ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলের কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারবে না: রাশেদ খান

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০৯:৪৯ পিএম
বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। ছবি: সংগৃহীত

আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি একক প্রার্থী সিলেকশন করবে, দলের মধ্যে থেকে কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

রাশেদ খান বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি একক প্রার্থী নির্বাচন করবে। দলের মধ্যে থেকে কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারবে না। বিএনপি করলে অবশ্যই দলের কেন্দ্রীয় কমান্ডের সিদ্ধান্ত মানতে হবে।

রাশেদ খান আরও বলেন, সরকারি অফিসের কর্মকর্তাগণ সেবা প্রদানে সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণ বা ঘুষ দাবির অভিযোগ উঠলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি এ উপজেলার সকল সরকারি দপ্তরের গেটে অভিযোগ বাক্স স্থাপনের জন্য ইউএনওকে নির্দেশনা দেন। তবে কেউ যদি হিংসার বশবর্তী হয়ে মিথ্যা অভিযোগের আশ্রয় নেয়, তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

সরকারিভাবে নিজ জেলায় সফরের অংশ হিসেবে মতবিনিময়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে রাশেদ খান বলেন, এলাকার উন্নয়নে বিরোধী দল স্থানীয় জামায়াতের সঙ্গে তাদের কোনো বিরোধ থাকবে না। আইনশৃঙ্খলার উন্নয়নসহ মাদক নির্মূলে দলমত-নির্বিশেষে সবাই একজোট হয়ে কাজ করবেন। তিনি বলেন, এ আসনে তাকে ধানের শীষের প্রার্থী করা হলেও বিএনপির বিদ্রোহী প্রার্থী ও গ্রুপিংয়ের বিভেদে তিনি পরাজিত হয়েছিলেন। এতে স্থানীয় বিএনপির সাংগঠনিক অবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, যেসব নেতাকর্মী ভুল করেছিলেন, তারা ফিরে এসে দলের জন্য কাজ করবেন। দল গোছাতে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে নির্দেশনা দিয়েছেন।

মতবিনিময়ে আরও বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও কালীগঞ্জ থানার ওসি কবির হোসেন প্রমুখ। এ ছাড়া সভায় মোবারকগঞ্জ চিনিকলের এমডি আ ন ম জোবায়ের, বিএনপি নেতা তবিবুর রহমান মিনি, ইসরাইল হোসেন, হারুন মোল্ল্যা, মশিয়ার রহমান এবং যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চালুর এক দিনের মাথায় আবারও বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি চলাচল
রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে নাব্যতা সংকট তীব্র আকার ধারণ করায় আবারও ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
চালুর এক দিনের মাথায় আবারও বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি চলাচল
দুর্যোগের ক্ষতি কমাতে প্রস্তুতির বার্তা মঠবাড়িয়ায়
‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করা হয়।
দুর্যোগের ক্ষতি কমাতে প্রস্তুতির বার্তা মঠবাড়িয়ায়
এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্রী
সাধারণ শিক্ষায় বারবার অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। একই সঙ্গে এসএসসি পরীক্ষায় একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্রী
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা (এপিসিএস) স্থাপনের কাজ শেষ হয়েছে। পাশাপাশি, প্রথম ইউনিটের পরীক্ষামূলক চালনা কার্যক্রমে সহায়তা দিতে যুক্ত করা হয়েছে অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম (ওআইএসএস)। রাশিয়ার বাইরে রোসাটমের নির্মিত কোনও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো এ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন
সৌদি আরবে নির্যাতনের শিকার সেই রেহেনাকে সহায়তা দিলেন ইউএনও
হবিগঞ্জের মাধবপুরে সৌদি আরবে নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরা গৃহকর্মী রেহেনা খাতুনকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান।
সৌদি আরবে নির্যাতনের শিকার সেই রেহেনাকে সহায়তা দিলেন ইউএনও
আরও পড়ুন
মেয়েকে দেখার ছলে প্রায়ই সাবেক স্ত্রীর বাসায় যেতেন পলাশ, অতঃপর...
ইটভাটায় খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর
ঝিনাইদহের কেসি কলেজে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা
সালিশি বৈঠকের তর্ক গড়াল সংঘর্ষে, আহত ১০