁদনী আক্তারকে সঙ্গে নিয়ে কুমিল্লায় গিয়েছিলেন। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে শাসনগাছা ক্রসিং এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তারা নিহত হন।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে কুমিল্লা রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ সোহরাব হোসেন জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৭৭ লাখ টাকার চেক 
ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারের মাঝে মোট ৭৭ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৭৭ লাখ টাকার চেক 
৮ বছরেও চালু হয়নি সামেকের ৬০ লাখ টাকার এস্কেলেটর, ভোগান্তি-দুর্ভোগ
স্থাপনের প্রায় আট বছর পেরিয়ে গেলেও চালু হয়নি প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে স্থাপন করা সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের এস্কেলেটর লিফট। এই ইলেকট্রিক সিঁড়ি দীর্ঘদিন অব্যবহৃত থাকায় নষ্ট হওয়ার আশঙ্কা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এর পাশাপাশি হাসপাতালের ১০টি প্যাসেঞ্জার লিফটের মধ্যে তিনটিও বিভিন্ন ত্রুটির কারণে বন্ধ রয়েছে। এতে রোগী, স্বজন, চিকিৎসক ও নার্সদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
৮ বছরেও চালু হয়নি সামেকের ৬০ লাখ টাকার এস্কেলেটর, ভোগান্তি-দুর্ভোগ
নারী শিক্ষায় সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: সমবায় প্রতিমন্ত্রী
একটি শিক্ষিত ও আত্মনির্ভরশীল প্রজন্ম গড়ে তুলতে নারী শিক্ষায় সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
নারী শিক্ষায় সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: সমবায় প্রতিমন্ত্রী
ফেনীতে যুবদল নেতা জসিমকে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা
ফেনীতে জেলা যুবদলের সাবেক সভাপতি ও সোনাগাজী উপজেলার সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিনকে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।
ফেনীতে যুবদল নেতা জসিমকে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা
মনপুরা লঞ্চঘাটে ইয়াবাসহ দুই যুবক আটক
ভোলার মনপুরায় লঞ্চঘাট এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়েছে।
মনপুরা লঞ্চঘাটে ইয়াবাসহ দুই যুবক আটক
আরও পড়ুন
অপ্রতিম হত্যা: তিনজনের জবানবন্দিতে উঠে এলো চাঞ্চল্যকর বিবরণ
অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য
৪ দিন ধরে খোঁজ মিলছে না দুই মাদরাসাছাত্রীর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধন