ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

মাধবপুরের ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৮ এএম
মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. রফিকুল ইসলাম। ছবি: আরটিভি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বায়োমেট্রিক হাজিরার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. রফিকুল ইসলাম।

বুধবার (৩০ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. রফিকুল ইসলাম বলেন, মাধবপুর উপজেলার ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় দেড় হাজার শিক্ষক রয়েছেন। মাত্র দুজন সরকারি শিক্ষা কর্মকর্তার মাধ্যমে এতসংখ্যক শিক্ষককে নিয়মিতভাবে নিয়ন্ত্রণ ও তদারকি করা অত্যন্ত কঠিন। ইনোভেশনের অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে শিক্ষকদের বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ নেওয়া হবে। এতে শিক্ষকদের উপস্থিতি ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, শিক্ষকদের বায়োমেট্রিক হাজিরা চালু করতে সামান্য বাজেটের প্রয়োজন হবে। কিন্তু এর কার্যকারিতা হবে অনেক ব্যাপক। শিক্ষকদের উপস্থিতি ও জবাবদিহিতা নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দ্রুত এটি বাস্তবায়নের জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেব।

উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগ এরই মধ্যে নেওয়া হয়েছে। সম্প্রতি সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কবির হোসেনের উদ্যোগে বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কবির হোসেন বলেন, স্যারের প্রত্যেকটি ভালো কাজে আমরা সঙ্গে রয়েছি। তবে অনলাইন হাজিরার মাধ্যমে আমরা বর্তমানে শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে পারছি। তাই বায়োমেট্রিক হাজিরার বিষয়টি আরও একটু চিন্তা করা উচিত।

স্থানীয় জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমএম গউস বলেন, বলা সহজ, বাস্তবায়ন করা কঠিন। তবে এটি বাস্তবায়ন করতে পারলে একটি যুগান্তকারী সিদ্ধান্ত হবে। প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এটি একটি মাইলফলক হতে পারে। এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি দাতাদের অর্থায়নের জন্য আহ্বান জানাই।

এ বিষয়ে হবিগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম বলেন, আমি শারীরিকভাবে কিছুটা অসুস্থ। তবে কাজটি বাস্তবায়নে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতি নিশ্চিতকরণ ও জবাবদিহিতা বাড়াতে বায়োমেট্রিক হাজিরা চালুর এ উদ্যোগ বাস্তবায়িত হলে উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরটিভিতে সংবাদ প্রকাশের পর হবিগঞ্জ পল্লী বিদ্যুতের জিএম জিল্লুর রহমান বদলি
আরটিভিতে সংবাদ প্রকাশের পর হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. জিল্লুর রহমানকে বদলি করা হয়েছে।
আরটিভিতে সংবাদ প্রকাশের পর হবিগঞ্জ পল্লী বিদ্যুতের জিএম জিল্লুর রহমান বদলি
পা পিছলে চলন্ত ট্রেনের চাকার নিচে সাবেক ছাত্রলীগ নেতা
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ষোলশহর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
পা পিছলে চলন্ত ট্রেনের চাকার নিচে সাবেক ছাত্রলীগ নেতা
মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, গাছে বেঁধে পুলিশে দিলেন স্থানীয়রা
ফরিদপুরের সদরপুরে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে মাওলানা মো. মাসুদ (২৭) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, গাছে বেঁধে পুলিশে দিলেন স্থানীয়রা
অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ
বরগুনায় চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার এক সাংবাদিকের ডোপ টেস্ট করিয়েছে পুলিশ। তবে মামলার এজাহারে তার বিরুদ্ধে মাদক সেবন, বহন বা মাদক-সংক্রান্ত কোনো অভিযোগ নেই। পরীক্ষার প্রতিবেদনেও তার শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এদিকে, তাকে দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরিয়ে আদালতে নেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। গ্রেপ্তার সাংবাদিক মো. আসাদুল হক সবুজ দৈনিক কালবেলার বরগুনা প্রতিনিধি। তিনি জেলার গৌরীচন্না ইউনিয়নের ভূতমারা এলাকার বাসিন্দা। পুলিশ ও মামলার নথি সূত্র জানায়, গত বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে নিজ বাড়ির সামনে থেকে আসাদুল হককে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন বৃহস্পতিবার (১ অক্টোবর) তাকে বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১–এ হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে নেওয়ার সময় আসাদুলের দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো ছিল। এর আগে সদর থানা পুলিশ তাকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে ডোপ টেস্ট করায়। পরীক্ষার প্রতিবেদনে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। আসাদুলের পরিবারের অভিযোগ, মামলায় মাদক-সংক্রান্ত কোনো অভিযোগ না থাকার পরও ডোপ টেস্ট করানোর কারণে সামাজিকভাবে হেয় হতে হয়েছে তাদের। পাশাপাশি পেছনে হাতকড়া পরিয়ে আদালতে নেওয়ার ঘটনাকে তারা অমানবিক ও অপমানজনক বলে দাবি করেছেন। আরটিভি নিউজ/এসআর
অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষায় বৈষম্য, কোথাও শিক্ষক নেই, কোথাও পরিপূর্ণ
প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর
প্রাথমিকের নিয়োগ বঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি 
প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন বার্তা