ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

আদালতের নির্দেশে সেই ৬ গরুর নিলাম স্থগিত

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০৫:১৯ পিএম
ছবি: আরটিভি

নওগাঁর রাণীনগরে থানা হেফাজতে বাছুরের জন্ম দেওয়া সেই আলোচিত বাছুরসহ ৬টি গরুর প্রকাশ্যে নিলাম কার্যক্রম স্থগিত করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) আদালতের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য এই নিলাম স্থগিতের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

​পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, জেলাজুড়ে অপরাধ দমন ও চুরি-ডাকাতি রোধে বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ১৫ জুলাই নাটোরের সিংড়া উপজেলার ছোট চৌগ্রাম এলাকা থেকে পাঁচটি চোরাই গরু উদ্ধার করে রাণীনগর থানা পুলিশ। ঘটনার পর গরুর প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় আদালত সেগুলো রাণীনগর থানা হেফাজতে রাখার নির্দেশ দেন।

​থানা হেফাজতে থাকা অবস্থায় স্থানীয় এক খামারির তত্ত্বাবধান ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগের নিয়মিত চিকিৎসায় গর্ভবতী একটি গাভী সুস্থ বাছুরের জন্ম দেয়। ফলে গরুর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬টিতে। থানা প্রাঙ্গণে বাছুরের জন্ম দেওয়ার এ ঘটনাটি স্থানীয়ভাবে বেশ আলোড়ন সৃষ্টি করে।

​পরবর্তীতে চুরির মামলার (জি.আর নং-৭০/২০২৬) ধারাবাহিকতায় আদালত উদ্ধারকৃত বাছুরসহ ৬টি গরু ৩০ আগস্ট প্রকাশ্যে নিলামের দিন নির্ধারণ করেন। তবে নিলাম প্রক্রিয়ার বিরুদ্ধে নাটোরের সিংড়া উপজেলার পপি রানী হালদার নামের এক ব্যক্তি আদালতে স্থগিতাদেশ চেয়ে আবেদন করেন।

​নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এ বিষয়টি বিচারাধীন থাকায় আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিলাম স্থগিতের বিজ্ঞপ্তি জারি করেন নিলাম বিক্রয় কমিটির সভাপতি ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান।

আরও পড়ুন

​রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের আদেশ পাওয়ার পর নির্ধারিত সময়ের পূর্বেই নিলাম কার্যক্রম স্থগিত করা হয়েছে। আদালতের পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে। লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন। এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। আরটিভি/এসকে
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
আরও পড়ুন
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু
গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে সরকারকে আইনি নোটিশ
বৌ-ভাতে চুরি করা গরু জবাই, অতঃপর...
ঈশ্বরদীতে বিএনপি নেতার বাড়ি থেকে গরু চুরি