ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০৭:১৩ পিএম
ছবি: আরটিভি

সাতক্ষীরার কলারোয়ায় আ. আলিম (৫০) নামে এক ব্যক্তিকে গাঁজাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আ. আলিমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেন। এর আগে সকালে গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া পৌর এলাকার পাকা ব্রিজের মাথায় অভিযান চালিয়ে চার পুরিয়া গাঁজাসহ তাকে আটক করা হয়।

আরও পড়ুন

আটক আ. আলিম কলারোয়া পৌর এলাকার তুলসীডাঙ্গা গ্রামের বাসিন্দা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান
পরিবেশ দূষণ রোধ ও অবৈধ ইটভাটা বন্ধে নিয়মতান্ত্রিক কার্যক্রমের অংশ হিসেবে ঢাকার ধামরাই উপজেলায় দুটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান
একসময় পোলট্রি বিপ্লবের কেন্দ্র এখন ‘ধ্বংসস্তূপ’
একসময় উত্তরাঞ্চলে পোলট্রি খাতের পথপ্রদর্শক ছিল জয়পুরহাটের জামালগঞ্জ সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার। এটি জেলার একমাত্র সরকারি মুরগির খামার। এখানেই উদ্ভাবিত হয়েছিল বহুল জনপ্রিয় সোনালি জাতের মুরগি। সেই সোনালি মুরগিকে কেন্দ্র করে জয়পুরহাটসহ উত্তরাঞ্চলে গড়ে ওঠে শত শত বাণিজ্যিক খামার। সৃষ্টি হয় লাখো মানুষের কর্মসংস্থান। দেশের পোলট্রি শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রায় নয় দশকের পুরোনো এই সরকারি প্রতিষ্ঠানটি এখন জরাজীর্ণ অবকাঠামো ও জনবল–সংকটে অনেকটাই রুগ্ন হয়ে পড়েছে।
একসময় পোলট্রি বিপ্লবের কেন্দ্র এখন ‘ধ্বংসস্তূপ’
ঘুমধুম সীমান্তে ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও বাইশফাঁড়ী সীমান্তে বিজিবির পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে দুই লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে।
ঘুমধুম সীমান্তে ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক
কুষ্টিয়া সীমান্তে আবারও বিএসএফের অপচেষ্টা, প্রতিহত করল বিজিবি
কুষ্টিয়ায় দৌলতপুর সীমান্ত দিয়ে আবারও পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে এবারও বিজিবি সদস্যদের বাধায় পুশইন করা দুইজন নারী ও দুজন পুরুষকে ভারতের অভ্যন্তরে ফেরত নিয়ে যেতে বাধ্য হয়েছে বিএসএফ।
কুষ্টিয়া সীমান্তে আবারও বিএসএফের অপচেষ্টা, প্রতিহত করল বিজিবি
কুমিল্লায় নারীকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
কুমিল্লার মুরাদনগরে পূর্বশত্রুতার জেরে রাশিদা বেগম নামে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি রহিম সরকারকে (৬০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১।
কুমিল্লায় নারীকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
আরও পড়ুন
ট্রলি ব্যাগে তল্লাশি চালাতেই সামনে এলো ‘চরম সত্য’
গাঁজাসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
৫ ‘গাঁজাখোর’ আটকের পর বেরিয়ে এলো আসল পরিচয়
চা খাওয়ার ভঙ্গিতে সন্দেহ, অতঃপর মিলল...