ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

৩ বিদেশি পিস্তল ও গুলিসহ একই পরিবারের ৩ জন আটক

খুলনা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ১০:৩৯ পিএম
ভাড়াটিয়ার ঘরে অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র : ছবি আরটিভি

খুলনায় মাসুদ শেখ নামে এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। ওই গুলির ঘটনার তদন্ত করতে গিয়ে নগরীর দারোগাপাড়ার একটি বাড়ি থেকে তিনটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একই পরিবারের তিনজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

খুলনা সদর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬ আগস্ট) বিকেলে নগরীর টুটপাড়া এলাকার দারোগাপাড়ার কেএম ইমতিয়াজ আলীর বাড়ির দুইতলার ভাড়াটিয়া কুব্বাতের ঘরে অভিযান চালানো হয়।

প্রথমে ডাইনিং রুমের চেয়ারের ওপর থেকে একটি পিস্তল পাওয়া যায়। পরে ঘরের বিভিন্নস্থানে তল্লাশি করে আরও দুইটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরবর্তীতে সন্ধ্যার দিকে ঘর থেকে দুইটি চাইনিজ কুড়াল, দুইটি চাপাতিসহ দেশি তৈরি আরও কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্রের ভাণ্ডার সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য তাদের তিনজনকে থানায় নেওয়া হয়েছে। তাদের সকলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন

অস্ত্রের সন্ধান সম্পর্কে তিনি বলেন, সকালে টুটপাড়া এলাকায় তেরখাদা উপজেলার দুলু শেখের ছেলে মাসুদ শেখ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। বিষয়টি নিয়ে তদন্তে নামে পুলিশ। কিন্তু কোথাও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে বিকেলে আবারও মাঠে নামে পুলিশ। এলাকাবাসীর সহায়তায় ওই এলাকার উল্লিখিত মালিকের বাড়ির দোতলায় অভিযান চালিয়ে তাদের ঘর থেকে উল্লিখিত অস্ত্রগুলো উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদেরকে ব্যাপক জিজ্ঞাবাদ করা হচ্ছে।

থানা হেফাজতে নেওয়া ব্যক্তিরা হলেন, খান কুব্বাত আলী, তার স্ত্রী শামসুন নাহার ও ছেলে কেএম আবিদ হাসান।

তিনি আরও জানান, অনুসন্ধানে নেমে পুলিশ জানতে পারে গুলিবিদ্ধ মাসুদ শেখ হেফাজতে নেওয়া খান কুব্বাত আলীর দুর সম্পর্কের খালাতো ভাই।

আরও পড়ুন

এ দিন সকাল ১০টার দিকে সালিসের জন্য তেরখাদার বাসিন্দা টুকু ও মাসুদ শেখ খুলনার টুটপাড়া দারোগাপাড়া মহিউদ্দিন সড়কের কেএম ইমতিয়াজের বাড়িতে আসেন। কথাবার্তার এক পর্যায়ে কুব্বাত আলী তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার গলার ডানপাশে বিদ্ধ হয়। পরবর্তীতে কুব্বাত নিজেই রিক্সা ডেকে খুলনা জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়।

সেখানে তার অবস্থা খারাপ থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। বিকেলে তার অবস্থা খারাপ হতে থাকলে সেখানকার চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন পরিবারের সদস্যদের।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রীর
শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর পরিবেশে উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকতে সরকার ও দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রীর
অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, পালালেন শিক্ষকসহ ৩ জন
সাতক্ষীরার শ্যামনগরে ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্রী আট মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দুই শিক্ষার্থী ও তাদের এক শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ ও সাইবার আইনে মামলা করেছেন ওই শিশুর নানি।
অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, পালালেন শিক্ষকসহ ৩ জন
ঝালকাঠিতে মা ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড
ঝালকাঠির রাজাপুরে মা ইলিশ শিকারের অপরাধে দুই জেলেকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ঝালকাঠিতে মা ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড
ঠাকুরগাঁওয়ে নৈশকোচের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় ঢাকাগামী একটি নৈশ কোচের ধাক্কায় মতিয়র রহমান (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 
ঠাকুরগাঁওয়ে নৈশকোচের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
দেখা করার কথা বলে সাবেক স্ত্রীকে ডেকে নেন আনারুল, ওঁত পেতে ছিলেন আরও কয়েকজন
নেত্রকোনার পূর্বধলায় এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলার পলাতক আরেক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
দেখা করার কথা বলে সাবেক স্ত্রীকে ডেকে নেন আনারুল, ওঁত পেতে ছিলেন আরও কয়েকজন
আরও পড়ুন
দিল্লিতে আন্দোলনকারী ভেবে বিজেপি নেতার মেয়েকে আটক
রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিতে গিয়ে নারীসহ আটক ৪
রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াস আটক
এবার বিমান থেকে আটক অভিজিৎসহ ‘তেলাপোকা পার্টির’ শীর্ষ তিন নেতা