ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে সরকারি খাদ্য গুদাম সিলগালা

মানিকগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ১১:০৯ এএম
সিলগালা করে দেওয়া হলো খাদ্য গুদাম : ছবি আরটিভি

মানিকগঞ্জের ঘিওরে উপজেলা খাদ্য গুদাম সিলগালা করে দিয়েছে খাদ্য অধিদপ্তরের পরিদর্শক দল। আকস্মিক সিলগালার ঘটনায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র কৌতূহল ও নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সরেজমিনে উপজেলা খাদ্য গুদামটি সিলগালা অবস্থায় দেখা যায়। এর আগে বুধবার (২৬ আগস্ট) দুপুরে জেলা ও খাদ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন শেষে গুদামটি সিলগালা করে দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খাদ্য অধিদপ্তরের আওতাধীন জেলার সব উপজেলায় খাদ্য গুদামের শতভাগ স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে বিশেষ অডিট কার্যক্রম চলমান রয়েছে। এরই অংশ হিসেবে বুধবার (২৬ আগস্ট) দুপুরে ঢাকা থেকে খাদ্য অধিদপ্তরের উচ্চপর্যায়ের একটি দল ঘিওরে আসে। তারা গুদামে মজুদকৃত খাদ্যশস্যের খাতাপত্র ও প্রকৃত মজুতের হিসাব মিলিয়ে দেখেন।

আরও পড়ুন

অডিট কার্যক্রম চলমান থাকায় হিসাবের গরমিল ও তথ্যের অসংগতি যাচাইয়ের লক্ষ্যে সাময়িকভাবে গুদামটি সিলগালা করা হয়।

এ বিষয়ে জানতে উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্রী বিপুল কুমারকে মুঠোফোনে বারবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে এ বিষয়ে ঘিওর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফারহানা আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিশেষ অডিট কার্যক্রম চলমান থাকায় গুদাম সিলগালা করেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

আরও পড়ুন

ঘটনার সত্যতা স্বীকার করে মানিকগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আইয়ুব রায়হান জানান, খাদ্যমন্ত্রীর নিজ জেলাকে একটি মডেল খাদ্য জেলা গড়ার লক্ষ্যে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে খাদ্য অধিদপ্তর এবং জেলা প্রশাসকের নির্দেশে বিশেষ অডিট চলমান রয়েছে। এরই অংশ হিসেবে ঊর্ধ্বতন একটি প্রতিনিধি দল ঘিওর গুদাম পরিদর্শনে আসেন। দাপ্তরিক হিসাব নিরীক্ষা ও মজুত যাচাইয়ের সুবিধার্থে গুদামগুলো সাময়িকভাবে সিলগালা করা হয়েছে। তদন্ত সম্পন্ন হলে সিলগালা খুলে দেওয়া হবে। কোনো অনিয়ম পাওয়া গেলে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, উচ্চপর্যায়ের খাদ্য কর্মকর্তাদের নির্দেশে বিশেষ অডিট কার্যক্রম চলমান থাকার স্বার্থে গুদাম সাময়িক সিলগালা করার বিষয়টি জেনেছেন। বিষয়টি তাদের নিয়মিত কার্যক্রমের অংশ। অডিট কার্যক্রম শেষ হলেই খাদ্য গুদাম খুলে দেওয়া হবে। এ নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানান তিনি।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লাইভে ব্যস্ত সাংবাদিকের ব্যাগের দিকে চোখ যায় চোরের, অতঃপর...
বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে লাইভ চলার সময় রিপোর্টারের ব্যাগ নিয়ে পালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে ডেকে ব্যাগ নিয়ে নেন ওই রিপোর্টার।
লাইভে ব্যস্ত সাংবাদিকের ব্যাগের দিকে চোখ যায় চোরের, অতঃপর...
দক্ষ জনবল দিয়ে কাজের মান নিশ্চিত করতে হবে, না হলে কাজ বন্ধ: রেলপথমন্ত্রী
সৈয়দপুর রেলওয়ে কারখানায় কোচ তৈরির কাজের মানের অসংগতি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। মানহীন কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়ে তিনি বলেছেন, দক্ষ জনবল দিয়ে কাজের মান নিশ্চিত করতে হবে, তা না হলে কাজ বন্ধ রাখতে হবে।
দক্ষ জনবল দিয়ে কাজের মান নিশ্চিত করতে হবে, না হলে কাজ বন্ধ: রেলপথমন্ত্রী
মহিলা সমিতির টাকা ভাগাভাগি নিয়ে কর্মকর্তা-কর্মচারীর হাতাহাতি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে মহিলা সমিতির অনুদান ও ঋণের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে কর্মকর্তা আফজাল হোসেন ও অফিস সহকারী সাইফুল ইসলামের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে আফজাল হোসেন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। 
মহিলা সমিতির টাকা ভাগাভাগি নিয়ে কর্মকর্তা-কর্মচারীর হাতাহাতি
ছাত্রীর মাকে নিজের ‘আসল রূপ’ দেখালেন মাদরাসাশিক্ষক
টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণ এবং আপত্তিকর ছবি ধারণ করে ব্লাকমেইল করার অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪।
ছাত্রীর মাকে নিজের ‘আসল রূপ’ দেখালেন মাদরাসাশিক্ষক
চালুর এক দিনের মাথায় আবারও বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি চলাচল
রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে নাব্যতা সংকট তীব্র আকার ধারণ করায় আবারও ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
চালুর এক দিনের মাথায় আবারও বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি চলাচল
আরও পড়ুন
শ্রেণিকক্ষে অপেক্ষায় শিক্ষার্থীরা, ‘ও বন্ধু লাল গোলাপী’ গানে আনন্দ-উল্লাস করছেন শিক্ষকরা
সারের ডিলারশিপ পাননি যুবদল নেতা, বললেন ‘গুডবাই’
শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ মানুষ হতে হবে: খাদ্যমন্ত্রী
মানিকগঞ্জে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানারে শিক্ষক দিবস পালন, প্রধান শিক্ষক গ্রেপ্তার