ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

ভৈরবে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু

ভৈরব প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০৮:২৪ পিএম
ছবি প্রতীকী

ভৈরবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জীদনি সায়হাম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জীদনি সায়হাম ভৈরব পৌর শহরের ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা মরহুম জি এম ইস্পাহানি মিয়ার দ্বিতীয় ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, গত তিন দিন আগে জীদনি সায়হাম ডেঙ্গুতে আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে স্থানীয় আনোয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর তার ডেঙ্গু পজিটিভ শনাক্ত হয় এবং রক্তে প্লাটিলেটের মাত্রা কমে ২১ হাজারে নেমে আসে। অবস্থার দ্রুত অবনতি ঘটলে চিকিৎসকের পরামর্শে রাতেই তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হয় এবং ওই রাতেই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন

সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাতে তার রক্তপাত শুরু হয়। অবস্থার আরও অবনতি ঘটলে বুধবার ভোরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা দ্রুত রক্ত সংগ্রহের পরামর্শ দিয়ে জরুরি চিকিৎসা শুরু করেন। তবে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে দুপুরের দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এ বিষয়ে মৃত জীদনীর বড় ভাই রাব্বি মিয়া বলেন, আমার ভাইয়ের এভাবে আকস্মিক ও মর্মান্তিক চলে যাওয়াটা আমরা পরিবারে কেউ কিছুতেই মেনে নিতে পারছি না। তার ৬ ও ৩ বছরের দুটি অবুঝ শিশু রয়েছে তারা তাদের বাবাকে হারিয়েছে, যে শূন্যতা পৃথিবীর কোনো কিছু দিয়েই আর পূরণ হওয়ার নয়। চোখের পলকে আমাদের সাজানো সংসারটা লণ্ডভণ্ড হয়ে গেল। সামান্য একটা জ্বর যে এত বড় সর্বনাশ ডেকে আনতে পারে, তা আমাদের কল্পনার বাইরে ছিল।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অসুস্থ স্ত্রীকে হাসপাতালে ফেলে দুই মাসের সন্তান নিয়ে উধাও স্বামী, অতঃপর...
অপারেশনের পর হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রীকে রেখে দুই মাসের সন্তানকে নিয়ে বাড়ি চলে গিয়েছিলেন স্বামী। সন্তানকে কাছে না পেয়ে অসুস্থ হয়ে পড়েন স্ত্রী। মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে শিশুটিও কাঁদতে থাকে। পরে হাসপাতাল থেকে খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে তার বাবার মাধ্যমেই মায়ের কাছে পাঠানোর ব্যবস্থা করেছে দিরাই থানা পুলিশ।
অসুস্থ স্ত্রীকে হাসপাতালে ফেলে দুই মাসের সন্তান নিয়ে উধাও স্বামী, অতঃপর...
হত্যা মামলায় আসামি সাংবাদিক, চেনেনই না বাদী
নওগাঁর বদলগাছীতে সরকারি অর্পিত (ভিপি) জমির দখলকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবকের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। মামলায় ১৫ জন আসামির মধ্যে রাসেল রানা নামে স্থানীয় এক সাংবাদিককে অন্তর্ভুক্ত করা হলেও বাদী নিজেই তাকে চেনেন না বলে জানিয়েছেন।
হত্যা মামলায় আসামি সাংবাদিক, চেনেনই না বাদী
টাঙ্গাইলে আলোচিত চেয়ারম্যান ফারুক হত্যা মামলার রায় ঘোষণা: ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
টাঙ্গাইল সদর উপজেলার বিএনপি নেতা ও দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হত্যা মামলায় সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি সানিয়াত খান বাপ্পাসহ তিনজনের মৃত্যুদণ্ড ও চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
টাঙ্গাইলে আলোচিত চেয়ারম্যান ফারুক হত্যা মামলার রায় ঘোষণা: ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
কচুয়ায় বিশেষ অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা
চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ভেজাল, অনিয়ম ও জনস্বাস্থ্যবিরোধী কর্মকাণ্ডের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কচুয়ায় বিশেষ অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা
সন্ত্রাসী গ্রুপের টার্গেটে পুলিশ, ফেসবুকের মাধ্যমে এসপি-ওসিকে সতর্কবার্তা
চট্টগ্রামের জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম ও রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন আলোচিত শীর্ষ সন্ত্রাসী রায়হান আলম।
সন্ত্রাসী গ্রুপের টার্গেটে পুলিশ, ফেসবুকের মাধ্যমে এসপি-ওসিকে সতর্কবার্তা
আরও পড়ুন
টাঙ্গাইলে আলোচিত চেয়ারম্যান ফারুক হত্যা মামলার রায় ঘোষণা: ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
সোনারগাঁয় তিন স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় বাল্কহেডসহ ৪ জন আটক
হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিলে যোগ হলো আরও ৬ শিশু
বিস্ফোরণের পর সিলিন্ডার উড়ে গিয়ে পড়ল নারীর মাথায়, ঘটনাস্থলেই মৃত্যু