ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আড়াই ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ এএম
ছবি: সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে যাওয়ায় রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বিচ্ছিন্ন ছিল। এসময় আব্দুলপুর ও রাজশাহী স্টেশনে অন্তত ৬টি ট্রেন আটকা পড়লে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে রেললাইন ভেঙে যাওয়ায় রাজশাহী থেকে বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

রেলওয়ে সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৬টার দিকে রাজশাহীর আড়ানী রেলওয়ে স্টেশন এলাকায় হঠাৎ রেললাইনের পাত ভেঙে যায়। এতে রাজশাহী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী ট্রেনের যাত্রা বন্ধ হয়ে যায়। আকস্মিক এ ঘটনায় রাজশাহী রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন স্টেশনে যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে।

আরও পড়ুন

এ ঘটনায় ঢাকাগামী বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস এবং খুলনাগামী মহানন্দা এক্সপ্রেসসহ মোট ছয়টি আন্তঃনগর ট্রেন আটকা পড়ে। দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় স্টেশনগুলোতে অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে উৎকণ্ঠা ও দুর্ভোগ দেখা দেওয়। অনেক যাত্রী নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে বিপাকে পড়েন।

দীর্ঘ আড়াই ঘণ্টার নিরবচ্ছিন্ন চেষ্টার পর রেলওয়ের শ্রমিক ও প্রকৌশল বিভাগ ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করতে সক্ষম হয়। এর ফলে পুনরায় সারা দেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে এবং আটকে পড়া ট্রেনগুলো নিজ নিজ গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।

এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ বলেন, রেললাইনে ত্রুটি শনাক্ত হওয়ার পরপরই তা মেরামতের দ্রুত উদ্যোগ নেওয়া হয়। যাত্রী ও ট্রেনের নিরাপত্তার স্বার্থে ত্রুটিপূর্ণ অংশ দিয়ে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, রেলওয়ের শ্রমিক ও প্রকৌশলীরা দ্রুততার সঙ্গে কাজ করে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করেন। মেরামত কাজ সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
লাইভে ব্যস্ত সাংবাদিকের ব্যাগের দিকে চোখ যায় চোরের, অতঃপর...
বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে লাইভ চলার সময় রিপোর্টারের ব্যাগ নিয়ে পালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে ডেকে ব্যাগ নিয়ে নেন ওই রিপোর্টার।
লাইভে ব্যস্ত সাংবাদিকের ব্যাগের দিকে চোখ যায় চোরের, অতঃপর...
দক্ষ জনবল দিয়ে কাজের মান নিশ্চিত করতে হবে, না হলে কাজ বন্ধ: রেলপথমন্ত্রী
সৈয়দপুর রেলওয়ে কারখানায় কোচ তৈরির কাজের মানের অসংগতি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। মানহীন কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়ে তিনি বলেছেন, দক্ষ জনবল দিয়ে কাজের মান নিশ্চিত করতে হবে, তা না হলে কাজ বন্ধ রাখতে হবে।
দক্ষ জনবল দিয়ে কাজের মান নিশ্চিত করতে হবে, না হলে কাজ বন্ধ: রেলপথমন্ত্রী
মহিলা সমিতির টাকা ভাগাভাগি নিয়ে কর্মকর্তা-কর্মচারীর হাতাহাতি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে মহিলা সমিতির অনুদান ও ঋণের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে কর্মকর্তা আফজাল হোসেন ও অফিস সহকারী সাইফুল ইসলামের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে আফজাল হোসেন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। 
মহিলা সমিতির টাকা ভাগাভাগি নিয়ে কর্মকর্তা-কর্মচারীর হাতাহাতি
আরও পড়ুন
মাদরাসায় মামাকে দিয়ে প্রক্সি ক্লাস করান জীবন, নেন অর্ধেক বেতন
চার সন্তানের কেউই ছিল না কাছে, দরজা ভাঙতেই সামনে এলো ‘অপ্রত্যাশিত দৃশ্য’
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: চিহ্নিত হলেও গ্রেপ্তার হয়নি কেউ
সাংবাদিকদের মারধরের ঘটনায় রাবিতে বিশেষ সিন্ডিকেট ১৫ অক্টোবর