ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

সাড়ে ৫ বছর কাজ বন্ধ, নির্মাণাধীন মার্কেটের বেজমেন্টে হচ্ছে মাছ চাষ

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০১:০৫ পিএম
ঝিনাইদহ শহরের পৌর সুপারমার্কেটের বেজমেন্টে জমে থাকা পানিতে এখন মাছ হচ্ছে : ছবি আরটিভি

ঝিনাইদহ শহরের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার আধুনিক পৌর সুপারমার্কেট নির্মাণ প্রকল্পটি আইনি জটিলতায় সাড়ে পাঁচ বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। নির্মাণকাজ বন্ধ থাকায় ভবনের বেজমেন্টে জমে থাকা পানিতে চলছে মাছ চাষ। অন্যদিকে খোলা আকাশের নিচে পড়ে থাকা লোহার রডসহ বিভিন্ন নির্মাণসামগ্রীতে ধরেছে মরিচা। এতে কোটি কোটি টাকার সরকারি সম্পদের ক্ষয়ক্ষতি হলেও প্রকল্পটির ভবিষ্যৎ এখনো অনিশ্চিত।

শহরের প্রাণকেন্দ্রে ৬৭ শতক জমির ওপর প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে ছয়তলা বিশিষ্ট আধুনিক পৌর সুপারমার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০১৯ সালে বিশ্বব্যাংক ও বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ)-এর যৌথ অর্থায়নে প্রকল্পটির কাজ শুরু হয়। পরিকল্পনায় ছিল আধুনিক শপিং স্পেসের পাশাপাশি কিডস জোন, নারী উদ্যোক্তা কর্ণার, উদ্যোক্তা কর্ণার, মিনি আইটি পার্ক, জিমনেসিয়াম, কমিউনিটি সেন্টার এবং আধুনিক গাড়ি পার্কিংসহ বিভিন্ন নাগরিক সুবিধা।

কিন্তু প্রকল্প শুরুর কিছুদিনের মধ্যেই আইনি জটিলতা দেখা দেয়। যেখানে সুপারমার্কেটটি নির্মাণ হচ্ছে, সেখানে আগে একটি শিশু পার্ক ছিল। এ বিষয়টি নিয়ে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) উচ্চ আদালতে রিট করলে আদালত নির্মাণকাজে স্থিতাবস্থা জারি করেন। এরপর ২০২০ সালের ৬ সেপ্টেম্বর থেকে প্রকল্পটির নির্মাণকাজ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। দীর্ঘ সাড়ে পাঁচ বছর পেরিয়ে গেলেও কাজ আর শুরু হয়নি।

আরও পড়ুন

সরেজমিনে দেখা গেছে, নির্মাণাধীন ভবনের বেজমেন্টে জমে থাকা পানিতে স্থানীয়ভাবে মাছ চাষ করা হচ্ছে। চারপাশে আগাছা জন্মেছে। ভবনের বিভিন্ন স্থানে পড়ে থাকা লোহার রড ও অন্যান্য নির্মাণসামগ্রী দীর্ঘদিন রোদ-বৃষ্টি ও পানির সংস্পর্শে থেকে মরিচা পড়ে নষ্ট হচ্ছে। এতে নির্মাণসামগ্রীর গুণগত মান নিয়েও প্রশ্ন উঠেছে।

স্থানীয় ব্যবসায়ীদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে ঝিনাইদহের ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে। জেলার শত শত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী আধুনিক পরিবেশে ব্যবসা করার সুযোগ পাবেন। একইসঙ্গে সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান এবং শহরের নাগরিক সেবার মানও বাড়বে।

স্থানীয় ব্যবসায়ী চঞ্চল মাহমুদ বলেন, এই মার্কেট চালু হলে ঝিনাইদহের ব্যবসার চিত্রই বদলে যেত। অথচ এখন সেখানে মাছ চাষ হচ্ছে। এটি অত্যন্ত হতাশাজনক। দ্রুত মামলার নিষ্পত্তি করে নির্মাণকাজ শেষ করা উচিত।

শহরের বাসিন্দা হাফিজুর রহমান বলেন, প্রতিদিন দেখছি কোটি টাকার স্থাপনা নষ্ট হচ্ছে। রডে মরিচা ধরছে, বেজমেন্টে পানি জমে মাছ চাষ হচ্ছে। এত বড় একটি সরকারি প্রকল্প এভাবে পড়ে থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন

সচেতন নাগরিক সুজন বিপ্লব বলেন, এটি শুধু একটি ভবনের কাজ বন্ধ থাকার বিষয় নয়; দীর্ঘদিন ধরে ঝিনাইদহের অর্থনৈতিক সম্ভাবনাও আটকে আছে। দ্রুত আইনি জটিলতা নিষ্পত্তি করে নির্মাণকাজ পুনরায় শুরু করা প্রয়োজন।

এ বিষয়ে ঝিনাইদহ পৌরসভার প্রশাসক রথীন্দ্রনাথ রায় বলেন, আদালতে চলমান মামলার কারণে নির্মাণকাজ বন্ধ রয়েছে। আইনি জটিলতা নিরসনে পৌরসভার নিয়োগপ্রাপ্ত আইনজীবী কাজ করছেন। দ্রুত সমস্যার সমাধান হবে বলে আমরা আশাবাদী। আদালতের নির্দেশনা পেলেই নির্মাণকাজ পুনরায় শুরু করা হবে।

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই প্রকল্প নিয়ে স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত আইনি জটিলতার অবসান ঘটিয়ে নির্মাণকাজ শেষ করা হবে। এতে একদিকে যেমন সরকারি বিনিয়োগ সুরক্ষিত হবে, অন্যদিকে ঝিনাইদহ শহর পাবে একটি আধুনিক বাণিজ্যিক কেন্দ্র, যা জেলার অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ব্যাপারে পৌর প্রশাসক রথীন্দ্রনাথ বলেন মামলা নিষ্পত্তি হলে কাজ শুরু করা হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিনামূল্যে মদ না দেওয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন
নরসিংদীতে বিনামূল্যে ১০ লিটার দেশীয় মদ না দেওয়ায় তানভীর আহমেদ রাব্বি (৩০) নামে একটি দেশীয় মদের দোকানের ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
বিনামূল্যে মদ না দেওয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন
সিলেটে মাদক-চোরাচালান দমনে কঠোর অভিযান, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার
সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে মাদক, চোরাচালান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে থানা পুলিশ। 
সিলেটে মাদক-চোরাচালান দমনে কঠোর অভিযান, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার
কচুয়ায় অবসরপ্রাপ্ত ও মরণোত্তর ৮৪ শিক্ষক-কর্মচারীকে সম্মাননা প্রদান
চাঁদপুরের কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির উদ্যোগে অবসরপ্রাপ্ত ও মরণোত্তর শিক্ষক-কর্মচারীদের সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ৬৬ জন এবং মরণোত্তর ১৮ জনসহ মোট ৮৪ জন শিক্ষক-কর্মচারীকে সম্মাননা প্রদান করা হয়।
কচুয়ায় অবসরপ্রাপ্ত ও মরণোত্তর ৮৪ শিক্ষক-কর্মচারীকে সম্মাননা প্রদান
দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি
চাঁদপুরের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম মাদক ব্যবসায় জড়িত দুই ব্যক্তিকে তিন দিনের তাবলিগ জামাতে পাঠিয়ে সংশোধনের সুযোগ দিয়েছেন। একাধিক মাদক মামলায় জড়ানোর পরও জামিনে বেরিয়ে একই কর্মকাণ্ডে ফেরার অভিযোগ থাকায় তাদের এই সুযোগ দেওয়া হয়।
দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি
চতুর্থ শ্রেণির ছাত্র হামিম ৩ দিন ধরে নিখোঁজ 
পিরোজপুরের নেছারাবাদে মো. হামিম খান নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্র তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। তাকে খুঁজে না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার। ছেলের সন্ধানে অভাবের সংসারের সব কাজকর্ম ফেলে পথে পথে ঘুরছেন বাবা-মা। নিখোঁজ হামিম খান ১২ উপজেলার সেহাংগল গ্রামের দিনমজুর মো. জাকির খানের ছেলে। সে স্থানীয় সুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে হামিমের মা মোসা. ছবি বেগম ঘরের বাইরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় তিনি আড়াই বছর বয়সী ছোট ছেলেকে হামিমের কোলে দিয়ে যান। কিছুক্ষণ পর ছোট ছেলের কান্নার শব্দ শুনে ছবি বেগম ঘরে এসে দেখেন, হামিমের কাছ থেকে ছোট ভাইটি মাটিতে পড়ে কাঁদছে। এতে ক্ষুব্ধ হয়ে তিনি হামিমকে কিছুটা বকাঝকা করেন। এর কিছুক্ষণ পর হামিম স্বাভাবিকভাবেই বাড়ি থেকে বের হয়ে যায়। দুপুরে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, স্থানীয় আব্দুর রহিমের অটোরিকশায় করে হামিম স্বরূপকাঠির দিকে যাচ্ছিল। এরপর স্বরূপকাঠি, কাউখালী উপজেলা এবং বিভিন্ন এলাকায় খোঁজ নেওয়া হয়। আত্মীয়স্বজন ও পরিচিতজনদের বাড়িতেও সন্ধান চালানো হয়। কিন্তু তিন দিনেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর হামিমের মা ছবি বেগম নেছারাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ছেলের নিখোঁজ হওয়ার পর কান্নায় ভেঙে পড়েছেন মা ছবি বেগম। তিনি বলেন, শনিবার সকালে ছোট ভাইয়ের সঙ্গে দুষ্টুমি করার কারণে ছেলেকে একটু বকাঝকা করেছিলাম। এরপর সে স্বাভাবিকভাবে বাড়ি থেকে বের হয়ে যায়। দুপুরে বাড়িতে না ফেরায় আমরা খোঁজাখুঁজি শুরু করি। অনেক জায়গায় খুঁজেও তাকে পাইনি। এ কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি। এদিকে দিনমজুর বাবা জাকির খানও ছেলের সন্ধানে কাজকর্ম বাদ দিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। পরিবারের সদস্যরা দ্রুত হামিমের সন্ধান পাওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন। নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, হামিম নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। আরটিভি/এসআর  
চতুর্থ শ্রেণির ছাত্র হামিম ৩ দিন ধরে নিখোঁজ 
আরও পড়ুন
ঘুমের মধ্যেই সাপের ছোবল, প্রাণ গেল ৭ বছরের শিশুর
ঝিনাইদহে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
ঝিনাইদহে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
সৌরশক্তিতে বদলে যাচ্ছে কৃষি, কমছে সেচ খরচ