ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

পুলিশের হাতে কামড় দিয়ে পালাল মাদক কারবারি, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০৯:০২ পিএম
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫০ পিস ইয়াবাসহ আটকের পর পুলিশের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া মো. রাজু মিয়া নামের এক মাদক কারবারিকে মাত্র ১০ ঘণ্টার ব্যবধানে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের কাজে বাধা দেওয়া ও আসামি পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগে তার বড় ভাই আক্তার হোসেনকেও গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃত দুই ভাইকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) দিনগত রাতে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সোনারগাঁ উপজেলার তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় অভিযান চালায়। এ সময় ৫০ পিস ইয়াবাসহ মো. রাজু মিয়াকে আটক করে পুলিশ। পরে তার হাতে হাতকড়া পরিয়ে ফাঁড়িতে নিয়ে আসার সময় রাজুর পরিবারের সদস্য ও স্থানীয় কিছু লোক তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এই সুযোগে আটক রাজু মিয়া সহকারী উপপরিদর্শক (এএসআই) নাসির উদ্দীনের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান।

ঘটনার পর পুলিশি তৎপরতা জোরদার করা হয়। পরবর্তীতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পুনরায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে হাতকড়াসহ রাজু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় মাদক কারবারে ও আসামি পালিয়ে যেতে সহযোগিতা করার অভিযোগে তার বড় ভাই আক্তার হোসেনকেও আটক করা হয়।

আরও পড়ুন

তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. জসিম উদ্দিন জানান, হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক কারবারিকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মাদক কারবারে ও পুলিশকে আক্রমণ করে পালিয়ে যেতে সহযোগিতা করার অপরাধে তার ভাইকেও আইনের আওতায় আনা হয়েছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে গ্রেপ্তারকৃত দুই ভাইকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
৯ বছরের শিশুকে বলাৎকার, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার
বেপরোয়া গতিতে চলছিল অটোরিকশা, ধাওয়া করে ধরার পর মিলল চাঞ্চল্যকর তথ্য
‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অস্ত্র-হেরোইনসহ গ্রেপ্তার