ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ঝিনাইদহ শহরের সড়ক যেন গোয়াল ঘর

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০৮:২৬ এএম
ঝিনাইদহ শহরের সড়কে শুয়ে আছে গরু : ছবি আরটিভি

ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে বোঝার উপায় নেই এটি বিভাগীয় শহরের গুরুত্বপূর্ণ কোনো পৌর এলাকা নাকি কোনো খোলা গোয়ালঘর। প্রতিদিন শহরের ব্যস্ততম সড়কগুলোতে সদলবলে ঘুরে বেড়াচ্ছে গবাদিপশু। রাস্তার মাঝে এসব পশুর রাজত্ব ও যত্রতত্র মলত্যাগের কারণে মারাত্মক যানজটের পাশাপাশি প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ফলে চরম ভোগান্তি ও আতঙ্কের মধ্য দিয়ে চলাচল করছেন পথচারী ও যানবাহন চালকরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শহরের পায়রা চত্বর, শের-ই-বাংলা সড়ক, কেসি কলেজ মোড়, বাসস্ট্যান্ড এলাকা এবং পোস্ট অফিস সড়কের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রতিনিয়ত দল বেঁধে হেঁটে বেড়াচ্ছে গরু। কখনো রাস্তার মাঝখানে নিশ্চিন্তে শুয়ে থাকছে, আবার কখনো হুটহাট দৌড়াদৌড়ি শুরু করছে। এতে করে দ্রুতগামী মোটরসাইকেল, ইজিবাইক ও রিকশাগুলো প্রায়ই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে।

স্থানীয় পথচারীদের সঙ্গে কথা বললে তারা জানান, বয়স্ক ও শিশুদের জন্য এই সড়কগুলো এখন রীতিমতো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অনেক সময় এসব পশুর শিংয়ের গুঁতোয় জখম হচ্ছেন পথচারীরা।

আরও পড়ুন

এক ক্ষুব্ধ পথচারী বলেন, একটি প্রথম শ্রেণির পৌরসভায় প্রতিদিন এমন দৃশ্য দেখতে পাওয়া অত্যন্ত হতাশাজনক। কেনাকাটা করতে বা অফিসে যেতে পদে পদে ভয়ে থাকতে হয়।

শহরের ব্যবসায়ীদের অভিযোগ, দোকানপাটের সামনে এসব গবাদিপশুর মলত্যাগের কারণে একদিকে যেমন পরিবেশ দুর্গন্ধে ভারী হয়ে উঠছে, অন্যদিকে ব্যবসাপ্রতিষ্ঠানের সৌন্দর্য নষ্ট হচ্ছে।

প্রশ্ন উঠেছে, রাজপথে বিচরণ করা এই বিপুল সংখ্যক গবাদিপশু কী আসলেই মালিকবিহীন?

অনুসন্ধানে জানা গেছে, এর অধিকাংশই মূলত শহরের আশপাশের কিছু অসচেতন ও অসাধু খামারির। লালন-পালনের খরচ বাঁচাতে এবং খাদ্যের খোঁজে তারা নিজ নিজ গরু শহরের রাস্তায় ছেড়ে দেন। সারাদিন শহরের বর্জ্য ও রাস্তার ধারের শাকসবজি খেয়ে এসব পশু রাতে আবার নিজ নিজ ঠিকানায় ফিরে যায়। পৌর কর্তৃপক্ষের নজরদারি না থাকায় পশুর মালিকরা প্রতিনিয়ত এই দায়িত্বজ্ঞানহীন কাজ করে যাচ্ছেন। সন্ধ্যা হলে শহরে প্রধান প্রধান সড়কে দেখা যায় গরুর বিচরণ।

আরও পড়ুন

আইন অনুযায়ী পৌর এলাকায় খোলা স্থানে গবাদিপশু ছেড়ে দেওয়া শাস্তিযোগ্য অপরাধ হলেও ঝিনাইদহে এর প্রয়োগ চোখে পড়ে না। সচেতন নাগরিক সমাজের মতে, এই সমস্যা সমাধান অত্যন্ত সহজ যদি পৌরসভা কঠোর পদক্ষেপ নেয়, বেওয়ারিশ বা খোলা পশুর জন্য নির্দিষ্ট খোয়াড় কার্যকর করা এবং ধরা পড়া পশুর মালিকদের থেকে মোটা অঙ্কের জরিমানা আদায় করা। পশুর মালিকদের সতর্ক করে নির্দিষ্ট সময়সীমা দিয়ে মাইকিং করা। পৌরসভার নিজস্ব পরিচ্ছন্নতাকর্মী বা আনসার সদস্যদের মাধ্যমে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা।

নগরবাসীর আকুল আবেদন—পৌর কর্তৃপক্ষ যেন লোক দেখানো প্রতিশ্রুতি না দিয়ে অনতিবিলম্বে এ বিষয়ে কঠোর আইনি পদক্ষেপ নিয়ে ঝিনাইদহ শহরকে বাসযোগ্য ও নিরাপদ করে তোলে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
হাওরের বোরো ফসলরক্ষা ডুবন্ত বাঁধ নির্মাণ কাজের প্রকল্পের স্টেশনারি মালামাল ক্রয় ও আপ্যায়ন খরচসহ আনুষাঙ্গিক বিল বাবদ ১ পারসেন্ট (ভাগ) টাকার একটি চেকের আড়াই লাখের বেশি টাকা বাহক ও সংশ্লিষ্ট কর্মকর্তার অগোচরেই উত্তোলন ও আত্মসাতের অভিযোগ উঠেছে। সম্প্রতি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
আরও পড়ুন
মেয়েকে দেখার ছলে প্রায়ই সাবেক স্ত্রীর বাসায় যেতেন পলাশ, অতঃপর...
ইটভাটায় খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর
ঝিনাইদহের কেসি কলেজে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা
সালিশি বৈঠকের তর্ক গড়াল সংঘর্ষে, আহত ১০