ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

লালশাক ক্ষেতে মিলল ৫১ গাঁজা গাছ, দুই ভাই আটক

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পিএম
ছবি: আরটিভি

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বেড়িবাঁধের পাশে লালশাকের খেতে ৫১টি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আপন দুই ভাই মো. মিজানুর হাওলাদার ও জহিরুল হাওলাদারকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই জমিতে লালশাক চাষ করা হয়েছিল। লালশাকের সঙ্গে গাঁজা গাছ রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পরে জমি থেকে গাছগুলো উদ্ধার করা হয়। এ সময় জমির মালিক দুই ভাইকে আটক করা হয়।

চরমোন্তাজ পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ বেলাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় ওই জমি থেকে ৫১টি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। এ সময় দুই ভাইকে আটক করা হয়।

আটক জহিরুল হাওলাদার দাবি করেন, তাদের প্রতিবেশী শাহালীর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ রয়েছে। সেই বিরোধের জেরে তার চাষ করা ক্ষেতে গাঁজা গাছ লাগিয়ে দেওয়া হয়ে থাকতে পারে। তবে তারা গাছগুলো গাঁজা গাছ বলে জানতেন না বলেও দাবি করেন।

অন্যদিকে শাহালী জমি নিয়ে বিরোধের অভিযোগ অস্বীকার করে জানান, ওই জমির পাশেই তার কেনা একটি জায়গা রয়েছে, যেখানে তিনি ও মিলন অংশীদার। তাদের সঙ্গে দুই ভাইয়ের কোনো বিরোধ নেই। এ ঘটনায় তার নাম কেন আসছে, তা তিনি জানেন না।

স্থানীয় কয়েকজন বলেন, বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। তাদের মতে, রাস্তার পাশে উন্মুক্ত স্থানে এভাবে গাঁজা চাষের বিষয়টি সন্দেহের সৃষ্টি করেছে। জমি নিয়ে বিরোধের কথাও তারা শুনেছেন। তবে এটি কোনো ষড়যন্ত্র কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটক দুই ভাইকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে জমিতে গাঁজা গাছ কে বা কারা লাগিয়েছেন এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভয়াবহ সংঘর্ষে বাসের চাকার নিচে ঢুকে যায় মোটরসাইকেল, মুহুর্তেই সব শেষ
শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভয়াবহ সংঘর্ষে বাসের চাকার নিচে ঢুকে যায় মোটরসাইকেল, মুহুর্তেই সব শেষ
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
প্রধানমন্ত্রীর জন্মদিনে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ
শুক্রবার (২০ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নির্দেশনায় নোয়াখালী শিশু পরিবারে এতিম শিশুদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রীর জন্মদিনে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ
পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল রেকর্ড ৫১ বস্তা টাকা
সাধারণত তিন মাস পর পর দানবাক্সগুলো খোলা হলেও এবার বিভিন্ন কারণে চার মাস পর দানবাক্স খোলা হয়। এ কারণে এবার নতুন করে বসানো হয়েছিল আরও দুটি দানবাক্স।
পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল রেকর্ড ৫১ বস্তা টাকা
হতদরিদ্র দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা!
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক হতদরিদ্র দিনমজুরের আবাসিক বিদ্যুৎ মিটারে মাত্র তিন মাসে ৫০ হাজার ৩০ টাকার বিল এসেছে। বাড়িতে একটি বাতি, একটি ফ্যান ও ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেওয়ার মতো সীমিত বিদ্যুৎ ব্যবহার করেও এমন অস্বাভাবিক বিল আসায় বিপাকে পড়েছে ছয় সদস্যের পরিবারটি।
হতদরিদ্র দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা!
আরও পড়ুন
ঢাকায় ককটেলসহ ধরা পটুয়াখালীর নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
পটুয়াখালীর সেই ‘শক্তির দানব’-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বিষ প্রয়োগে অর্ধশতাধিক কবুতর হত্যা
স্ত্রীর সামনে নিজেকে ‘শক্তির দানব’ ভেবে বসেন আমিনুর, সাংবাদিককে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে নদীতে ফেলার চেষ্টা