ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

খাতা দেখার কথা বলে মাদরাসাছাত্রকে ঘরে ডেকে নেন রেদওয়ান, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ১২:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

রংপুরের মিঠাপুকুরে ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে শিক্ষক মো. রেদওয়ানের বিরুদ্ধে। তিনি উপজেলার ৭ নম্বর লতিবপুর ইউনিয়নের নিঝাল এলাকায় অবস্থিত ‘তনকা দারুল নাজাত মডেল মাদরাসা ও এতিমখানা’র সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগপত্র ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি ওই মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং সেখানকার আবাসিক কক্ষে থেকে পড়াশোনা করত। অভিযুক্ত শিক্ষক রেদওয়ানও ওই আবাসিকে থেকে শিক্ষার্থীদের পাঠদান ও তদারকি করতেন।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে মাদরাসা সংলগ্ন পূর্বদিকের দ্বিতীয় আবাসিক কক্ষে খাতা দেখার কথা বলে শিশুটিকে ডেকে নেন রেদওয়ান। শিশুটি কক্ষে প্রবেশের পর তাকে জোরপূর্বক বলাৎকার করা হয়।

ঘটনার সময় শিশুটির আত্মচিৎকার শুনে অন্য শিক্ষার্থীরা ও স্থানীয় লোকজন ছুটে আসেন। পরিস্থিতি টের পেয়ে অভিযুক্ত শিক্ষক রেদওয়ান কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। উপস্থিত স্থানীয় কয়েকজন ঘটনার বিবরণ ও পরিস্থিতির দৃশ্য মুঠোফোনে ধারণ করেন।

ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে এমন অপ্রীতিকর ঘটনার খবরে স্থানীয় অধিবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগী শিশুটির নিরাপত্তা এবং অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষক মো. রেদওয়ানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আরও পড়ুন

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি লিখিত এজাহার পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রচণ্ড ভিড়ে চলন্ত ট্রেন থেকে শিশুসন্তানকে নামাতে ব্যর্থ মা, অতঃপর...
চলন্ত ট্রেনে ৪ বছরের এক শিশুকে একা পাওয়ার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা চেয়েছেন এক যাত্রী। পরে নরসিংদী রেলওয়ে থানার পুলিশ শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছে।
প্রচণ্ড ভিড়ে চলন্ত ট্রেন থেকে শিশুসন্তানকে নামাতে ব্যর্থ মা, অতঃপর...
আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৭
সাভারের আশুলিয়ার একটি পোশাক কারখানার গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে কারখানা চত্বরে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় ৭ জন নিহত এবং দগ্ধসহ আহত হয়েছেন অন্তত ২০ জন।
আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৭
মিরসরাইয়ে সিজার ছাড়াই একসঙ্গে ৩ সন্তানের জন্ম
চট্টগ্রামের মিরসরাইয়ে কোনো ধরনের সিজারিয়ান অপারেশন ছাড়াই নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি মা।
মিরসরাইয়ে সিজার ছাড়াই একসঙ্গে ৩ সন্তানের জন্ম
ঝিনাইদহে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
​ঝিনাইদহের মহেশপুরে সাপের কামড়ে ওহিদুল ইসলাম নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নওদা গ্রামে এ ঘটনা ঘটে। 
ঝিনাইদহে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড: আদালতে ৩ ঘাতকের স্বীকারোক্তি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিন আসামি। 
কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড: আদালতে ৩ ঘাতকের স্বীকারোক্তি
আরও পড়ুন
হাবিপ্রবি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে বাঁশঝাড়ে নিয়ে যান ইমারত আলী, অতঃপর...
৪১ বছর মুয়াজ্জিনের দায়িত্ব শেষে ঘোড়ার গাড়িতে বিদায়
জামায়াত ‘ইসলামকে’ রাজনৈতিকভাবে ব্যবহার করছে: রাশেদ খাঁন