ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলন্ত ট্রাকের ধাক্কায় আটকে ৭০ মাইল পথ পাড়ি, অবিশ্বাস্যভাবে বাঁচল পেঁচা!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১০:১৭ এএম
ট্রাকের সামনের অংশে আটকে ৭০ মাইল পথ পাড়ি দেওয়ার পর উদ্ধার করা হয় শিংওয়ালা পেঁচাটিকে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় চলন্ত ট্রাকের ধাক্কা খেয়েও অলৌকিকভাবে বেঁচে গেছে একটি শিংওয়ালা পেঁচা। ঘণ্টায় ৬৫ মাইল গতিতে চলা ট্রাকের সামনের নিচের অংশে আটকে পাখিটি পাড়ি দিয়েছে প্রায় ৭০ মাইল পথ।

ট্রাকচালক অ্যাশলি মফিট অন্ধকারে পেঁচাটিকে ধাক্কা দেওয়ার বিষয়টি বুঝতে পারলেও সেটি ট্রাকের সামনের অংশে আটকে আছে, তা বুঝতে পারেননি। পরে ট্রাকটি গন্তব্যে পৌঁছালে কর্মীরা পাখিটিকে দেখতে পান। এরপর উদ্ধার করে পেঁচাটিকে রেভেন রিজ বন্যপ্রাণী কেন্দ্রে নেওয়া হয়।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ঘটনাটি ঘটে। বন্যপ্রাণী কেন্দ্রটি পরদিন সোমবার (১৬ নভেম্বর) ঘটনাটি প্রকাশ করে।

বন্যপ্রাণী কেন্দ্রটির কর্মীরা জানান, পেঁচার পালক এলোমেলো হয়ে গেলেও ডানা বা পায়ে কোনো হাড় ভাঙেনি, শরীরেও বড় কোনো ক্ষত নেই। তবে বাঁ চোখে আঘাত পেয়েছে পাখিটি। বর্তমানে তার চিকিৎসা চলছে। দৃষ্টিশক্তি স্বাভাবিক আছে কি না, তা নিশ্চিত হওয়ার পর যেখান থেকে পেঁচাটিকে ধাক্কা দেওয়া হয়েছিল, সেখানেই ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সূত্র: ইকোনমিক্স টাইমস

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘বাবা, আমাকে মেরো না’, ৯১১ কলে শোনা গেল শিশুর আর্তনাদ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্ত্রী ও তিন শিশুসন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক ব্যক্তি।
‘বাবা, আমাকে মেরো না’, ৯১১ কলে শোনা গেল শিশুর আর্তনাদ
খেলতে গিয়ে রগ ছিঁড়ল নিউইয়র্ক সিটির মেয়র মামদানির
সাংবাদিকদের বিপক্ষে একটি অনানুষ্ঠানিক ফুটবল ম্যাচ খেলতে গিয়ে অ্যাকিলিস টেন্ডন ছিঁড়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। এ চোটের কারণে আগামী ছয় থেকে আট সপ্তাহ তাকে মেডিকেল বুট পরে থাকতে হবে।
খেলতে গিয়ে রগ ছিঁড়ল নিউইয়র্ক সিটির মেয়র মামদানির
ওয়াশিংটন ডিসিতে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কার্যালয়ে ছারপোকা, বন্ধ ভবন
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ফেডারেল জরুরি ব্যবস্থাপনা সংস্থার (ফেমা) প্রধান কার্যালয়ের একটি কক্ষে ছারপোকা পাওয়ার পর শুক্রবার (২০ নভেম্বর) কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
ওয়াশিংটন ডিসিতে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কার্যালয়ে ছারপোকা, বন্ধ ভবন
এফবিআইয়ের অপরাধ তথ্যভান্ডার ফের হ্যাক
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের দেশজুড়ে ব্যবহৃত অপরাধসংক্রান্ত তথ্যভান্ডার ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টারে (এনসিআইসি) আবারও সাইবার হামলার ঘটনা ঘটেছে।
এফবিআইয়ের অপরাধ তথ্যভান্ডার ফের হ্যাক
লস অ্যাঞ্জেলেসে ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল সৃষ্টির দায়ে দোষী সাব্যস্ত এক যুবক
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল সৃষ্টির দায়ে জোনাথন রিন্ডারকনেখট (৩০) নামে এক যুবককে দোষী সাব্যস্ত করেছেন আদালত।
লস অ্যাঞ্জেলেসে ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল সৃষ্টির দায়ে দোষী সাব্যস্ত এক যুবক
আরও পড়ুন
সাতসকালে ট্রাকচাপায় প্রাণ গেল দুই পথচারীর
পিরোজপুরে ট্রাকচাপায় অটোরিকশা‌চালক নিহত
নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়ির ওপর উল্টে পড়ল ট্রাক, প্রাণ গেল ঘুমন্ত শিশুর
দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের