ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

৩টি প্লাস্টিক বোতলে মিলছে গাছের চারা, নড়াইলে ব্যতিক্রমী উদ্যোগ

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ০২:২৬ পিএম
স্কুল ছাত্রের হাতে তুলে দেওয়া হচ্ছে চারা গাছ : ছবি আরটিভি

পরিবেশ সুরক্ষা ও প্লাস্টিক দূষণরোধে নড়াইলে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী পরিবেশবান্ধব কর্মসূচি। সামাজিক সংগঠন ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উদ্যোগে ‘৩টি প্লাস্টিক বোতল দিন, ১টি গাছের চারা নিন, সম্পূর্ণ বিনামূল্যে!’ শীর্ষক এই আয়োজনে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন প্রজাতির চারাগাছ।

সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে এ চারা বিতরণ করা হয়।

আরও পড়ুন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান অধিদপ্তরের উপপরিচালক আশিক এলাহী। বিশেষ অতিথি ছিলেন নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, মির্জাপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ রওশন আলী, নড়াইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ফসিয়ার রহমান এবং নড়াইল বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক আব্দুল জলিল।

‘চলো পাল্টাই বাংলাদেশ’ সংগঠনের সভাপতি জাকারিয়া খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক মায়েশা আলম মুন, পাবলিসিটি সেক্রেটারি মাছুরা খানম, হেলথ সেক্রেটারি লিবিয়া আক্তার, হিউম্যান সেক্রেটারি শাইলা আক্তার শ্রাবণী ও সহ-সম্পাদক রাফিয়া ফেরদৌস তাসনিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা এই পরিবেশবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে প্লাস্টিক দূষণ কমানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাওনা টাকা চাওয়ায় কফির সঙ্গে বিষ মিশিয়ে দেন দুই বন্ধু, অতঃপর...
বগুড়ায় ধারের টাকা ফেরত চাওয়ায় ফল ব্যবসায়ী ওয়াহেদ হোসেন ওরফে নিঝুমকে (৩৭) কফির সঙ্গে বিষ মিশিয়ে হত্যার পর মরদেহ বস্তাবন্দী করে ধানখেতে ফেলে দেওয়ার কথা আদালতে স্বীকার করেছেন নাজিম উদ্দিন নামে এক আসামি।
পাওনা টাকা চাওয়ায় কফির সঙ্গে বিষ মিশিয়ে দেন দুই বন্ধু, অতঃপর...
সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির 
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সিটি করপোরেশন মাঠে সিটি করপোরেশন আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। 
সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির 
প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এএসআই ক্লোজড
বগুড়ার আদমদীঘিতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) ক্লোজড করা হয়েছে। আনেস আলী নামের ওই পুলিশ সদস্যকে সান্তাহার পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এএসআই ক্লোজড
তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ
ফেনীতে টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র তাপপ্রবাহে জনজীবনে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিংয়ের ভোগান্তি। অসহনীয় গরমে ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই, সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষ।
তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ
সিএনজি-পিকআপ-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সিএনজি-প্রাইভেটকার ও পিক-আপের ত্রিমুখে সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে।
সিএনজি-পিকআপ-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
নড়াইলের নির্বিচারে শামুক নিধন, বিলে কমছে পরিযায়ী পাখির আনাগোনা
চাকরির কথা বলে ২০ হাজারে বিক্রি, থাইল্যান্ডের পর মালয়েশিয়ায় পাচার
নড়াইলে ৩ নদীর ভাঙনে বিলীন জনপদ, পরিদর্শনে এমপির আশ্বাস
পূর্ব শত্রুতার জেরে ভ্যানচালককে কুপিয়ে হত্যা