ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

নারীকে কুঁড়েঘরে নিয়ে যান আনিছুর, অতঃপর...

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পিএম
গ্রেপ্তার আনিছুর রহমান। ছবি: আরটিভি

ঝিনাইদহের মহেশপুরে এক নারীকে ধর্ষণের অভিযোগে আনিছুর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়।

​পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মহেশপুর উপজেলার ৪ নম্বর স্বরূপপুর ইউনিয়নের করিঞ্চা খামার এলাকায় একটি পেঁয়াজক্ষেতের পাশে কুঁড়েঘরের মধ্যে এ ধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় ভিকটিমের ভাই স্বপন কর্মকার (৪২) বাদী হয়ে বুধবার মহেশপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলা করার পরপরই মহেশপুর থানা-পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এজাহারনামীয় প্রধান আসামি আনিছুর রহমানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আনিছুর রহমান মহেশপুর উপজেলার গোকুলনগর গ্রামের বাসিন্দা।

​মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান ঘটনা ও আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানোর আইনগত প্রক্রিয়া চলছে। পাশাপাশি ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাগুরা জেলা কারাগারের কয়েদির রহস্যজনক মৃত্যু!
মাগুরা জেলা কারাগারে থাকা নূর আলম মুন্সি নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
মাগুরা জেলা কারাগারের কয়েদির রহস্যজনক মৃত্যু!
দিনদুপুরে ফিল্মি স্টাইলে কিশোরীকে তুলে নিয়ে উধাও দুই যুবক, অতঃপর...
নেত্রকোনার মদনে ছোট বোনকে ছুরিকাঘাত করে বড় বোনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। নিখোঁজ কিশোরীর নাম বৃষ্টি আক্তার (১৭)। তার ছোট বোন শ্রাবন্তী আক্তারকে (১৩) আহত অবস্থায় উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শ্রাবন্তী ও বৃষ্টির বাড়ি উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের পদমশ্রী নওধার গ্রামে। তাদের বাবা আলিম উদ্দিন। স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে বৃষ্টি, শ্রাবন্তী ও তাদের চার বছর বয়সী ভাতিজা ইমরান বাড়ি থেকে মদন সদরে আসে। বৃষ্টির মদন আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজে নবম শ্রেণির ফরম পূরণ করার কথা ছিল।  পরে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে যাওয়ার সময় উপজেলা প্রেসক্লাবের সামনে দুই যুবক তাদের পথরোধ করেন। অভিযোগ রয়েছে, একপর্যায়ে ওই দুই যুবক শ্রাবন্তীর মাথা ও হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বৃষ্টিকে সঙ্গে তুলে নিয়ে যান। আহত শ্রাবন্তী পরে স্থানীয় একটি চায়ের দোকানের সামনে পড়ে যায়। চা দোকানি রুবেলসহ কয়েকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চা দোকানি রুবেল মিয়া বলেন, ‘মেয়েটি আহত অবস্থায় আমার দোকানের সামনে এসে পড়ে যায়। পরে আমরা কয়েকজন তাকে হাসপাতালে নিয়ে যাই। তখন সে অচেতন ছিল।’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাফরিন সুলতানা বলেন, ‘শ্রাবন্তীর মাথা ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। বোনকে নিয়ে যাওয়ার সময় বাধা দেওয়ায় তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়ে থাকতে পারে।’ শ্রাবন্তীর চাচি দুলেনা আক্তার বলেন, বৃষ্টি নবম শ্রেণির ফরম পূরণ করার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল। পরে ঘটনার খবর পেয়ে তারা হাসপাতালে আসেন। শ্রাবন্তীর জ্ঞান ফিরলে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে বলে তিনি জানান। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন করিম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও বৃষ্টিকে উদ্ধারে অভিযান চলছে। পাশাপাশি মোবাইল ফোনের অবস্থান শনাক্তের চেষ্টা করা হচ্ছে। আরটিভি/এসএস
দিনদুপুরে ফিল্মি স্টাইলে কিশোরীকে তুলে নিয়ে উধাও দুই যুবক, অতঃপর...
চলন্ত অটোরিকশায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে পড়ে মুহাম্মদ রাহাত (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
চলন্ত অটোরিকশায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
পানের বরজে কিশোরীকে নিয়ে ‘শেষ রক্ষা’ হলো না রায়হানের
শরীয়তপুরের গোসাইরহাটে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি রায়হান তালুকদারকে (২৮) ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাবের যৌথ দল। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার বিকেলে যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রায়হান তালুকদার গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের দক্ষিণ রানীসার এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, মামলা দায়েরের পর থেকেই রায়হান আত্মগোপনে ছিলেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করেন। ওই তথ্যের ভিত্তিতে গোসাইরহাট থানা পুলিশের একটি দল ও র‍্যাব-১০-এর একটি দল যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৪ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে নাগেরপাড়া ইউনিয়নের দক্ষিণ রানীসার এলাকায় ওই কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার সময় কিশোরী স্থানীয় একটি বাড়িতে গৃহস্থালির কাজ করছিল। ওইদিন সন্ধ্যায় পুকুরঘাটে কাজ করার সময় রায়হান কিশোরীর মুখ চেপে ধরে পাশের একটি পানের বরজে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয়।  পরে কিশোরীকে ঘটনাস্থলের কাছাকাছি অচেতন অবস্থায় ফেলে রেখে চলে যান তিনি। পরে স্থানীয় বাসিন্দারা কিশোরীকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেন এবং পুলিশকে বিষয়টি জানান। পরিবারের সদস্যরা তাকে প্রথমে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য তাকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়।  এ ঘটনায় কিশোরীর পরিবারের পক্ষ থেকে ২৫ আগস্ট গোসাইরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। মামলার পর থেকেই রায়হান পলাতক ছিলেন। গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, মামলা দায়েরের পর আসামি আত্মগোপনে চলে যান। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরে পুলিশ ও র‍্যাবের যৌথ দল ঢাকার যাত্রাবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করে গোসাইরহাট থানায় নিয়ে আসেন। মঙ্গলবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আরটিভি/এসএস
পানের বরজে কিশোরীকে নিয়ে ‘শেষ রক্ষা’ হলো না রায়হানের
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তাসমিন (৪) নামে এক শিশু এবং রাফসান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে। একই সময়ে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৮ জন।
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু
আরও পড়ুন
সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ৬ হিজড়া আটক
ঝিনাইদহে সার না পেয়ে ডিলার পয়েন্ট ঘেরাও করলেন কৃষকরা
চাকরিবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে ‘রামরাজত্ব’ গড়েছেন এই সরকারি প্রকৌশলী 
১৫২ দিন পর বাবার পাশে শায়িত আফগান নাগরিক হাসমত