
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ স্মৃতি বেগম (২৮) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৪ নম্বর আখাউড়া উত্তর ইউনিয়নের রামধননগর এলাকায় সফিউল আলমের দোকানের সামনে সিঙ্গারবিল-আখাউড়া পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) পুষন সাহা ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল হোসেনসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ওই নারীর কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার স্মৃতি বেগম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর পশ্চিমপাড়ার মৃত শাহিন মিয়ার মেয়ে। বর্তমানে তিনি সরাইল উপজেলার পশ্চিম কুট্টাপাড়া এলাকায় বসবাস করেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে আখাউড়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরটিভি/এমএইচজে



