ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

সংঘর্ষের পর চাপা পড়া প্রাইভেট কারকে ২০০ মিটার টেনে নিয়ে গেল ট্রাক

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ০৫:২৩ পিএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৪ আগস্ট এভাবেই একটি প্রাইভেটকারকে চাপা দিয়ে ২০০ মিটার পথ টেনে নিয়ে যায় একটি ট্রাক। ছবি: সংগৃহীত

ভয়বহ এক ঘটনা ঘটেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। ইউটার্ন পার হতে গিয়ে দ্রুতগতিতে ছুটতে থাকা একটি ট্রাকের নিচে চাপা পড়ে একটি প্রাইভেট কার। কিন্তু, ট্রাকটি না থামিয়ে চাপা পড়া প্রাইভেট কারটিকে টেনে নিয়ে যেতে থাকেন চালক। প্রাইভেট কারটিকে এভাবে ২০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার ট্রাক ছেড়ে পালান চালক।

সোমবার (২৪ আগস্ট) সকাল ৮টার দিকে চট্টগ্রামের মিরসরাইয়ে বড় দারোগারহাট এলাকায় হাক্কানী পেট্রোল পাম্পের পাশে মহাসড়কের ইউটার্নে ঘটেছে এ ঘটনা।

দুর্ঘটনার পর সকালে এ–সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেটি। জানা যায়, প্রাইভেট কার ট্রাকের নিচে চাপা পড়ার দৃশ্যটি চোখে পড়ার পর পথচারীরাও ছুটছিলেন ট্রাকটি থামাতে; চিৎকার করে বলছিলেন থামতে। কিন্তু, ট্রাক চালক ২০০ মিটার সামনে টেনে নিয়ে যায় প্রাইভেট কারটিকে। এ ঘটনায় প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে গেলেও অলৌকিকভাবে বেঁচে গেছেন তার মালিক তানভীর হোসেন।

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, সকাল সাড়ে সাতটার দিকে মিরসরাইয়ের বড়দারগারহাট এলাকায় হাক্কানী পেট্রলপাম্পের পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইউটার্নে প্রাইভেট কারটি ঘোরাচ্ছিলেন চালক। এ সময় চট্টগ্রামের দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক কারটিকে ধাক্কা দিলে ট্রাকের সামনের অংশে সেটি আটকা পড়ে। তবে, এ অবস্থায় ট্রাকের চালক গাড়ি না থামিয়ে কারটিকে ২০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যান।

ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া কুমিরা হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক মোবারক হোসেন বলেন, খবর শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে এসেছি। ট্রাকের চালক পালিয়ে গেছেন। আহত ব্যক্তিকে তার স্বজনেরা চিকিৎসা দিতে চট্টগ্রাম শহরে নিয়ে গেছেন। আমরা ঘটনাটি তদন্ত করছি।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে ফেরাতে ব্যাকুল শিক্ষার্থীরা
লালমনিরহাটের কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খুরশীদুজ্জামান আহমেদকে পুনরায় দায়িত্ব প্রদানের দাবিতে ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে ফেরাতে ব্যাকুল শিক্ষার্থীরা
ঋণ করে গড়া কলাবাগান এক রাতেই তছনছ, দিশেহারা কৃষক
এক রাতেই ধূলিসাৎ হয়ে গেল এক কৃষকের ঋণ করে গড়া বিশাল কলাবাগান। গাছে গাছে যখন শোভা পাচ্ছিল ফলন্ত কলার ছড়া—ঠিক তখনই শত্রুতাবশত রাতের আঁধারে কেটে ফেলা হলো প্রায় এক হাজার কলাগাছ।
ঋণ করে গড়া কলাবাগান এক রাতেই তছনছ, দিশেহারা কৃষক
রাতে ইটভাটা থেকে ভেসে আসছিল তরুণীর চিৎকার, ঘটনা কী
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে এক সন্তানের জননীকে (২১) নির্জন স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সৈকত (২৮) ও মুস্তাকিম (২০) নামের দুই যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
রাতে ইটভাটা থেকে ভেসে আসছিল তরুণীর চিৎকার, ঘটনা কী
মাদরাসা অধ্যক্ষকে মারধর ও জোর করে পদত্যাগের অভিযোগে মামলা
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজমাল্লীর হাট সিদ্দীকিয়া ফাজিল মাদরাসায় চার পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ ঘিরে উত্তেজনার এক সপ্তাহের মাথায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অবরুদ্ধ করে মারধর, হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরা এবং ভয়ভীতি দেখিয়ে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মাদরাসা পরিচালনা কমিটির ২সদস্য সহ ১৩ জনের নাম উল্লেখ পূ্র্বক অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মাদরাসা অধ্যক্ষকে মারধর ও জোর করে পদত্যাগের অভিযোগে মামলা
বিদ্যুৎস্পৃষ্ট ছোটভাইকে বাঁচাতে গিয়ে বড়ভাইয়েরও মৃত্যু, আহত মা
নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট ছোটভাইকে বাঁচাতে গিয়ে বড়ভাইও মারা গেছে। এ সময় দুই ছেলেকে বাঁচাতে গিয়ে মা পান্না আক্তার আহত হয়েছেন। 
বিদ্যুৎস্পৃষ্ট ছোটভাইকে বাঁচাতে গিয়ে বড়ভাইয়েরও মৃত্যু, আহত মা
আরও পড়ুন
ডাম্প ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে গেছে গাড়ি, ভেতরে ছিলেন তানজিন তিশা
দুই নৌকার ভয়াবহ সংঘর্ষে কঙ্গোতে নিহত ৩০
নতুন উদ্যোগ: ট্রাকে আসবে ঘর, ভেতরেই বিছানা-বাথরুম-রান্নাঘর
বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩