ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

শিবচরে বেগম খালেদা জিয়া স্মৃতি প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১১:০৭ পিএম
ছবি: আরটিভি

মাদারীপুরের শিবচরে বেগম খালেদা জিয়া স্মৃতি প্রমিলা (নারী) প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। খেলায় মাদারীপুর প্রমিলা ফুটবল একাদশকে ৩-০ গোলে হারিয়ে জয়লাভ করেছে শরীয়তপুর প্রমিলা ফুটবল একাদশ।

শনিবার (২৯ আগস্ট ২০২৬) বিকেলে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে কুতুবপুর উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

মাদারীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিএম নাজমুল হাসান মিলনের সার্বিক সহযোগিতায় এ আয়োজন করা হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী নাদিরা আক্তার মিঠু চৌধুরী।

আরও পড়ুন

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। শেষ পর্যন্ত মাদারীপুর প্রমিলা ফুটবল একাদশকে ৩-০ গোলে পরাজিত করে শরীয়তপুর প্রমিলা ফুটবল একাদশ বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহাদাত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান, শরীয়তপুরের নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আমিনা রহমান, জামিনুর রহমান মিঠু, শিবচর উপজেলা বিএনপির সদস্যসচিব সোহেল রানা, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ মল্লিক, সদস্যসচিব আজমল হোসেন খান সেলিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহের গোমস্তা, শিবচর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর হক এবং ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দাতুন্নেছা রূপাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নারীদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানো এবং ফুটবলের প্রতি আগ্রহ সৃষ্টি করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঠোঁট-তালুকাটা শিশুদের মুখে হাসি ফোটাতে শাহরাস্তিতে মানবিক উদ্যোগ
একটি শিশুর মুখে হাসি, একটি পরিবারের বুকে স্বস্তি— এই প্রত্যাশাকে সামনে রেখে ঠোঁট ও তালুকাটা শিশুদের পাশে দাঁড়িয়েছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারে অবস্থিত মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টার।
ঠোঁট-তালুকাটা শিশুদের মুখে হাসি ফোটাতে শাহরাস্তিতে মানবিক উদ্যোগ
শেরপুরের ২ উপজেলায় পাখি শিকার বন্ধে অভিযান
পাখি শিকার বন্ধে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শেরপুর, শেরপুর বার্ড ক্লাব এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন এর উদ্যোগে সদর ও নকলা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
শেরপুরের ২ উপজেলায় পাখি শিকার বন্ধে অভিযান
হারিয়ে যাওয়ার ৫০ বছর পর পাকিস্তান থেকে ভাইদের কাছে ফিরলেন পরী বেগম
দীর্ঘ ৫০ বছরের বিচ্ছেদ। শৈশবে হারিয়ে যাওয়া, মানব পাচারকারী চক্রের কবলে পড়ে ভারত হয়ে পাকিস্তানে চলে যাওয়া। এরপর কেটে গেছে জীবনের পাঁচটি দশক।
হারিয়ে যাওয়ার ৫০ বছর পর পাকিস্তান থেকে ভাইদের কাছে ফিরলেন পরী বেগম
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
আরও পড়ুন
মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, অর্ধশত হাতবোমা বিস্ফোরণ
‘বুকটা এহন খালি অইয়া গেছে রে, আমার বাবায় জানি কত কষ্ট পাইয়া মরছে’
স্কুলে দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাং, অতঃপর...
মাদারীপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩