ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় বিদ্যালয় প্রাঙ্গণে জানাজা হলো ছিনতাইকারীর টানে নিহত শিক্ষিকার

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০৪:০৭ পিএম
প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন।। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় ছিনতাইকারীর ব্যাগ ধরে হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে প্রাণ হারান বগুড়ার গাবতলীর বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন।

চোখের চিকিৎসা করাতে ঢাকায় গিয়ে ছিনতাইকারীর টানে জীবন হারানো এই শিক্ষিকার মরদেহ রোববার সকালে ফিরেছে তার দীর্ঘ সাড়ে তিন দশকের কর্মস্থলে।

রোববার (৩০ আগস্ট) বাদ জোহর বিদ্যালয় প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। অশ্রুসিক্ত চোখে শেষবারের মতো প্রিয় শিক্ষিকাকে বিদায় জানান সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা।

যে বিদ্যালয়ে জীবনের ৩৫ বছরেরও বেশি সময় শিক্ষার্থীদের পাঠদান ও শিক্ষা কার্যক্রম পরিচালনায় কাটিয়েছেন তিনি, সেই প্রিয় কর্মস্থলেই শেষবারের মতো ফিরলেন রনজিলা পারভিন। তবে এবার তিনি ফিরলেন মরদেহবাহী অ্যাম্বুলেন্সে।

মরদেহ বিদ্যালয়ে পৌঁছানোর পর কান্নায় ভেঙে পড়েন সহকর্মী, শিক্ষার্থী ও স্বজনরা। শেষবারের মতো প্রিয় শিক্ষিকাকে দেখতে বিদ্যালয় প্রাঙ্গণে ভিড় করে শিক্ষার্থী ও অভিভাবকেরা। শোকের ভারে নীরব হয়ে পড়ে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ।

রনজিলা পারভিন যে চেয়ারে বসে শিক্ষার্থীদের নিয়ে ভাবতেন এবং সহকর্মীদের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতেন, সেই চেয়ারটিই এখন যেন তার অনুপস্থিতির নির্মম সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

প্রিয় শিক্ষিকাকে শেষবারের মতো দেখতে যাওয়া বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তানিয়া খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ম্যাডাম আমাদের খুব ভালোবাসতেন। সব সময় পড়াশোনার খোঁজ নিতেন। আমরা কখনও ভাবিনি ম্যাডামকে এভাবে শেষবারের মতো দেখতে হবে। ম্যাডাম আর কোনো দিন আমাদের ক্লাসে আসবেন না এটা ভাবতেই খুব কষ্ট হচ্ছে।

আরেক শিক্ষার্থী রবিউল আলম বলেন, ম্যাডাম আমাদের নিজের সন্তানের মতো দেখতেন। কোনো ভুল করলে বুঝিয়ে দিতেন, ভালোভাবে পড়াশোনা করার পরামর্শ দিতেন। আজ ম্যাডামের মরদেহ দেখে বিশ্বাস করতে পারছি না তিনি আর আমাদের মাঝে নেই।

শনিবার ভোরে স্বামী মতিউর রহমানের সঙ্গে চোখের চিকিৎসার জন্য বগুড়া থেকে ঢাকায় যান রনজিলা পারভিন। হাসপাতালে পৌঁছানোর আগেই রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে তিনি রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

ময়নাতদন্ত শেষে শনিবার মধ্যরাতে রনজিলা পারভিনের মরদেহ বগুড়া শহরের রহমাননগর এলাকায় পৌঁছায়। সেখান থেকে রোববার সকালে মরদেহ নেওয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থল বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

নিহত রনজিলা পারভিনের ভাই জাহিদুল ইসলাম বলেন, আমার বোন চোখের চিকিৎসার জন্য ঢাকায় গিয়েছিল। কে জানত চিকিৎসা করাতে গিয়ে এভাবে মরদেহ হয়ে ফিরতে হবে। একজন শিক্ষকের সঙ্গে এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

আরও পড়ুন

প্রথম জানাজা শেষে রনজিলা পারভিনের মরদেহ নেওয়া হয় তার গ্রামের বাড়ি গাবতলী উপজেলার তরফসরতাজ গ্রামে। সেখানে বাদ আছর দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
রাশেদ খানের হস্তক্ষেপে নিয়োগ পাচ্ছেন ‘বসতভিটা না থাকা’ সেই প্রার্থী
মাধবপুরের ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ
প্রাথমিক শিক্ষায় বৈষম্য, কোথাও শিক্ষক নেই, কোথাও পরিপূর্ণ
প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর