ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

একদিনও ব্যবহার করা যায়নি ২৭ লাখ টাকার টয়লেট

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ০৯:৩১ এএম
ছবি: সংগৃহীত

খুলনা বিভাগের একমাত্র সরকারি ক্যানসার ইউনিটে প্রায় ২৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি ভবনে পাঁচটি পুরুষ ও পাঁচটি নারী টয়লেট থাকলেও নির্মাণের পর থেকে এক দিনের জন্যও সেগুলো ব্যবহার করা হয়নি। দীর্ঘদিন ধরে তালাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় সরকারি অর্থে নির্মিত স্থাপনাটি এখন কার্যত পরিত্যক্ত।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যানসার ইউনিটের পেছনে নির্মিত একতলা ভবনটিতে আধুনিক লিনিয়ার এক্সিলারেটর (রেডিওথেরাপি) মেশিন স্থাপনের জন্য একটি বাংকার বা সুরক্ষিত কক্ষের পাশাপাশি পুরুষ ও নারীদের জন্য পৃথক পাঁচটি করে টয়লেট নির্মাণ করা হয়। তবে ভবনটি ব্যবহারের আগেই বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়ায় সেটি আর চালু করা হয়নি।

সরেজমিনে দেখা গেছে, ভবনের দেয়ালে লম্বালম্বি বড় বড় ফাটল রয়েছে। ছাদের বিভিন্ন স্থানেও চিড় দেখা গেছে। কোথাও কোথাও খসে পড়েছে প্লাস্টার। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় ভবনের চারপাশে জন্মেছে আগাছা। তালা ঝুলছে টয়লেটগুলোর দরজায়। ভেতরে কমোড, ওয়াশবেসিনসহ বিভিন্ন স্যানিটারি সরঞ্জাম স্থাপন করা হলেও দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় সেগুলোর অনেকটাই নষ্ট হওয়ার পথে। হাসপাতাল-সংশ্লিষ্টদের অভিযোগ, বিভিন্ন সময়ে টয়লেটের কল, বেসিনের কলসহ বেশ কিছু সরঞ্জাম চুরি হয়ে গেছে।

জানা গেছে, ভবনটির নির্মাণকাজ ২০১৭ সালের দিকে শুরু হয়। নির্মাণ শেষে ২০২১ সালের ৫ এপ্রিল গণপূর্ত বিভাগ লিখিতভাবে ভবনটি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। কিন্তু এর পরপরই ভবনটির পাশেই নতুন বিভাগীয় ক্যানসার হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয়। ভারী যন্ত্রপাতি ব্যবহার ও নির্মাণকাজের সময় পুরোনো ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দেয়। পরে নিরাপত্তার কারণে ভবনটি ব্যবহার বন্ধ রাখা হয়।

ওয়ার্ডবয় আল আমিন শেখ খোকন গণমাধ্যমকে বলেন, ভবনটি নির্মাণ করা হলেও কখনো ব্যবহার করা হয়নি। নির্মাণের পর থেকেই এটি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।

সাকিরুল ইসলাম শাকিল বলেন, নতুন ক্যানসার ইউনিটের ভবন নির্মাণের কারণে পুরোনো ভবনে ফাটল দেখা দেয়। ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় রোগী বা হাসপাতালের কেউই এটি ব্যবহার করতে পারেননি।

মনিরুল ইসলাম বলেন, রোগীদের সুবিধার জন্যই টয়লেটগুলো নির্মাণ করা হয়েছিল। কিন্তু পাশের বড় ভবনের নির্মাণকাজের সময় ফাটল দেখা দেওয়ায় তা ব্যবহার করা সম্ভব হয়নি।

ক্যানসার ইউনিটের প্রধান ডা. মো. মুকিতুল হুদা গণমাধ্যমকে বলেন, এখানে যে টয়লেট করা হয়েছিল, সেই টয়লেটের প্রায় সবকটি কল, বেসিনের কলসহ বিভিন্ন জিনিস চোরেরা চুরি করে নিয়ে গেছে।

এদিকে টয়লেট সংকটের কারণে ভোগান্তিতে পড়ছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা।

চিকিৎসা নিতে আসা শেখ শামছুল হাসান বলেন, চিকিৎসা নিতে এসে টয়লেট খুঁজে পাওয়া বড় সমস্যার একটি। চোখের সামনে একটি ভবন তালাবদ্ধ পড়ে থাকলেও সেটি ব্যবহার করতে না পারায় রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

প্রকৌশল সংশ্লিষ্টদের মতে, কোনো নতুন স্থাপনা নির্মাণের সময় পাশের ভবনে ফাটল দেখা দিলে বিষয়টি গুরুত্বের সঙ্গে কারিগরি তদন্ত করা প্রয়োজন। নির্মাণ ত্রুটি, মাটির বৈশিষ্ট্য কিংবা ভারী নির্মাণকাজ— যেকোনো কারণেই ভবনে ফাটল সৃষ্টি হতে পারে। তাই ভবনটির বর্তমান অবস্থা নির্ধারণে প্রকৌশলগত মূল্যায়ন জরুরি।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে বিস্তারিত কোনো কাগজপত্র আমি আগের কর্তৃপক্ষের কাছ থেকেও পাইনি। বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। কারণ, ঘটনাটি আমার দায়িত্ব গ্রহণের আগের।

নাম প্রকাশ না করার শর্তে গণপূর্ত বিভাগের এক কর্মকর্তা বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। প্রয়োজন হলে কারিগরি মূল্যায়নের মাধ্যমে ভবনের বর্তমান অবস্থা নির্ণয় করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এ বিষয়ে গণপূর্ত বিভাগের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

স্বাস্থ্য খাতসংশ্লিষ্টদের মতে, ক্যানসারের মতো জটিল রোগে আক্রান্ত রোগীদের জন্য স্বাস্থ্যসম্মত ও সহজলভ্য টয়লেট কোনো বিলাসিতা নয়; এটি চিকিৎসাসেবারই একটি মৌলিক অংশ। অথচ রোগীদের প্রয়োজনের সময় ব্যবহারযোগ্য টয়লেট বন্ধ রেখে সরকারি অর্থে নির্মিত স্থাপনা নষ্ট হতে দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয়দের দাবি, দ্রুত কারিগরি তদন্তের মাধ্যমে ভবনটির বর্তমান অবস্থা নির্ধারণ করে সম্ভব হলে এটি ব্যবহার উপযোগী করা হোক। আর নির্মাণে অনিয়ম, ত্রুটি কিংবা অবহেলার প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সরকারি অর্থের অপচয়ের জবাবদিহি নিশ্চিত করা হোক।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বরিশালে উন্নয়নের গতি, পাঁচ মাসে ১৪৯ কোটি টাকার কাজ
বরিশালের ১০ উপজেলায় চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত পাঁচ মাসে সড়ক, হাটবাজার, সামাজিক অবকাঠামো, সেতু-কালভার্ট রক্ষণাবেক্ষণ এবং সেচ খাল খননসহ বিভিন্ন উন্নয়নকাজ বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এসব উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজে মোট ব্যয় হয়েছে ১৪৯ কোটি ১৮ লাখ ৬২ হাজার ১০০ টাকা।
বরিশালে উন্নয়নের গতি, পাঁচ মাসে ১৪৯ কোটি টাকার কাজ
পায়ে হেঁটে ৯৫৬ কিলোমিটার পাড়ি দিলেন মানিকগঞ্জের দুই যুবক
একপ্রান্তে দেশের সর্বউত্তরের সীমান্তবর্তী এলাকা পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা, অন্য প্রান্তে দক্ষিণের কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ। মাঝখানে পেরোতে হয়েছে একের পর এক জেলা, দীর্ঘ সড়ক আর নানা প্রতিকূলতা। সেই পথ কোনো যানবাহনে নয়, পায়ে হেঁটেই পাড়ি দিয়েছেন মানিকগঞ্জের দুই যুবক।
পায়ে হেঁটে ৯৫৬ কিলোমিটার পাড়ি দিলেন মানিকগঞ্জের দুই যুবক
ঈশ্বরদীর মহাসড়কে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল
পাবনার ঈশ্বরদীর মহাসড়কে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঈশ্বরদী উপজেলা শাখার নেতাকর্মীরা।
ঈশ্বরদীর মহাসড়কে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল
নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন
বিএনপি সরকারের নির্বাচনি অঙ্গীকারের অংশ হিসেবে নওগাঁয় প্রথম ধাপে আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের ১ হাজার ৭৮৫ জন কৃষক পাচ্ছেন কৃষক কার্ড।
নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন
লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে শেরপুরে পাটের উৎপাদন
চলতি মৌসুমে অনুকূল আবহাওয়া ও অধিক ফলনে জেলায় সোনালি আঁশে সুদিন ফিরেছে। বিগত বছরের থেকে এ বছর বেশি দাম পাওয়ায় কৃষকরা পাট চাষে আগ্রহী হয়ে উঠছেন।
লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে শেরপুরে পাটের উৎপাদন
আরও পড়ুন
খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রকৃতির পাঠশালায় ‘তুলির রঙ’
খুলনায় ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু
৩ বিদেশি পিস্তল ও গুলিসহ একই পরিবারের ৩ জন আটক
খুলনা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা