ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

৪০ বছর ধরে সিমেন্টের খুঁটিই ভরসা মান্নুর

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ১০:৩৩ এএম
ছবি: সংগৃহীত

৪০ বছর ধরে সিমেন্টের খুঁটিতে চকের দাগ কেটে বাকির হিসেব সামলাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের এক চায়ের দোকানের মালিক মো. মান্নু (৬৮)। জেলার ভোলাহাট-শিবগঞ্জ সড়কের কাশিয়াবাড়ি মিরপুর গ্রামের কাছে ছোট্ট এই চায়ের দোকান। চার দশক আগে এখানে দোকান বসিয়েছিলেন মান্নু। সময়ের সঙ্গে দোকানটি শুধু চায়ের আড্ডা নয়, হয়ে উঠেছে স্থানীয় মানুষের পরিচিত ঠিকানা। তার নামেই জায়গাটির পরিচিতি এখন ‘মান্নুর মোড়’।

এই দোকানে কেউ বাকিতে চা নিলে সিমেন্টের খুঁটিতে পড়ে একটি চকের দাগ। টাকা পরিশোধ করলেই সেই দাগ মুছে দেন মান্নু। দাগ দেখেই বুঝে নেন কার কত বাকি। দীর্ঘদিনের এই হিসাব নিয়ে ক্রেতাদের সঙ্গেও তৈরি হয়েছে তার বিশ্বাসের সম্পর্ক।

আরও পড়ুন

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মান্নুর দোকানে চলে চায়ের সঙ্গে জমজমাট আড্ডা। ইমাম, শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখানে বসে গল্প করেন।

এই ছোট্ট ব্যবসার আয়েই চার ছেলেকে বড় করেছেন মান্নু। এখন তার স্বপ্ন, আর্থিক সচ্ছলতা এলে হজে যাবেন।

সময় বদলেছে, বদলেছে হিসাব রাখার পদ্ধতিও। কিন্তু মান্নুর দোকানে আজও টিকে আছে চকের দাগে হিসাব আর মানুষের বিশ্বাস। চার দশকের এই সাদামাটা পদ্ধতিই যেন বলে দেয়, হিসাবের জন্য সবসময় খাতা লাগে না; লাগে বিশ্বাস আর নিজের তৈরি সহজ বুদ্ধি।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন: ফেসবুক পোস্টে চিকিৎসক
কুমিল্লার চৌদ্দগ্রামে নবজাতকের মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগ ওঠার পর সাংবাদিকদের নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন অভিযুক্ত চিকিৎসক ডা. খাইরাতুন হিসান কেয়া। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন। মঙ্গলবার (৬ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। পোস্টে ডা. খাইরাতুন হিসান কেয়া লেখেন, ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন অথবা ব্যথা কেন উঠছে না, পানি কেন ভাঙছে, এ ধরণের যাবতীয় সিদ্ধান্ত সাংবাদিক থেকে নিয়ে উনাকেই বলবেন চিকিৎসাটা করতে। চৌদ্দগ্রামের খামার পুষ্করণী গ্রামের প্রসূতি নাজমা আক্তারের সন্তান প্রসবের ঘটনায় ডা. কেয়ার বিরুদ্ধে অবহেলার অভিযোগ করেন তার স্বজনেরা। তাদের অভিযোগ, দীর্ঘ সময় স্বাভাবিক প্রসবের চেষ্টা করা হলেও একপর্যায়ে নবজাতকের মৃত্যু হয়। পরে নবজাতকের মাথায় আঘাতের চিহ্ন দেখতে পান তারা। আশঙ্কাজনক অবস্থায় প্রসূতি নাজমাকে কুমিল্লা শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। অভিযোগের বিষয়ে ডা. কেয়া সাংবাদিকদের বলেন, তিনি স্বাভাবিক প্রসবের চেষ্টা করেছিলেন। রোগীর অবস্থা ভালো না থাকায় দ্রুত তাকে কুমিল্লায় পাঠিয়ে দেওয়া হয়। নবজাতকের মৃত্যু ও মাথায় আঘাতের বিষয়ে জানতে চাইলে তিনি রোগীর পরিবারের সঙ্গে কথা বলার কথা বলেন। এদিকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের ওই মন্তব্যের ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আরটিভি/এসকে
ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন: ফেসবুক পোস্টে চিকিৎসক
সুন্দরবনের পাশের ১৮ রিসোর্ট বন্ধে চূড়ান্ত নোটিশ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের সীমানাঘেঁষা এলাকায় গড়ে ওঠা অনুমোদনহীন ১৮টি রিসোর্ট বন্ধে চূড়ান্ত নোটিশ দিয়েছে খুলনা জেলা পরিবেশ অধিদপ্তর।
সুন্দরবনের পাশের ১৮ রিসোর্ট বন্ধে চূড়ান্ত নোটিশ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি
এক ঘণ্টার অভিযানে প্রাণে বাঁচল হাইল হাওরের ‘বন্দি’ সাপ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা পড়ে মৃত্যুঝুঁকিতে থাকা একটি অজগর সাপকে প্রায় এক ঘণ্টার চেষ্টায় অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
এক ঘণ্টার অভিযানে প্রাণে বাঁচল হাইল হাওরের ‘বন্দি’ সাপ
বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে নেতা বললেন ‘আলহামদুলিল্লাহ’
বহিষ্কারাদেশের অনুলিপি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের কাছে পাঠানো হয়েছে।
বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে নেতা বললেন ‘আলহামদুলিল্লাহ’
গ্যাসের সন্ধান মিলেছে নোয়াখালীর নতুন কূপে, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ খনন শেষে গ্যাসের সন্ধান মিলেছে। কূপটিতে বর্তমানে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) চলছে। পরীক্ষা শেষ হলে গ্যাসের মজুদ ও উত্তোলনযোগ্য পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
গ্যাসের সন্ধান মিলেছে নোয়াখালীর নতুন কূপে, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট
আরও পড়ুন
জীববিজ্ঞানের বই নিতে ছাত্রীকে একা যেতে বলেন শরীরচর্চার শিক্ষক, অতঃপর...
চাঁপাইনবাবগঞ্জে খড়ের স্তূপে মিলল ১৯ ককটেল
চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ, উদ্ধার ১১টি
চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটি খেয়ে ১২ শিক্ষার্থী হাসপাতালে