ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

তরুণীর নামে ফেক আইডি খুলে প্রেমের ফাঁদ, টাকা আদায়ের অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০৯:৪৬ এএম
সাইম : ছবি সংগৃহীত

ফেসবুকে এক তরুণীর নামে ভুয়া আইডি খুলে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিভিন্ন অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ উঠেছে সাইম (২০) নামের এক তরুণের বিরুদ্ধে। শুধু তাই নয়, ভুয়া আইডিটিকে আসল প্রমাণ করতে এক তরুণীকে দিয়ে মেসেঞ্জারে কণ্ঠ দেওয়ানোর চেষ্টা করা হতো বলেও অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ওই তরুণীর মা শাহানাজ বেগম (৩৬) এসব তথ্য জানতে পেরে মানিকগঞ্জ সদর থানায় দুই জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দইর এলাকায় ঘটে এই ঘটনা।

অভিযুক্তরা হলেন ওই এলাকার আব্দুল সালামের ছেলে মো. সাইম (২০) ও সালামের স্ত্রী আখী বেগম (৩৮)।

অভিযোগপত্র ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে সাইম ‘Samiya Islam’ নামে একটি ফেসবুক আইডি খুলে বিভিন্ন ব্যক্তির সঙ্গে ওই তরুণীর পরিচয়ে কথাবার্তা বলতেন। পরে ওই আইডির মাধ্যমে একাধিক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলা হয় এবং বিভিন্ন অজুহাতে টাকা নেওয়া হতো বলে অভিযোগ উঠেছে।

আরও জানা গেছে, সাইমের বাড়ি ও শাহানাজ বেগমের বাড়ি পাশে হওয়ায় তার বড় মেয়ের সঙ্গে প্রতিবেশী হিসেবে পরিচয় ছিল। সেই পরিচয়ের সুযোগ নিয়ে সাইম ওই তরুণীকে দিয়ে মেসেঞ্জারে ভয়েস বা কণ্ঠ দেওয়ানোর চেষ্টা করতেন, যাতে ‘Samiya Islam’ আইডিটি একজন তরুণীর এমন বিশ্বাসযোগ্যতা তৈরি করা যায়।

আরও পড়ুন

গত ২৪ আগস্ট সকাল আনুমানিক ১০টার দিকে ‘Nitul Ali’ নামের একটি ফেসবুক আইডির সঙ্গে মেসেঞ্জারে কথোপকথনের সময় সাইম ওই তরুণীকে কণ্ঠ দেওয়ার জন্য বলেন। তবে তিনি এতে রাজি না হলে সাইম তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় মেয়েটির মা প্রতিবাদ করলে তাকেও গালিগালাজ ও ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ ওঠে।

শাহানাজ বেগম বলেন, আমার মেয়ের তো মোবাইল ফোনই নাই। আমার মেয়েটা কিছুদিন হয় চাকরি করতাছে। এই সাইম আমার মেয়েকে দিয়ে এমন অপকর্ম করতেছে জানতে পারলে আমি প্রতিবাদ করলে তারা আমার উপর ক্ষিপ্ত হইয়া যায়। কেন আমার মেয়ের সম্মান নিয়ে এমন করছে আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এদিকে ‘Nitul Ali’ ফেসবুক আইডির ব্যবহারকারী রাজশাহীর কাটাখালী বাজার এলাকার মো. নিটুল সরকার জানান, ‘Samiya Islam’ পরিচয় দেওয়া ব্যক্তির সঙ্গে তিনি বিয়ের উদ্দেশ্যে কথা বলতেন। তার দাবি, ওই আইডির পরিচয় দেওয়া ব্যক্তি সাইমের বন্ধু রাসেলের বিকাশ নম্বরে টাকা পাঠাতে বলতেন। তিনি এর আগে কয়েক দফা টাকা দিয়েছেন।

নিটুল বলেন, আমি জানতাম না এটা ফেক আইডি। একদিন শুধু ভয়েস পাঠিয়েছিল একটি মেয়ের কন্ঠে। এছাড়া সব সময় টেক্সটেই কথা হতো। আমার সঙ্গে যে প্রতারণা হয়েছে, আমি তার বিচার চাই।

অভিযুক্ত সাইমের বন্ধু রাসেল আলী বলেন, মোবাইলে গেমস্ খেলার মাধ্যমে পরিচয় তার সঙ্গে এবং সে আমার ভালো বন্ধু ছিল। সে আমার বিকাশ নাম্বারে গেম খেলার জন্যই টাকা পাঠাতো। সাইম আমাকে ফাঁসানোর জন্য এমন কাজ করেছে। আর ওই ফেক আইডিটা সাইম এর মোবাইলেই লগইন করা ছিল।

আরও পড়ুন

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. সাইম বলেন, আমি কোন সময় টাকা-পয়সা খাই নাই বা চাই নাই ওইরকম। এইসব অভিযোগ মিথ্যা, আমার মোবাইল নষ্ট হয়ে গেছে অনেকটা।

‘Samiya Islam’ আইডিটি তার কি না, এ প্রশ্ন করা হলে কয়েক সেকেন্ড চুপ থাকে সাইম, এরপর তাকে পাশে থেকে বলে দেওয়া হয় যে, এটা বল আইডি আমার না, এরপর তিনি উত্তর দেয় আইডি আমার না।

এদিকে স্থানীয়রা জানান, ঘটনার বিষয়ে প্রতিবাদ করতে গেলে সাইমের পরিবারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধেও চাঁদাবাজির অভিযোগ তোলার চেষ্টা করা হয়েছে। তবে সুষ্ঠু তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ ব্যাপারে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, এই ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত অনুসারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
শ্রেণিকক্ষে অপেক্ষায় শিক্ষার্থীরা, ‘ও বন্ধু লাল গোলাপী’ গানে আনন্দ-উল্লাস করছেন শিক্ষকরা
সারের ডিলারশিপ পাননি যুবদল নেতা, বললেন ‘গুডবাই’
শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ মানুষ হতে হবে: খাদ্যমন্ত্রী
মানিকগঞ্জে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানারে শিক্ষক দিবস পালন, প্রধান শিক্ষক গ্রেপ্তার