ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ঘাস পোড়া ছিটিয়ে ধান ক্ষেত নষ্টের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ১০:৫৫ পিএম
ঘাস পোড়া ছিটানোয় মরে যাচ্ছে ধান গাছ : ছবি আরটিভি

ঝিনাইদহের কালীগঞ্জে শত্রুতাবশত ঘাস পোড়া ছিটিয়ে এক কৃষকের ২০ শতক জমির ধান ক্ষেত নষ্টের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষক রনিক ইসলাম বাদী হয়ে দুই জনের নামে কালীগঞ্জ থানাতে
একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার মথনপুর গ্রামের মাঠে কৃষক রনিক ইসলামের ২০ শতক জমিতে ধানের আবাদ আছে। গত মঙ্গলবার (২৫ আগস্ট) তার ক্ষেতে গিয়ে দেখেন ধান শুকিয়ে মরে যাচ্ছে। পরে জানতে পারেন আগেরদিন সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে একই গ্রামের শুশান্ত ঘোষ ও মোল্ল্যাডাঙ্গা গ্রামের সুলতান আহম্মেদ তার ক্ষেতে ঘাসপোড়া ঔষধ ছিটিয়েছে। এতে তার চলতি মৌসুমের ক্ষেতের ধান নষ্ট হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

কৃষক রনিক ইসলাম জানায়, এ বিষয়টি নিয়ে তার বাবা নায়ের আলী অভিযুক্তদের জিজ্ঞাসা করতে গেলে তার সঙ্গে কথা কাটাকাটি হয়। অভিযুক্তরা বাবাকে গালিগালাজসহ বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করারও হুমকি দেন।

আরও পড়ুন

রনিক জানায়, ঘটনার সময়ে রাব্বি হোসেন (২০) ও জীবন (২৮) নামে স্থানীয় দুই ব্যক্তি উপস্থিত ছিলেন। অভিযুক্তরা পূর্বশত্রুতার জেরেই তার ক্ষেত নষ্ট করেছে। বিষয়টি স্থানীয়ভাবে সমাধান না হওয়ায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগের বিষয়ে নিতাই ঘোষের ছেলে সুশান্ত ঘোষ বলেন, গভীর নলকুপের লাইন ম্যান ড্রেন পরিস্কারে ঘাস পোড়া ঔষধ ছিটানোর সময়ে বাতাসে উড়ে পাশের ধানের জমিতে পড়লে কিছুধানের ক্ষতি হয়েছে। তিনি এটা ইচ্ছেকৃত ভাবে করেননি।

অপরজন সুলতান আহম্মেদ শিলু জানান, এটা আমরা ইচ্ছে করে করিনি। অসাবধানতাবশত বাতাসে ঘাসপোড়া উড়ে এমনটি হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, কৃষকের ধান নষ্টের একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
বয়স ৭৪ বছর। তবু দৌড়ের গতি আর উদ্যমে যেন হার মানে তারুণ্য। নরসিংদীর রায়পুরা উপজেলার আঞ্চলিক সড়ক ধরে ৪২ কিলোমিটার দৌড়াচ্ছেন খবির উদ্দিন খান। তার পেছনে ছুটছেন নানা বয়সী মানুষ।
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্বশত্রুতার জেরে এক কারাবন্দি কৃষকের পরিবারের দুই বিঘা জমির ফলন্ত লাউক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে পরিবারটির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তারা বর্তমানে আরও ক্ষয়ক্ষতির শঙ্কায় ভুগছে।
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় জারু মিয়া ওরফে আকবর হোসেন (৩০) ও আকাশ মালদার ওরফে হাসিব (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া স্বর্ণালংকার, রুপার চেইন এবং পিতল ও তামার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি সোনার দোকানের শোকেসে ঝুলন্ত অবস্থায় প্রায় ১৪ ফুট লম্বা অজগর পাওয়া গেছে। 
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
আরও পড়ুন
মেয়েকে দেখার ছলে প্রায়ই সাবেক স্ত্রীর বাসায় যেতেন পলাশ, অতঃপর...
ইটভাটায় খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর
মাদরাসা অধ্যক্ষকে মারধর ও জোর করে পদত্যাগের অভিযোগে মামলা
পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ