ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মেয়ে সেজে ইতালি প্রবাসীকে বিয়ে, এর পর যা হলো

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১৭ এএম
ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ে সেজে ‘সুমাইয়া আক্তার’ নামে ভুয়া পরিচয় তৈরি করে এক ইতালি প্রবাসীর সঙ্গে প্রেম ও বিয়ের সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। পরে কথিত ওই স্ত্রীর বাবা পরিচয়ে নিজের বাবাকেও ওই প্রবাসীর সঙ্গে কথা বলিয়ে বিভিন্ন অজুহাতে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বাবা-ছেলের বিরুদ্ধে।

এ ঘটনায় শান্ত আলী (২০) ও তার বাবা শহিদুল ইসলামকে (৩৮) আটক করেছে লালপুর থানা পুলিশ। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলার গন্ডবিল গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক শান্ত আলী উপজেলার গন্ডবিল গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শান্ত আলী ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমোর মতো মেসেজিং অ্যাপ ব্যবহার করে ‘সুমাইয়া আক্তার’ নামে একটি ভুয়া পরিচয় তৈরি করেন। ওই পরিচয়ে নিজেকে তরুণী দাবি করে এক বাংলাদেশি ইতালি প্রবাসীর সঙ্গে নিয়মিত যোগাযোগ শুরু করেন তিনি। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরে কথিতভাবে বিয়ের সম্পর্কেও জড়ান তারা।

এরপর প্রতারণার কৌশল আরও বিস্তৃত করেন শান্ত আলী। কথিত ‘সুমাইয়া আক্তার’-এর বাবা পরিচয়ে নিজের বাবা শহিদুল ইসলামকে ওই প্রবাসীর সঙ্গে কথা বলান। বাবা-ছেলে মিলে ভুয়া পরিচয় ও পারিবারিক সম্পর্কের বিষয়টি বিশ্বাসযোগ্য করে তুলতে বিভিন্ন ধরনের কথাবার্তা চালিয়ে যান। অভিযোগ রয়েছে, এভাবে ওই প্রবাসীর কাছ থেকে বিভিন্ন সময়ে লাখ লাখ টাকা নেওয়া হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাপ ব্যবহার করে পরিকল্পিতভাবে ভুয়া নারী পরিচয় তৈরি এবং পারিবারিক সম্পর্কের অভিনয়ের বিষয়টি উঠে এসেছে। তবে মোট কত টাকা নেওয়া হয়েছে এবং কী কী অজুহাতে টাকা নেওয়া হয়েছে, তদন্তের স্বার্থে তা বিস্তারিত জানায়নি পুলিশ।

প্রতারণার অভিযোগের ভিত্তিতে লালপুর থানার এসআই এজে মিন্টুর নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার সকালে গন্ডবিল গ্রামে অভিযান চালায়। এ সময় শান্ত আলীর বাড়ির টিনশেড ভবনের উত্তরমুখী শয়নকক্ষ থেকে তাকে ও তার বাবা শহিদুল ইসলামকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, জব্দ করা মোবাইল ফোন ও সংশ্লিষ্ট ডিজিটাল যোগাযোগের তথ্য যাচাই করা হচ্ছে। এর মাধ্যমে প্রতারণার পরিধি, অর্থ লেনদেন এবং এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হবে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় আটক শান্ত আলী ও শহিদুল ইসলামের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে লালপুর থানায় মামলা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুবককে বাঁশবাগানে নিয়ে দলবদ্ধ বলাৎকার, ভিডিওধারণ করে ব্ল্যাকমেইল
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার নয়াপাড়া রশীদপুর এলাকায় এক যুবককে জিম্মি করে বলাৎকার এবং সেই ঘটনার ভিডিওধারণ করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।
যুবককে বাঁশবাগানে নিয়ে দলবদ্ধ বলাৎকার, ভিডিওধারণ করে ব্ল্যাকমেইল
একের পর এক অচেতন হয়ে পড়েন একই পরিবারের ১৫ জন, ঘটনা কী
সাতক্ষীরার কলারোয়ায় চেতনানাশক বিষাক্ত স্প্রেতে নারী-পুরুষসহ একই পরিবারের ১৫ জন অসচেতন হয়ে কলারোয়া হাসপাতালে ভর্তি হয়েছেন।
একের পর এক অচেতন হয়ে পড়েন একই পরিবারের ১৫ জন, ঘটনা কী
‘শব্দচয়নে ভুল হয়েছিল’, সাংবাদিকদের কাছে দুঃখপ্রকাশ সেই চিকিৎসকের
নবজাতকের মৃত্যুর ঘটনায় নিজের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ওঠার পর সাংবাদিকদের নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় দুঃখপ্রকাশ করেছেন কুমিল্লার চৌদ্দগ্রামের চিকিৎসক ডা. খাইরাতুন হিসান কেয়া।
‘শব্দচয়নে ভুল হয়েছিল’, সাংবাদিকদের কাছে দুঃখপ্রকাশ সেই চিকিৎসকের
পূজার প্রস্তুতি সভায় গিয়ে জামায়াত নেতা লাঞ্ছিত
মুন্সীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক ও আইনশৃঙ্খলা রক্ষা মিটিংয়ে শ্রীনগর উপজেলার জামায়াতের আমিরকে  লাঞ্ছিত ও মারধরের অভিযোগ ওঠেছে। পরে পুলিশ তাকে সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।
পূজার প্রস্তুতি সভায় গিয়ে জামায়াত নেতা লাঞ্ছিত
চট্টগ্রামে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
চট্টগ্রামের সাতকানিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
চট্টগ্রামে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
বাংলাদেশ ভ্রমণে এসে ব্যাগ উধাও, কাঁদছেন জার্মান পর্যটক
লোহার বালতি দিয়ে শাশুড়ির মাথায় আঘাত, অতঃপর...
প্রেমিকাকে নিয়ে ফাঁকা বাড়িতে আশিক, ‘প্রস্তুত’ ছিলেন আরও ২ জন
চলনবিলে অভিযান চালিয়ে অর্ধশতাধিক বক উদ্ধার, তিন শিকারির জেল-জরিমানা