ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

চুরির অভিযোগ, শাস্তি হিসেবে যুবককে পড়তে হলো ১০০ রাকাত নামাজ

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ১০:০৩ পিএম
মো. আলামিন : ছবি আরটিভি

বগুড়ার আদমদীঘিতে ফার্মেসিতে ওষুধ চুরির সময় মো. আলামিন (৩০) নামে এক যুবককে আটক করে শাস্তি হিসেবে ১০০ রাকাত নফল নামাজ পড়ানো হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার সান্তাহার পূর্ব ঢাকারোড এলাকার তাজ ফার্মেসি অ্যান্ড মেডিসিন শপে এ ঘটনা ঘটে। আলামিন উপজেলার ছাতিয়ানগ্রামের বাসিন্দা।

ফার্মেসির মালিক জহুরুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে দোকান খোলা রেখে তিনি বাথরুমে যান। এ সুযোগে আলামিন দোকানের গেটের কাছে একটি চেয়ারের ওপর দাঁড়িয়ে বিভিন্ন ধরনের ওষুধ নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে চেয়ারটি ভেঙে পড়ে গেলে বিষয়টি পাশের দোকানদারের নজরে আসে। তিনি দ্রুত এগিয়ে গিয়ে আলামিনকে আটক করেন। পরে আশপাশের লোকজন জড়ো হলে আলামিন ওষুধ চুরির কথা স্বীকার করেন।

আরও পড়ুন

এ সময় স্থানীয়রা তাকে শাস্তি হিসেবে ১০০ রাকাত নফল নামাজ পড়ার নির্দেশ দেন।

পাশের কিটনাশক ব্যবসায়ী জিল্লুর রহমান মামুন বলেন, আলামিনকে দীর্ঘ সময় নামাজ পড়ানো না হলে স্থানীয়দের কেউ কেউ তাকে মারধর করতে পারতেন। তাই মারধরের পরিবর্তে তাকে ১০০ রাকাত নফল নামাজ পড়ানো হয়। এতে সে নিজের অপরাধের জন্য অনুতপ্ত হবে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকবে—এমনটাই আশা স্থানীয়দের।

পরে নামাজ পড়া শেষ হলে আলামিনকে ছেড়ে দেওয়া হয়।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
চার্চের ঘণ্টা চুরির ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
সোনা চুরির অপবাদে ভেঙেছিল সংসার, ১২ বছর পর সামনে এলো চরম সত্য
সেই জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার