ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

আরটিভিতে পানি সংকটের প্রতিবেদন প্রকাশ, পরদিনই ইউএনওর সরেজমিন পরিদর্শন

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ১২:৩৭ পিএম
সরেজমিনে পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. আতাউর রাব্বী : ছবি আরটিভি

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার পানি সরবরাহের অনিয়ম, দুর্গন্ধ ও কর্দমাক্ত পানির সমস্যা নিয়ে ‘কোটি টাকার পানি প্রকল্প, নল খুলে মিলছে না সুপেয় পানি’ এই শিরোনামে আরটিভিতে প্রতিবেদন প্রকাশের একদিনের মধ্যেই সরেজমিনে পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. আতাউর রাব্বী।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে পৌরসভার পানি সরবরাহ ব্যবস্থার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় পানির পাইপে ছিদ্রসহ সরবরাহ ব্যবস্থার বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়।

পরিদর্শনকালে ইউএনও পৌর বাসিন্দা ও পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং পানি সরবরাহের সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। বিশেষ করে ছিদ্রযুক্ত পাইপ মেরামত, পানির মান নিশ্চিত করা এবং নিয়মিত পানি সরবরাহের ওপর গুরুত্ব দেন তিনি।

আরও পড়ুন

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী মো. হাফিজুর রহমান কাওসার, মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রফিকুজ্জামান আবির, সাধারণ সম্পাদক নিজামুল কবির মিরাজ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা।

পৌরবাসীর দীর্ঘদিনের পানি সংকট ও ভোগান্তি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে পৌরসভার পানি সরবরাহ ব্যবস্থার সংকট অনেকটাই কমে আসবে।

এছাড়া ৫৩ কোটি টাকার প্রকল্পের দুর্নীতি অনুসন্ধান করে দোষীদের ব্যবস্থার আওতায় নিয়ে আসার দাবি জানান স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. আতাউর রাব্বী বলেন, বিগত বছরগুলোতে কী হয়েছে, সেটা চিন্তা না করে আমরা নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। গ্রাহকরা যেন তাদের প্রয়োজন অনুযায়ী পানি পান, সে বিষয়টি নিশ্চিত করতে চাই।

তিনি আরও বলেন, বিভিন্ন স্থানে সরেজমিনে পরিদর্শন করে সমস্যাগুলো চিহ্নিত করেছি। প্রকৌশলীকে প্রয়োজনীয় ইস্টিমেট করার নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এসব সমস্যা সমাধানে আমরা কাজ করব।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নতুন বউ নিয়ে বোনের বিয়েতে যাওয়াই হলো প্রবাসীর কাল, অতঃপর...
দুই মাস আগে শুরু হওয়া নতুন জীবনের রঙিন স্বপ্নের রেশ তখনও কাটেনি।
নতুন বউ নিয়ে বোনের বিয়েতে যাওয়াই হলো প্রবাসীর কাল, অতঃপর...
আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন
সাভারের আশুলিয়ায় তুলার গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জামগড়া এলাকায় আগুনের সূত্রপাত ঘটে।   রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মামুন হোসেন। তিনি বলেন, রাত ৯টা ৪০ মিনিটের দিকে আশুলিয়া জামগড়া এলাকায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডিপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।  আরটিভি/এসআর
আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন
বীরাঙ্গনা মোজেফা খাতুনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
ঠাকুরগাঁওের রাণীশংকৈলে মুক্তিযুদ্ধের নির্যাতিত বীরাঙ্গনা মোজেফা খাতুনকে (৭৭) রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হয়েছে। 
বীরাঙ্গনা মোজেফা খাতুনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সম্পাদক কে.এম. লিমন
সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো. করিম মাহমুদ লিমন (কে.এম. লিমন) নির্বাচিত হয়েছেন।
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সম্পাদক কে.এম. লিমন
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট
গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর ডিস্ট্রিবিউটরের প্রায় তিন কোটি টাকা লুটের ঘটনা ঘটেছে। এসময় করা গুলিতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট
আরও পড়ুন
আরটিভিতে আজ যা দেখবেন
আরটিভিতে আজ যা দেখবেন
আরটিভিতে সংবাদ প্রকাশ: সড়ক থেকে সরানো হলো নিম্নমানের ইট
আরটিভিতে আজ যা দেখবেন