
ঝিনাইদহে কালীগঞ্জে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।
শুক্রবার (২৮ আগস্ট) ভোরে কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু করে ঝিনাইদহ যশোর মহাসড়ক বৈশাখী তেল পাম্পের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় ছাত্রলীগ নেতা আল ইমরান পক্ষ থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে জয় বাংলা স্লোগান দিতে দেখা যায় তাদের।
এছাড়াও আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা প্রত্যাহারে দাবিতে বিভিন্ন শ্লোগান দেন তারা।
আরটিভি/এমএম




