ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে থানায় গৃহবধূ, বাড়ি ফিরে বিষপান

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ০৫:০০ এএম
বারহাট্টা থানা। ছবি: সংগৃহীত

নেত্রকোনার বারহাট্টায় স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে যৌতুক ও মারধরের অভিযোগ নিয়ে থানায় যান। তার কিছুক্ষণ পরেই বাড়ি ফিরে বিষপান করেন ওই গৃহবধূর।

বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শরুফা আক্তার নামে ওই গৃহবধূর মৃত্যু হয়।

পরিবারের দাবি, সকালে স্বামী ওমর ফারুক এবং শাশুড়ি সুফিয়া আক্তার তাকে মারধর করেন। পরে নিজের ও দুই সন্তানের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ করতে যান শরুফা। তবে অভিযোগটি লিখিতভাবে থানায় জমা দিতে গিয়ে পরে জমা না দিয়ে বাড়ি চলে যান। তবে অভিযোগটি কেন থানায় জমা দেওয়া হয়নি তা জানা যায়নি।

আরও পড়ুন

এরপর চিকিৎসা নিয়ে বাড়িতে ফেরার পথে বাজার থেকে ঘাস নিধনের বিষ কিনে স্বামীর বাড়ির পুকুরপাড়ে পান করেন তিনি। পরে গৃহবধূর ভাই মনির মিয়া তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম জানান, শরুফা অভিযোগপত্রটি থানার বাইরে লিখেছিলেন, তবে থানায় জমা দেননি। বর্তমানে লাশের ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া চলছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে না কুমিরায়
আগামী ২৬ অক্টোবর থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস ট্রেন কক্সবাজার পর্যন্ত চলাচল করবে। তবে নতুন রুটে ট্রেনটির 'কুমিরা স্টেশনে' যাত্রাবিরতি বাতিল করা হচ্ছে।
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে না কুমিরায়
মায়ের রেখে যাওয়া সেই দুই শিশুর পাশে দাঁড়ালেন কুমিল্লার পুলিশ সুপার
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সড়কে মায়ের রেখে যাওয়া আট বছর বয়সী ইসরাত ও আঠারো মাস বয়সী রোজা মনির পাশে দাঁড়িয়েছেন কুমিল্লা জেলা সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম।
মায়ের রেখে যাওয়া সেই দুই শিশুর পাশে দাঁড়ালেন কুমিল্লার পুলিশ সুপার
৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক ছিঁড়ে খেলেন কাঁচা মাংস, অতঃপর...
জামালপুরের মাদারগঞ্জে মাত্র ৫০০ টাকার বাজি ধরে জীবন্ত শালিক পাখির চামড়া ছাড়িয়ে কাঁচা মাংস খাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক ছিঁড়ে খেলেন কাঁচা মাংস, অতঃপর...
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় একটি ওষুধ কারখানায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
মাগুরার শালিখায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন রাকিবুল ইসলাম নামে শালিখা থানা পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। এ ঘটনায় অপু (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
আরও পড়ুন
স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে আটক গৃহবধূ
স্ত্রীর স্পর্শকাতর অঙ্গে ছুরিকাঘাত করে আত্মগোপনে পারভেজ, অতঃপর...
বিয়ের পর স্বামী বিদেশ, ফোনে ঝগড়া করে ‘কঠিন সিদ্ধান্ত’ নিলেন জলি
গৃহবধূকে শ্লীলতাহানীর পর ইটের আঘাতে ভেঙে দেওয়া হয় আঙুল