
জামালপুরে নিজ বসতঘর থেকে রোকসানা আক্তার শিলা নামে এক নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের চালা পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রোকসানা আক্তার শিলা শহরের সেবা জেনারেল হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন। তিনি চালাপাড়া গ্রামের আব্দুর রশিদের মেয়ে।
জানা গেছে, দুপুরে শিলার ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা সদর থানার থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ শিলার মরদেহ উদ্ধার করে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, শিলার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাকে হত্যা করা হয়েছে কি না এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরটিভি/এমএইচজে


