ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

দুই সন্তান ফেলে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০৯:০২ পিএম
প্রবাসীর স্ত্রী ও তার প্রেমিক। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই নাবালিকা সন্তানকে রেখে এক গৃহবধূ পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে প্রবাসী স্বামীর ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগে ওই গৃহবধূর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলের দিকে ঘটনার বিষয়ে সাংবাদিকদের জানান প্রবাসী ছেলের বাবা বাবুল মিয়া। এর আগে বুধবার (২৬ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, আব্দুল্লাহপুর গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে জাফর মিয়া দীর্ঘদিন ধরে জীবিকার প্রয়োজনে দুবাই প্রবাসী। প্রায় ১২ বছর আগে তিনি সদর উপজেলার চিনাঈর চাপুইর গ্রামের বাদশা মিয়ার মেয়ে মোছা. হামিদা আক্তারের (৩০) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে দুটি ছেলে সন্তান রয়েছে।

অভিযোগে বলা হয়, জাফর মিয়া প্রবাসে থাকার সুযোগে হামিদা আক্তার একই এলাকার মো. দিপু চৌধুরীর (২২) সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। ঘটনার দিন রাতে হামিদা আক্তার শ্বশুরবাড়ির ঘরের কাঠের শোকেস থেকে দুই ভরি ওজনের স্বর্ণালংকার- যার আনুমানিক মূল্য ৪ লাখ ৪০ হাজার টাকা, এবং জমি বন্ধকের জন্য রাখা নগদ ২ লাখ টাকা নিয়ে দুই সন্তানকে বাড়িতে রেখে দিপু চৌধুরীর সঙ্গে পালিয়ে যান।

অভিযোগে আরও বলা হয়, হামিদা আক্তার বাড়ি থেকে বের হওয়ার সময় স্থানীয় কয়েকজন তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে তিনি ভয়ভীতি ও হুমকি দেন। পরে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

ঘটনার পর বিষয়টি আত্মীয়স্বজন ও স্থানীয় সর্দারদের জানানো হয়। পরে এ ঘটনায় হামিদা আক্তারের বিরুদ্ধে আখাউড়া থানায় লিখিত অভিযোগ করেন তার শ্বশুর মো. বাবুল মিয়া।

স্থানীয় বাসিন্দা মনির হোসেন বলেন, মেয়েটি কীভাবে অবুঝ দুই সন্তানকে রেখে পালিয়ে গেল, সেটাই আমাদের কাছে অবাক লাগছে। একজন প্রবাসী কতটা কষ্ট করে উপার্জন করেন, সেই কষ্টের মূল্যও সে বুঝল না। দুই সন্তানকে মায়ের স্নেহ থেকে বঞ্চিত করে এভাবে চলে যাওয়া অত্যন্ত দুঃখজনক।

এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত
মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় আব্দুস শুকুর (৬৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। 
মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত
দৌলতদিয়া যৌনপল্লীতে হঠাৎ পুলিশের অভিযান, অতঃপর...
রাজবাড়ীতে অভিযান চালিয়ে ৬০ বোতল দেশীয় মদ ও পাঁচ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ সময় এক নারীকে আটক করা হয়।
দৌলতদিয়া যৌনপল্লীতে হঠাৎ পুলিশের অভিযান, অতঃপর...
জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
জামালপুরের ইসলামপুরে ২০ কেজি গাঁজাসহ আব্দুর রশিদ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের শিশু টাংগাইলে উদ্ধার
ঢাকার আশুলিয়ায় ২ বছরের শিশু অপহরণের ঘটনায় অপহরণকারী বেলী বেগমকে (৩৫) গ্রেপ্তার ও অপহৃত শিশু মীম আক্তারকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের শিশু টাংগাইলে উদ্ধার
স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ কল দিলেন স্বামী
নারায়ণগঞ্জ বন্দরে পরকীয়ার সন্দেহ ও পারিবারিক কলহের জের ধরে সুফিয়া আক্তার নিশি নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আব্দুল মান্নান মনিরের বিরুদ্ধে।
স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ কল দিলেন স্বামী
আরও পড়ুন
রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে কিছকি ও আক্কার বাড়ির সংঘর্ষ
চট্টগ্রামে চাঁদাবাজি মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ৩০
অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে গরম খুন্তির ছ্যাঁকা