ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ছাত্রীদের নিয়ে ফেসবুকে অশালীন পোস্ট শিবিরকর্মীর, এরপর যা হলো

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পিএম
পুলিশ হেফাজতে নেওয়া শিবিরকর্মী। ছবি: সংগৃহীত

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের নারী শিক্ষার্থী ও অধ্যক্ষকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশালীন মন্তব্য করে পোস্ট দেওয়ার অভিযোগে মোরশেদ আলম আদিব নামে এক শিক্ষার্থীকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ইসলামী ছাত্রশিবিরের সক্রিয় কর্মী বলে জানা গেছে।

সোমবার (৩১ আগস্ট) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। আদিব ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের তৃতীয় পর্বের শিক্ষার্থী।

শিক্ষার্থীদের অভিযোগ, আদিব তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে নারী ছাত্রাবাসের শিক্ষার্থীদের নিয়ে অশালীন মন্তব্য করে একটি পোস্ট দেন। বিষয়টি সাধারণ শিক্ষার্থীদের নজরে এলে তারা তাকে হোস্টেল থেকে আটক করে কলেজ প্রশাসনকে খবর দেন।

পরে কলেজের শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি যাচাই করেন। জিজ্ঞাসাবাদে আদিব অভিযোগের দায় স্বীকার করে সবার কাছে ক্ষমা চান। এরপর তাকে পুলিশের হেফাজতে দেওয়া হয়।

ফেনী পলিটেকনিক ছাত্রদলের আহ্বায়ক রুবেল মোঘল বলেন, ঘটনার সময় তিনি ক্যাম্পাসের বাইরে ছিলেন। খবর পেয়ে ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন এবং বিষয়টি কলেজ শিক্ষকদের জানান।

সহপাঠী মুশফিকুর রহমান বলেন, নারী সহপাঠীদের নিয়ে এমন অশালীন মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি দাবি করেন, অভিযুক্ত আদিব ক্যাম্পাসে শিবিরের সক্রিয় কর্মী। তিনি তার বহিষ্কার দাবি করেন।

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ রূপক কান্তি বলেন, অভিযুক্ত শিক্ষার্থী নারী শিক্ষার্থী ও অধ্যক্ষকে নিয়ে অশালীন মন্তব্য করে পোস্ট দিয়েছেন। জিজ্ঞাসাবাদে তিনি অভিযোগের দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন।

আরও পড়ুন

তিনি আরও জানান, শিক্ষার্থীর ভবিষ্যতের কথা বিবেচনা করে আপাতত কোনও মামলা বা অভিযোগ করা হচ্ছে না। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবার আসার পর তাকে তাদের জিম্মায় দেওয়া হবে। এ ঘটনায় মঙ্গলবার সকালে কলেজ প্রশাসনের সভা অনুষ্ঠিত হবে। সভায় তার বিরুদ্ধে কঠোর প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ময়মনসিংহের ভালুকায় বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। 
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ক্লাসরুম যেন মরণফাঁদ
হবিগঞ্জের মাধবপুরে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাদের পলেস্তারা খসে পড়ছে, কোথাও কোথাও বেরিয়ে এসেছে মরিচা ধরা রড। যে-কোনো সময় ছাদের অংশ ধসে পড়ার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এসব কক্ষে পাঠদান চলছে। 
ক্লাসরুম যেন মরণফাঁদ
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
হেমন্তের নির্মল আকাশে ধরা দিয়েছে হিমালয়ের অপরূপ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খালি চোখেই দেখা মিলছে বরফে ঢাকা এই পর্বতশৃঙ্গের।
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রতন ও সাকিল আহমেদ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
টাঙ্গাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
আরও পড়ুন
মিরসরাই সীমান্তে বিপুল ভারতীয় মদ ও গরু জব্দ
টানা ৯০ দিন জামাতে নামাজ আদায়, বাইসাইকেল পেল ৩২ শিশু-কিশোর
ফেনীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
প্রবীণ কর আইনজীবী গোলাম মাইন উদ্-দীন মারা গেছেন