ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৭৭ লাখ টাকার চেক 

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পিএম
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের মঞ্জুর করা এ ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারের মাঝে মোট ৭৭ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের মঞ্জুর করা এ ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ।

জেলা বিআরটিএ অফিসের সহকারী পরিচালক মো. ফারুক আলমের পরিচালনায় চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদসহ প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ।

সড়ক দুর্ঘটনায় নিহত ১৪টি পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে, ২ জন গুরুতর আহত ব্যক্তিকে ৩ লাখ টাকা এবং অপর ১ জনকে ১ লাখ টাকার চেক প্রদান করা হয়।

এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবার নির্ধারিত প্রক্রিয়ায় ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারেন। আবেদন যাচাই-বাছাই ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের অনুমোদনের ভিত্তিতে এ ক্ষতিপূরণের অর্থ প্রদান করা হয়ে থাকে।

এ সময় দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারের সদস্যরা আবেগপ্রবণ হয়ে বলেন, প্রিয়জন হারানোর বেদনা কোনো অর্থ দিয়ে পূরণ হওয়ার নয়। তবে এ আর্থিক সহায়তা তাদের দৈনন্দিন জীবনযাপন ও চিকিৎসাসহ বিভিন্ন সংকটময় মুহূর্তে বড় ধরনের উপকারে আসবে।

বিআরটিএ ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. ফারুক আলম জানান, সড়ক দুর্ঘটনার শিকার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে বিআরটিএ ট্রাস্টের পক্ষ থেকে এ ধরনের ক্ষতিপূরণ কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে, যা ভুক্তভোগী পরিবারগুলোকে কিছুটা হলেও স্বস্তি দেবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফুফুর কক্ষের বাক্স থেকে ৩ বছরের শিশুর মরদেহ উদ্ধার
বান্দরবানে নিখোঁজের কয়েক ঘণ্টা পর ফুফুর কক্ষের একটি বাক্স থেকে তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
ফুফুর কক্ষের বাক্স থেকে ৩ বছরের শিশুর মরদেহ উদ্ধার
তায়িফাকে হত্যার পর বাক্সে লুকিয়ে রাখেন ফুফু
বান্দরবানে নিখোঁজের কয়েক ঘণ্টা পর একটি বাক্স থেকে তায়িফা সুলতানা (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির ফুফু নার্গিস সুলতানাকে (৪৯) গ্রেপ্তার করা হয়েছে।
তায়িফাকে হত্যার পর বাক্সে লুকিয়ে রাখেন ফুফু
বাড়ির পাশের গাছ থেকে প্রবাসী যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরবে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বাড়ির পাশের গাছ থেকে প্রবাসী যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের স্কুলছাত্রী, বৃদ্ধের যাবজ্জীবন
জয়পুরহাটের পাঁচবিবিতে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের মামলায় হামিদুল শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা- অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের স্কুলছাত্রী, বৃদ্ধের যাবজ্জীবন
পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নগর ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
আরও পড়ুন
মালয়েশিয়ায় বজ্রপাতে বাংলাদেশি যুবকের মৃত্যু
দায়িত্ব পালনকালে বুকে ব্যথা, হাসপাতালে এএসআইয়ের মৃত্যু
বিকল্প ঢাকা-সিলেট মহাসড়ক কাজের উদ্বোধন
নিখোঁজের দুইদিন পর ডোবায় মিলল মাদরাসা সুপারের মরদেহ