ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সাপ ও বেজির কাণ্ড দেখতে উৎসুক জনতা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
সাপ ও বেজির কাণ্ড। ছবি: আরটিভি

গাজীপুরের কালিয়াকৈরে সাপ ও বেজির লড়াইয়ের বিরল দৃশ্য দেখা গেছে। হঠাৎ রাস্তার ওপর সাপ ও বেজির মধ্যে তুমুল লড়াই শুরু হলে তা দেখতে আশপাশের মানুষ ভিড় জমায়।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার দরবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ সময় ধরে সাপ ও বেজি একে অপরকে আক্রমণ করতে থাকে। এ সময় ঘটনাটি দেখতে পথচারী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। অনেকেই নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে মোবাইল ফোনে বিরল এ দৃশ্য ধারণ করেন।

আরও পড়ুন

স্থানীয়রা জানান, প্রকৃতির স্বাভাবিক নিয়মেই সাপ ও বেজির মধ্যে এমন লড়াই হয়ে থাকে। তবে জনবহুল এলাকায় এমন দৃশ্য দেখা যাওয়ায় বিষয়টি সবার নজর কাড়ে।

পরে লড়াই করতে করতে সাপ ও বেজি রাস্তার পাশের ঝোপঝাড়ের দিকে চলে যায়। প্রকৃতির এমন বিরল দৃশ্য দেখতে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতূহল দেখা যায়।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন জানিয়েছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবার মাঠে সক্রিয় থাকবে বিশেষ ‘কুইক রেসপন্স টিম’। একই সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণ, মাদক, কিশোর গ্যাং এবং মোটরসাইকেলের বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
বয়স ৭৪ বছর। তবু দৌড়ের গতি আর উদ্যমে যেন হার মানে তারুণ্য। নরসিংদীর রায়পুরা উপজেলার আঞ্চলিক সড়ক ধরে ৪২ কিলোমিটার দৌড়াচ্ছেন খবির উদ্দিন খান। তার পেছনে ছুটছেন নানা বয়সী মানুষ।
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্বশত্রুতার জেরে এক কারাবন্দি কৃষকের পরিবারের দুই বিঘা জমির ফলন্ত লাউক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে পরিবারটির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তারা বর্তমানে আরও ক্ষয়ক্ষতির শঙ্কায় ভুগছে।
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
আরও পড়ুন
কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও লুঙ্গি পেয়ে খুশি সনাতন ধর্মাবলম্বীরা
চোরাই বলে শিক্ষার্থীর আইফোন হাতিয়ে ক্ষান্ত হননি এসআই, ঘুষও নিলেন ১৭ হাজার
সাঁকোর জায়গায় ১৫০ ফুট মাটির রাস্তা নির্মাণ করলেন ছাত্রদল নেতা
খেলতে গিয়ে পুকুরে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু